Youth Policy Forum - YPF

Youth Policy Forum - YPF Youth Policy Forum (YPF) is a policy discussion, research, and advocacy platform for Bangladeshis all across the world.

Here we discuss, debate and learn about the most pressing policy challenges that our country and our world face today.

31/05/2026

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে আস্তে আস্তে প্রাইভেট এগিয়ে যাবে কারন তার টাকা বেশি। একেকজন ১০-১৫ লাখ টাকা দিয়ে একটা অনার্স করে। যারা এত টাকা দিয়ে পড়ে তারা তাদের অভিভাবকরা চাইবে তাদের রিটার্ন সেরকম আসুক। এই কারনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ আসে ভাল শিক্ষক, কড়া নিয়মকানুন, মানসম্মত শিক্ষার মধ‍্যে বিশ্ববিদ্যালয়কে আনার।

আমি অনেকদিন আগে বলেছিলাম বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষা কোন নাগরিক অধিকার না। প্রাইমারী, সেকেন্ডারি অবশ‍্যই। সেখানে মানসম্মত শিক্ষা ব‍্যবস্থা নিশ্চিত করা সরকারের জনগনের প্রতি দায়িত্বের দিক থেকে সবার উপরে। কিন্তু বিশ্ববিদ‍্যালয় তা না।

বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী এবং দরিদ্র তাদের জন‍্য বৃত্তির ব‍্যবস্থা থাকা উচিত। আর যারা সামর্থ‍্যবান পরিবারের তাদের জন‍্য বেতন থাকা উচিত তাদের পরিবারের আয়ের সমানুপাতিক (এটা নিয়ে বিতর্ক, মডেলিং হতে পারে)। বেতন যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমান হবে না। আবার ১০০ টাকাও হবে না। দরকার হলে সরকার তাদের জন‍্য দীর্ঘমেয়াদি শিক্ষা লোনও চালু করতে পারে যা ফেরত দিতে তারা ২০-২৫ বছর সময় পাবে।

এভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ‍্যেও একটা প্রতিযোগিতা চালু হবে। অনেক সাবজেক্ট যেগুলো অনেক গরীব শিক্ষার্থী বাধ‍্য হয়ে পড়ে সেগুলো তাদের পড়তে হবে না। শিক্ষার্থীরা নিজেদের চয়েজে পড়বে। ঢাবিতে, ফ্রিতে পড়তে হবে দেখে সাবজেক্টে কমপ্রোমাইজ করবে না।

আর প্রত‍্যেক শিক্ষককে বাধ‍্যতামূলক ইভালুয়েশনের মধ‍্যে আনতে হবে। গবেষনার জন‍্য গ্রান্ট এপ্লিকেশন লিখতে হবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, শিল্পের জন‍্য প্রয়োজনীয় গবেষনার জন‍্য সরকার গ্রান্ট দিবে কমপেটিটিভ প্রোসেসে। কিন্তু শুধু সেটাই রিসার্চ বাজেট হলে চলবে না। ডিপার্টমেন্টের সমপরিমান বাজেট আনতে হবে অন‍্য জায়গা থেকে। তা প্রাইভেট সেক্টর থেকে হোক বা ফিলানথ্রপি থেকে।

আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন প্রিমিয়াম শেষ হয়ে আসছে। যারা বিশ্ববিদ‍্যালয়ের দায়িত্বে আছেন তাদের বুঝতে হবে তাদের আরো ডায়নামিক হওয়া ছাড়া, পারফরমেন্স অরিয়েন্টেড হওয়া ছাড়া লংরানে এক্সেলেন্স, রেপুটেশন, কোয়ালিটি ধরে রাখার সম্ভাবনা নেই।

ইয়ুথ পলিসি ফোরামের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! 🌙ত্যাগের মহিমা, সহমর্মিতা এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করার এক...
27/05/2026

ইয়ুথ পলিসি ফোরামের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! 🌙

ত্যাগের মহিমা, সহমর্মিতা এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করার এক অনন্য শিক্ষা দেয় ঈদুল আজহা। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা সবাই মিলে একতাবদ্ধ হই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং এমন এক ভবিষ্যৎ বিনির্মাণে, যেখানে প্রতিটি নীতি হবে অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী।

আপনার ও আপনার পরিবারের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও আত্মত্যাগের শুদ্ধতা। ঈদ মোবারক! ✨

As families across Bangladesh are returning home for Eid-ul-Adha, health experts fear the country’s worsening measles ou...
27/05/2026

As families across Bangladesh are returning home for Eid-ul-Adha, health experts fear the country’s worsening measles outbreak could enter another dangerous phase. The annual movement of millions of people, crowded cattle markets, and large family gatherings may increase the risk of transmission at a time when hundreds of children have already died, and thousands remain in hospitals. Bangladesh’s measles crisis continues to deepen as the human cost becomes increasingly devastating for families across the country.

