আহিয়া ব্লাড ফাউন্ডেশন

আহিয়া ব্লাড ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আহিয়া ব্লাড ফাউন্ডেশন, Community Organization, Nazimuddin rood Dhaka, Dhaka.

03/07/2024

রক্তদাতা পাওয়া যাচ্ছে না। 😭
প্রচুর ব্লাডের রিকুয়েষ্ট আসতেছে,
আপনার ব্লাড গ্রুপ আর লোকেশনটা জানাবেন।

03/07/2024

যে যেখানে আছেন, স্বেচ্ছায় যারা রক্ত দিতে চান, তারা রক্তের গ্রুপ এবং মোবাইল নাম্বার কমেন্ট করেন। রক্তদানের মতো মহৎ কাজে নিজেকে যুক্ত রাখুন।

08/05/2024

** জরুরি **
একজন মুমূর্ষু বোনের জন O+ blood দরকার!!
ব্লাড পাওয়ার সাথে সাথেই নেওয়া হবে।
স্থান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Mobile : +8801715355481

07/05/2024

জরুরি ভিত্তিতে (O- নেগেটিভ ) ৪ ব্যাগ রক্তের প্রয়োজন মুমূর্ষু রোগীর জন্য।
সময়:- আজ বিকাল ৪ টা।
ঠিকানা :- ধানমন্ডি ৮/A নর্দান হাসপাতাল, ঢাকা ।
যোগাযোগ :- 01714109929

ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরুরী রক্ত পরিসঞ্চালন করতে হবে। আপনার বাবা আর আপনি দুজনেই একই রক্তের...
14/04/2024

ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরুরী রক্ত পরিসঞ্চালন করতে হবে। আপনার বাবা আর আপনি দুজনেই একই রক্তের গ্রুপ।

😑ধরা যাক বি" পজিটিভ। তাহলে নিশ্চয়ই আপনি বাবার জন্য রক্ত দেবেন। এবং সেটা করাই স্বাভাবিক।

আপনি বাবাকে রক্ত দিলেন। বাবা একটু সুস্থ। আপনার বেশ ভাল লাগছে। নিজেকে পরিতৃপ্ত মনে হচ্ছে।

১০-১৪ দিন পর আপনার বাবার জ্বর এলো। সাথে আবার রক্ত শূন্যতা, জন্ডিস,ডায়রিয়া,ত্বকে ফোস্কা।
ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসা চলছে। কিন্তু তাঁকে বাঁচানো গেলো না।

হঠাৎ এমন অসুস্থ হবার কারণটাও খুঁজে পাওয়া গেলো না।

বিষয়টি ভাবুন....

😢আপনজনের রক্ত পরিসঞ্চালন করার পর TA-GVHD হতে পারে। খুব কম সংখ্যক হয় কিন্তু হলে শতকরা ৯৫ ভাগ মৃত্যু হার। রোগীকে ফিরিয়ে আনা যায় না।

তবে ইরেডিয়েটেড করে রক্ত দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা সবখানে নেই।

অতএব আপনজন ডোনার না হওয়াটাই শ্রেয়। যেমন বাবা,মা, ভাই,বোন,ছেলে,মেয়ে।

-------

☺️স্ত্রীর রক্তশূন্যতা। রক্ত লাগবে। আপনি স্বামী। খুব ভালবাসেন স্ত্রীকে। যেহেতু রক্তের গ্রুপ এক,তাই আপনিই রক্ত দিলেন।

এবার আপনার স্ত্রী সন্তানসম্ভবা। বাচ্চাটা বেড়ে উঠছে জঠরে।

আপনি জানেনও না আপনার দেওয়া রক্তের অন্য কোনো এন্টিজেনের বিরূদ্ধে এন্টিবডি তৈরী হয়ে আছে আপনার স্ত্রীর শরীরে। প্লাসেন্টা দিয়ে সেই এন্টিবডি বাচ্চার শরীরে যাচ্ছে এবং লোহিত রক্ত কণিকা ভাঙছে।
এটা হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন।

বাচ্চা প্রসবের পর তার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগছে। বাচ্চাটাকে নিয়ে টানাটানি চলছে।

অতএব প্রজনন বয়সে স্বামী স্ত্রীকে রক্ত দেওয়া থেকে বিরত থাকাই উপায়।

-----
আপনি জানেনও না আপনার শরীরে থ্যলাসেমিয়া নামক অসুখের জিন আছে। কারণ আপনি মাইনর বা ট্রেইট। আপনার বিয়ের সময় অবশ্যই যার সাথে বিয়ে তার থ্যালাসেমিয়া আছে কিনা জেনে নিন। কারণ আপনার একটু রক্তশূন্যতা হওয়ায় পরীক্ষায় পাওয়া গেছে আপনি এই জিন বহন করছেন।

বিপদটা কোথায়?

আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি এই জিন বহন করেন তবে বংশধরেরা এটা পাবে। এবং কেউ না কেউ হয়তো রোগটাকে নিয়ে জন্মগ্রহণ করবে।
তাকে ৩/৪ মাস পর পর রক্ত পরিসঞ্চালন করতে হবে। তার সাথে আরো কত বিষয় জড়িত!

