12/07/2026
🌿 Man For Humanity | Food Distribution – Day 1 🌿
আলহামদুলিল্লাহ! 🤲
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচি – ডে ১ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ আমরা প্রায় ৫০ জন মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ পেয়েছি।
আজকের আয়োজন: 🥭 ১৫ প্যাকেট আম
🍪 ১ কার্টন বিস্কুট
🍛 ১৫ প্যাকেট বিরিয়ানি
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এই ক্ষুদ্র প্রচেষ্টায় যাদের মুখে হাসি ফুটেছে, তাদের আন্তরিক দোয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ সে-ই, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।"
(আল-মু'জামুল আওসাত, তাবারানী, হাদিস: ৫৭৮৭; হাদিসটি হাসান বলে গণ্য করেছেন শাইখ আল-আলবানী, সহীহুল জামে, হাদিস: ১৭৬)
আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র আমল কবুল করেন এবং ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। আমীন।
— Man For Humanity