01/09/2026
ডিজিটাল অধিকার সবার—অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে প্রয়োজন সবার অংশগ্রহণ।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা, ই-গভর্ন্যান্স ও গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে “Digital Rights, Democracy & E-Governance Inclusion of Persons with Disabilities” শীর্ষক Policy Dialogue।
ডিডিআই সাউথ এশিয়ার সহায়তায় সংযোগ ফাউন্ডেশন আয়োজিত এই Policy Dialogue-এ Government Representatives, NGO, INGO, Civil Society, Organizations of Persons with Disabilities (OPDs), Youth Organizations, Human Rights Organizations, Media এবং Persons with Disabilities-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের Digital Accessibility, Digital Rights, E-Governance এবং Democratic Participation নিয়ে বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য ও জরিপের ফলাফল তুলে ধরা হয়।
বিশেষভাবে আলোচনা হয়—
➤ সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের Accessibility নিশ্চিতকরণ
➤ Digital Accessibility & E-Governance Exclusion-এর বিদ্যমান চ্যালেঞ্জ
➤ Digital Rights & Democracy Survey-এর ফলাফল ও বাস্তব চিত্র
➤ সহায়ক প্রযুক্তির ব্যবহার ও প্রাপ্যতা
➤ অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল সেবায় Accessibility-এর বাধা
➤ Inclusive E-Governance & Digital Democracy-এর জন্য Rights-Based Framework
➤ ডিজিটাল সেবা তৈরির প্রতিটি পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থবহ অংশগ্রহণ
➤ তরুণদের অংশগ্রহণ ও Youth Accessibility Taskforce-এর উদ্যোগ
➤ প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তোলার সুযোগ এবং প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ জাভেদ জামাল।
এ সময় এ২আইয়ের ন্যাশনাল কনসালট্যান্ট-অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক শহীদুল ইসলামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
এই Policy Dialogue-এর মাধ্যমে বিভিন্ন অংশীজনের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশকে একত্র করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, অ্যাক্সেসিবল ও অধিকারভিত্তিক ডিজিটাল সেবা ও ই-গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিজিটাল অগ্রযাত্রা তখনই অর্থবহ, যখন সেই অগ্রযাত্রায় অংশ নেওয়ার সুযোগ থাকে সবার।
প্রযুক্তির অগ্রযাত্রায় কেউ যেন পিছিয়ে না থাকে—গড়ে উঠুক সবার জন্য সমান সুযোগ, ডিজিটাল অধিকার ও অংশগ্রহণের বাংলাদেশ।
📅 ৩০ আগস্ট ২০২৬
📍 A S Mahmud Seminar Hall, The Daily Star, Dhaka
#সংযোগ #সংযোগফাউন্ডেশন #ডিজিটালঅধিকার #ডিজিটালঅ্যাক্সেসিবিলিটি #ডিজিটালঅন্তর্ভুক্তি #অন্তর্ভুক্তিমূলকগণতন্ত্র #প্রতিবন্ধীঅধিকার #ইগভর্ন্যান্স #ডিজিটালগণতন্ত্র #সমানসুযোগ