17/06/2026
মানুষ-হাতি #সহাবস্থান নিশ্চিতে শেরপুরে স্থানীয় জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা
মানুষ ও বন্যহাতির সহাবস্থান নিশ্চিত করতে ১৬ জুন #শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর সাথে একটি আলোচনা সভার আয়োজন করে Bangladesh Environmental Lawyers Association-BELA।
আলোচনা সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণে বন্যহাতির চলাচল, সংঘাত নিরসন এবং সহাবস্থানের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে বালিজুরি বিটে #হাতি ও বন্যপ্রাণী খাদ্য উপযোগী বাগান পরিদর্শন করা হয়। ইন্টারিম সরকারের আমলে তৈরি এই বাগানে কাঠবাদাম, অর্জুন, আমলকি, কাঠাল, পলাশ, কদমসহ দেশীয় প্রজাতির প্রায় ২৫,০০০ চারা রোপণ করা হয়েছে, যা বন্যপ্রাণীর খাদ্য ও আবাসস্থল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরবর্তীতে শেরপুর জেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে বন্যহাতি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।