-----
😴 রক্তপরিসঞ্চালন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরী। এটা কোনো টনিক নয়, স্যালাইনও নয়।
শরীরের জীবিত কোষ প্রতিস্থাপন।

নানানরকম পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। প্রয়োজন ছাড়া রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকাই শ্রেয়। আরো অনেকভাবে চিকিৎসা করা যায়।

গাইনী, চর্ম ও যৌন বিষয়ের সঠিক চিকিত্সা বিষয়ক আর্টিকেল পেতে এখনই যুক্ত হয়ে যান আমাদের Telegram চ্যানেলে।
লিংকঃ https://t.me/minutemedical20

©ফারহানা ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালী, ঢাকা
ডিএমসি কে -৪১

04/04/2024

🙏একটি মানবিক আবেদন🙏

💁রোগীর সমস্যা: রক্ত শূন্যতা
🔴রক্তের গ্রুপ: (A-) এ নেগেটিভ
🎛হিমোগ্লোবিন: ৭:৮
💉রক্তের পরিমাণ: ২ব্যাগ
📆রক্তদানের তারিখ: ০৫/০৪/২৪ইং থেকে ১০/০৪/২৪ইং এর মধ্যে
🕑রক্তদানের সময়: ডোনার যখন সময় পাবে ।
🏥রক্তদানের স্থানঃ লালমনিরহাটে যেকোনো ক্লিনিক বা হসপিটালে ।
☎যোগাযোগ: 01767074672
👥রেফারেন্স: আমি।

ব্লাড দিতে না পারলেও, পোষ্ট টি কপি পেষ্ট করে শেয়ার করুন

29/04/2023

এস.এস.সি ও সমমান পরিক্ষায় অংশগ্রহণকারী সকল পরিক্ষার্থীদের দোয়া ও শুভ কামনা রইলো।

25/10/2022

Alhamdulillah
Blood Managed!
মামার জন্য জরুরী ভিত্তিতে
"ও" পজেটিভ রক্ত প্রয়োজন!
আজ বিকেলের মধ্যে রক্ত লাগবে।

যোগাযোগ: জয়নাল আবেদীন
01817738631
শেখ হাছিনা বার্ণ ইউনিট, ঢাকা
১৩তম তলা,কেবিন নাম্বার ১৩৪৩

রক্ত পাওয়া গেলে অপারেশন হবে দয়া করে রক্তদাতা বন্ধুকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

20/10/2022

একজন গর্ভবতী মায়ের জন্য এক ব্যাগ A+ পজিটিভ রক্ত প্রয়োজন_
মুকুন্দগাতি সেন্ট্রাল হাসপাতালে রোগী ভর্তি রয়েছে!প্রয়োজনে-০১৮১৯৭৪২৯০১

Social Improvement Organization of Bangladesh 💝 কাউকে রক্ত দিতে বলার আগে কিছু জিনিস মাথায় রাখবেন 💝প্রতিটি রোগীর একটা গল্...
17/10/2022

Social Improvement Organization of Bangladesh
💝 কাউকে রক্ত দিতে বলার আগে কিছু জিনিস মাথায় রাখবেন 💝

প্রতিটি রোগীর একটা গল্প থাকে, আমরা রক্তদাতারা চাই সেই গল্প শুনতে। আপনার সমস্যার / দুঃখের কথা শুনে আমরা চাই আপনাদের দুঃখ নিজের করে অনুভব করতে, আর নিজের মানুষের মতই শুধু রক্ত কেনো যেকোনো কিছু দিয়েই আপনার পাশে থাকতে চাই। অনেকেই বিভিন্ন ইমো স্টিকার দিয়ে বা লিস্ট করে রক্তের জন্য পোস্ট করেন। দেখুন, আপনি আপনার অসুবিধাটা লেখার মাধ্যমে তুলে ধরুন আর সেই লেখার মধ্যেই সকল তথ্য দিন তাহলে রক্তদাতারা আগ্রহী হবে রক্তদানের মাধ্যমে বা অন্য যেকোনো সাহায্যে আপনার পাশে থাকতে।

একজন রক্তদাতা কিছু খেতে পাবার জন্য রক্ত দিতে যান না, রক্তদানের পরে ডোনারকে কিছু খাওয়ানো লাগবেনা (আপনার ইচ্ছা করলে ভিন্ন বিষয়) কিন্তু যে মানুষটা আপনার জন্য বা আপনার মানুষের জন্য নিজের শরীর থেকে ৪৫০ মিলিলিটার রক্ত বের করে দিয়ে দিচ্ছে তাকে অন্তত তার যোগ্য সম্মানটুকু দিন, তার জন্য আন্তরিকতা দেখাতে তো আপনার পয়সা লাগবেনা

#জাগ্রত_হোক_বিবেক
#যা_কিছু_ভালো
Social Improvement Organization of Bangladesh

Social Improvement Organization of Bangladesh  স্বাস্থ্য কথা  লাউ এর স্বাস্থ্য উপকারিতা??✅ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায...
17/10/2022

Social Improvement Organization of Bangladesh স্বাস্থ্য কথা

লাউ এর স্বাস্থ্য উপকারিতা??

✅ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

✅ হার্টের জন্য উপকারী।

✅ জন্ডিস ও কিডনির সমস্যাও খেতে পারেন লাউ।

✅ এটি ওজন কমাতেও সাহায্য করে।

✅ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজি লাউ।

✅ খাবার সহজে হজম করতে সাহায্য করে।

✅ লাউ খেলে কোষ্ঠকাঠিন্য,পেঠ ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যায়।

✅ ইউরিন ইনফেকশেন খুব উপকারী লাউ।

Social Improvement Organization of Bangladesh

03/09/2022

আসসালামু আলাইকুম❤️❤️

আপনি স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে আপনার 👉

➡️ নাম =>
➡️রক্তের গ্রুপ =>
➡️ বয়স =>
➡️ ওজন=>
➡️ফোন নাম্বার =>
➡️ লোকেশন =>
➡️শেষ রক্ত দানের তারিখ =>

সব তথ্য দিয়ে কমেন্ট করেন...!

Address

Nazimuddin Rood Dhaka
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহিয়া ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share