“I did everything to save my daughter. I even sold my camera, the only means of my livelihood, to bear the treatment costs,” said Mohammad Alam, a professional photographer, breaking down in tears after learning that his nine-month-old daughter, Suraiya, had died. In his hand, he still clutched a slip containing the name of the High-Flow Nasal Cannula (HFNC) circuit prescribed for her treatment. The equipment, costing around Tk 11,500/-, was no longer necessary.

As of now, deaths related to measles and measles-like symptoms have risen to 555. Confirmed measles cases have reached 8,772, while suspected infections stand at 66,023. The increase has continued despite the completion of the preliminary phase of the one-and-a-half-month special measles-rubella vaccination campaign on May 20.

In response to the outbreak, Bangladesh launched an emergency vaccination campaign in early April with support from international development partners and aid agencies. According to UNICEF, the campaign has helped slow transmission in some of the hardest-hit areas that were prioritised in the initial phase, with new infections beginning to decline.

Officials from the Directorate General of Health Services (DGHS) also reported signs that the infection rate is easing. The nationwide campaign successfully reached approximately 1.84 crore children aged between six months and under five years. However, both health officials and experts warned that fatalities may continue to rise in the coming days.

A major concern now is the potential acceleration of transmission during the upcoming Eid-ul-Adha holidays. Population movement during Eid has historically been massive. Researchers from Bangladesh University of Engineering and Technology estimate that between 12 and 15 million people leave Dhaka within the three to four days preceding Eid celebrations.

Health experts have repeatedly raised alarms over the additional risks posed by Eid-ul-Adha compared to Eid-ul-Fitr. In an earlier discussion with YPF Fellows, Dr. Sabyasachi Gupta, Regional Lead of Infectious Disease Epidemiology at Saskatchewan Region under the Ministry of Indigenous Services, Government of Canada, warned that transmission risks may be significantly higher during Eid-ul-Adha due to the added crowding created by cattle markets (gorur haat) alongside traditional Eid gatherings. He emphasised that Bangladesh needed a specific prevention and management framework extending from the grassroots level to divisional administrations to control transmission effectively.

Dr. Marufur Rahman, Fellow of the YPF Healthcare Team and Senior Performance Measurement Specialist at Health System Performance Management under the Ministry of Health, Government of Saskatchewan, raised similar concerns. He argued that the measles outbreak requires a response approaching the intensity and coordination seen during COVID-19, particularly given the rising number of child deaths.

Bangladesh’s Health and Family Welfare Minister, Sardar Sakhawat Hossain, also acknowledged the risks associated with holiday travel with BBC. “Thousands of children will travel with their parents from town to village, village to town,” he warned. “There will be mixing of children with fever, with the virus.”

However, while recognising the risk, the minister rejected calls to declare a national emergency, stating that district-level hospitals are “ready” and that efforts are underway to strengthen intensive care support in more remote areas.

As Eid-ul-Adha approaches, public health experts increasingly stress that vaccination alone may not be sufficient. They argue that targeted surveillance, community-level prevention strategies, stronger awareness campaigns, and coordinated preparedness from local to divisional levels are urgently needed to prevent another surge in infections.

Written by,
Wasima Binte Hossain Putul
Co-Lead, Policy Advocacy
Youth Policy Forum

They thought it was a simple rash, nothing to be afraid of. A couple of days later, their child was gone forever.Banglad...
27/05/2026

They thought it was a simple rash, nothing to be afraid of.
A couple of days later, their child was gone forever.

Bangladesh’s ongoing measles outbreak is more than a health crisis. It is a failure of protection, accountability, and unnoticed mental health support for grieving families. It not only is taking a child’s life, but also is leaving thousands of parents trapped in grief, fear, anxiety, and silence.

This timely write-up by Dr. Tasdik Dip reminds the grieving families that healing does not come through silence or isolation. Speaking to loved ones, seeking emotional support, allowing time to grieve, and accessing mental health services when needed are all vital steps toward carrying this loss with societal support.

But this crisis can still be overcome. Ensuring uninterrupted vaccine supply, vaccinating every child, rebuilding trust in public healthcare, and creating accessible grief and mental health support for affected families can save lives. To protect countless parents from carrying this pain alone– compassion, accountability, and collective action must begin immediately.



Link in the comments:

26/05/2026

সরকারের যেকোনো পলিসি কেবল কিছু কাগুজে কথা নয়, বরং প্রতিটি পলিসি সরাসরি মানুষের দৈনন্দিন জীবন, অর্থনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রভাবিত করে। কিন্ত বেশিরভাগ সময় পলিসির কাঠখোট্টা ভাষা কিংবা বাস্তবায়ন মেকানিজমের সাথে সাধারণ মানুষের সংযোগ ও দৈনন্দিন অভিজ্ঞতার একটি দূরত্ব থেকে যায়। ফলে দেখা যায় পলিসি নেয়া হলেও সেটি বাস্তবে মানুষের ঘরে পৌঁছাতে পারেনা!

