17/09/2026
বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন বিশ্বাস করে, চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পেশেন্ট সেফটি বা রোগীর নিরাপত্তা। রোগীর নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত গুরুত্ব দিই চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও নার্সদের দক্ষতা বৃদ্ধি, পরিচ্ছন্ন ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতকরণ, পেশেন্ট কাউন্সেলিং, রোগী ও চিকিৎসকদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং রোগী ও স্বজনদের সচেতনতা বৃদ্ধিতে।
আজ ১৭ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে— “Safe Care for Noncommunicable Diseases”, অর্থাৎ “অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় নিরাপদ স্বাস্থ্যসেবা”। থ্যালাসিমিয়াও একটি অসংক্রামক রোগ। তাই এবারের প্রতিপাদ্য আমাদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক।
আজকের বিশেষ এই দিবসে চলুন এক নজরে দেখে নেওয়া যাক—থ্যালাসিমিয়া রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ।
#𝗕𝗧𝗙