🔍 এই ভাবনা থেকেই আমাদের পলিসি সিরিজ — “Policy Perspective”-এর উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে একেকটি পলিসির পরিচিতি, বাস্তবে ইমপ্লিমেন্টেশন স্ট্রাকচার, ক্রিটিক্যাল এনালাইসিস, মানুষের জীবনে এর রিফ্লেকশন, পারসেপশন ও এক্সপেক্টেশন নিয়ে পর্বভেদে খুঁটিনাটি আলোচনা-সমালোচনা করা হবে।

🎬 আজ এই সিরিজের প্রথম পর্ব পর্বে আলোচ্য বিষয় হলো - ফ্যামিলি কার্ড পলিসি।

এই পর্বে থাকছে:
▪️ ফ্যামিলি কার্ডের পরিচিতি 📖
▪️ এর কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া ⚙️
▪️ কেন এই পলিসি গুরুত্বপূর্ণ ❓📌

পরবর্তী দুটি পর্বে থাকবে ফ্যামিলি কার্ড পলিসির ইমপ্লিমেন্টেশন স্ট্রাকচার এবং পাবলিক পারসেপশন নিয়ে গঠনমূলক আলোচনা। 👥💭

Policy এবং People-এর মাঝে কানেকশনের মাধ্যমে Progress বাস্তবায়নের লক্ষ্যে এই সিরিজে YPF এর সাথেই থাকুন। ✨

Research by-
Adhara Madhuri Das & Sumaia Islam
Associate, Policy Advocacy Team.

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে Youth Policy Forum (YPF) Policy Circle-এর প্রথম সেশন আয়োজন করা হয় University of Dhaka ক্যাম্পাস...
24/05/2026

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে Youth Policy Forum (YPF) Policy Circle-এর প্রথম সেশন আয়োজন করা হয় University of Dhaka ক্যাম্পাসে। সেশনটি পরিচালনা করেন YPF-এর দুইজন সদস্য — সুমাইয়া জাহিদ তপতী এবং সালিমা তাবাসসুম প্রিয়ন্তি।

🇧🇩 বাংলাদেশের বর্তমান সময়কার অভ্যন্তরীণ, ভূ-রাজনৈতিক ও আন্তর্জাতিক সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আয়োজিত এই গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীরা। এছাড়াও আলোচনার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, সফট পাওয়ার এবং সমুদ্র রাজনীতির সম্ভাবনা ও বর্তমান অপূর্ণতা।

শিক্ষার্থীদের গুরুত্বের তালিকায় মূলত যেসব বিষয় উঠে এসেছেঃ
1️⃣ বিশ্বব্যাপী প্রভাব সৃষ্টি করতে আমরা কি যথেষ্ট সক্ষম? (সফট পাওয়ার প্রসঙ্গে)
2️⃣ বিনিয়োগ ক্ষেত্রে গোপন করজনিত সমস্যা এবং বিনিয়োগকারীদের উভয়সংকট।
3️⃣ মাধ্যমিক স্তর থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, এবং প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে কঠোরতার প্রতি গুরুত্বারোপ।
4️⃣ বাংলাদেশের বেকারত্ব সমস্যা ও সম্ভাব্য সমাধান।
5️⃣ উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাজগৎ ও শিল্পজগতের (বহুজাতিক কোম্পানি, থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে) সংযোগ বৃদ্ধি।
6️⃣ সুনীল অর্থনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সমন্বিত পরিকল্পনা এবং সামুদ্রিক সম্পদের যৌথ ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনা।

পরিশেষে, তরুণ শিক্ষার্থীদের কাছ থেকে উঠে আসা উপর্যুক্ত প্রায়োরিটিগুলো অত্যন্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী। তরুণ প্রজন্মের এই সচেতনতা, উদ্যম ও অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

21/05/2026

🔴 ঈদের আনন্দের আগে একটু থামুন

আজ (২১ মে) সারাদেশে হাম ও হামের উপসর্গে নতুন আক্রান্ত ১,৬৩১ জন — গত ১০ দিনের মধ্যে সর্বোচ্চ। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ৪৮৮ জন, যার বিশাল অংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।
আগামী কয়েক দিনে কোটি মানুষ ঘরে ফিরবেন ঈদের আনন্দ ভাগ করতে। এটা স্বাভাবিক, এটা অধিকার। কিন্তু এই যাত্রায় বাস-ট্রেনের ঘেঁষাঘেঁষি ভিড়ে একজন আক্রান্ত শিশু থেকে সংক্রমণ ছড়াতে পারে দ্রুত — কারণ হাম পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর একটি।
কিছু অনুরোধ:
✅ শিশুর টিকা সম্পূর্ণ না হলে এবার যাত্রা এড়ানোর কথা ভাবুন
✅ শিশুর জ্বর বা র‍্যাশ থাকলে ভ্রমণ করবেন না
✅ যাত্রায় মাস্ক পরুন, ভিড়ে শিশুকে আগলে রাখুন
✅ গ্রামে বাড়ি ফিরে অসুস্থ শিশুকে বড় জমায়েতে নিয়ে যাবেন না
ঈদ প্রতি বছর আসে। কিন্তু একটি শিশুর জীবন একবারই।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। 🤲

-ড. ফজলে রাব্বি সেতু, ফেলো, ইয়ুথ পলিসি ফোরাম।

📢 হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনে হাইকোর্টের রুল জারিদেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের...
20/05/2026

📢 হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনে হাইকোর্টের রুল জারি

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না - তা জানতে চেয়ে হাইকোর্ট ৪ সপ্তাহের রুল জারি করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলামের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয়। রিটে হামের টিকা কেনায় অনিয়ম এবং ইউনিসেফের পূর্ব-সতর্কতা সত্ত্বেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্ত ও তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছিল। এতে আরও অভিযোগ করা হয় যে, তৎকালীন অন্তর্বর্তী সরকার অসৎ উদ্দেশ্যে টিকাদান প্রক্রিয়াকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে স্থানান্তর করেছিল।



Nearly 8,000 Migrants Perish on Perilous Routes in 2025, IOM Report Reveals Heightened Risks in Asia.The pursuit of bett...
19/05/2026

Nearly 8,000 Migrants Perish on Perilous Routes in 2025, IOM Report Reveals Heightened Risks in Asia.

The pursuit of better prospects continues to drive thousands of individuals across borders
each year. However, for many, this journey results in tragedy. According to a report from theUnited Nations' International Organization for Migration (IOM), in 2025, approximately
8,000 migrants lost their lives while attempting hazardous journeys abroad. The report, presented at a press conference in Geneva, Switzerland, underscores a persistent global crisisin irregular migration, with Asia emerging as a particularly lethal region.

Maria Moita, director of IOM's Humanitarian Response and Recovery, highlighted during the
event that migrant deaths in Asia surpassed those of preceding years. She specially noted thetragic toll on hundreds of Rohingya and Afghan migrants, who were burdened by

displacement, persecution, and political instability. While perceptions of declining migrationpressures may prevail, reality tells a different story, Moita stated, migrants increasinglyturning to alternative routes that are often longer, and dangerous. The attributing routesare influenced by multiple factors, including armed conflicts, climate change impacts,labor-market demand, and evolving migration policies across nations.

The report indicates a modest decline from 2024, when approximately 9,197 migrants
perished on unsafe paths. Nonetheless, Moita cautioned against interpreting the dip as a
progress. An estimated 1,500 individuals were reported missing at sea in 2025, though these
figures remain unverified due the absence of official data from government or recognized
international bodies, excluding them from formal statistics. This omission raises critical
concern about the true scale of human loss.

Bangladeshi nationals have increasingly figured among the most vulnerable groups usingirregular and often hazardous migration pathways, including maritime crossings and overlandroutes. According to the International Organization for Migration (IOM), Bangladeshi
migrants now constitute one of the largest origin‑country groups attempting Mediterraneancrossings into Europe, and accounted for roughly 12 percent of all migrant deaths recordedon that route in recent years. National and media sources document multiple mass‑fatalityincidents involving Bangladeshi migrants in 2024–2025, including an incident in early 2025where at least 23 Bangladeshi bodies washed ashore in Libya following a CentralMediterranean crossing.

Moreover, this trend signals a broader reconfiguration of global migration dynamics, whereadaptive behaviors migrants exacerbate vulnerabilities. IOM's data, as reported by Reuters,calls for enhanced international cooperation to tackle the root causes and strengthen safepassage mechanisms. As patterns of irregular migration continue to shift, so too must policyframeworks to mitigate such profound human costs.

✍️ Saiyeba Akter
Associate, Safe Migration Team

মানবসেবায় অনন্য অবদানের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে 'টাইম১০০ ফিলানথ্রপি ২০২৬' তালিকায় শীর্ষ ১০০ জনের মধ্যে স্থান করে ন...
18/05/2026

মানবসেবায় অনন্য অবদানের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে 'টাইম১০০ ফিলানথ্রপি ২০২৬' তালিকায় শীর্ষ ১০০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। তাঁর এই অসামান্য অর্জনে ইয়ুথ পলিসি ফোরাম (YPF)-এর পক্ষ থেকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন।

বিস্তারিত- https://tinyurl.com/BBPLcnws1


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Youth Policy Forum - YPF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Policy Forum - YPF:

Share