Bangladesh Tamak Birodhi Jote (The Bangladesh Anti Tobacco Alliance)

Bangladesh Tamak Birodhi Jote (The Bangladesh Anti Tobacco Alliance) BATA founded in October 9, 1999. BATA is strong civil society platform for to***co control, in which about 700 organizations are working together.

Bangladesh Anti To***co Alliance-BATA is a well-built civil society network across the country in Bangladesh that includes about seven hundred local, regional and national organizations. BATA also recognized internationally and received World No To***co Award in 2001 from World Health Organization. BATA coordinator Mr. Saifuddin Ahmed also received World No To***co Day Award from WHO in 2006. http

://www.who.int/to***co/wntd/2006/awards/en/index5.html

BATA formally formed 9 October 1999 & this date is celebrating as National No To***co Day since 2011.

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের প্রস্তাবছবি : বাসসঢাকা, ২৩ এপ...
23/04/2026

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের প্রস্তাব

ছবি : বাসস
ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে অ্যাড ভেলোরেম সম্পূরক শুল্কের পাশাপাশি অতিরিক্ত সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।

একই সঙ্গে সিগারেটের বিদ্যমান ৪টি মূল্য স্তরের পরিবর্তে ৩ টি মূল্য স্তর এবং প্রিমিয়াম স্তর ছাড়া অন্য স্তরসমূহের মূল্য থেকে ‘ও তদূর্ধ’ শব্দদ্বয় বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর সম্মেলন কক্ষে ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত দ্রব্যে উচ্চ কর আরোপ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিসময় সভায় এ কর প্রস্তাব দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় আসন্ন অর্থবছরের তামাক কর প্রস্তাব ও মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনটিটিপি’র প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রিমিয়াম স্তরে ২০০ টাকা, উচ্চ স্তরে ১৫০ টাকা এবং মধ্যম ও নিম্ন স্তরকে একীভূত করে তাতে ১০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে সব স্তরে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা এবং প্রতি ১০ শলাকায় অতিরিক্ত ৪ টাকা ‘সুনির্দিষ্ট সম্পুরক শুল্ক’ আরোপ করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি প্রিমিয়াম স্তর ব্যাতিত অন্য স্তরসমূহের মূল্য থেকে ‘ও তদূর্ধ’ শব্দদ্বয় বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

বিড়ির কর প্রস্তাবে ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিভাজন তুলে দিয়ে সুনির্দিষ্ট শুল্ক ব্যবস্থার প্রচলনসহ ২০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৫০ শতাংশ সম্পুরক শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

এছাড়া জর্দ্দা ও গুলের ওপর সুনির্দিষ্ট কর ব্যবস্থার প্রচলনসহ প্রতি ১০ গ্রাম জর্দ্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৬০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে উভয় ক্ষেত্রে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করার কথা বলা হয়েছে। উভয় পণ্যের ওপর আরোপিত সুনির্দিষ্ট সম্পূরক শুল্কের পরিমাণ এনবিআর-কে নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সকল তামাকজাত দ্রব্যের সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে তামাক পাতা রপ্তানিতে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক পুনর্বহালের প্রস্তাব করেছেন তারা।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, বিইআর-এর তামাক কর প্রকল্পের ফোকাল পার্সন ও বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. রুমানা হক। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনটিটিপি’র টেকনিক্যাল কমিটির সদস্য ও একাত্তর টেলিভিশনের প্লানিং এডিটর সুশান্ত সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনটিটিপি’র টেকনিক্যাল কমিটির সদস্য ড. এস এম আব্দুল্লাহ ও ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিথুন বৈদ্য।

সভায় আসন্ন অর্থবছরের তামাক কর প্রস্তাব ও মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনটিটিপি’র প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।

বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত কর প্রস্তাবটি কার্যকর করা হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ত্যাগ করতে উৎসাহিত হবে এবং ৩ লাখ ৭২ হাজারেরও বেশি তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে। ধোঁয়াবিহীন তামাকের ব্যবহারও উল্লেখযোগ্য হারে কমে আসবে। একইসঙ্গে তামাকের ব্যবহার প্রায় ০.৫ শতাংশ কমবে। পাশাপাশি তামাক কর থেকে ৮৫ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব অর্জিত হবে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।

তারা আরো বলেন, তামাক কর বৃদ্ধি ঠেকাতে মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে তামাক কোম্পানি। একইসঙ্গে বহুজাতিক তামাক কোম্পানিগুলো মূল্য ও কর হার বৃদ্ধিকে নেতিবাচক হিসেবে তুলে ধরতে চোরাচালানের গল্প ও অকার্যকর প্রমাণ করতে রাজস্ব কম দেখানোর অপচেষ্টা করছে। তামাক কোম্পানিগুলো প্রাণঘাতী পণ্যের ব্যবসা করে বিপুল মুনাফা করে। তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে মিথ্যা তথ্য ছড়ায়। সরকারের উচিত তাদের কথা আমলে না নিয়ে জনস্বার্থে অতিদ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা এবং একটি টেকসই তামাক কর ব্যবস্থা গড়ে তুলতে একটি কম্পিহেনসিভ তামাক কর নীতি প্রণয়ন করা।

23/04/2026

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে অ্যাড ভেলোরেম...

আজ সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সচিবালয়ে পাবনায় তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন শুচীতা এবং কুষ্টিয়ায় তামাক নিয়...
19/04/2026

আজ সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সচিবালয়ে পাবনায় তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন শুচীতা এবং কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন নিকুশিমাজ এর নির্বাহী পরিচালকদ্বয় এসেছিলেন। ওনাদের সাথে তামাক নিয়ন্ত্রণ আইনে নতুন যুক্ত হওয়া বিষয়াদী এবং তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।

১৬ এপ্রিল ২০২৬ জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন ISITC-II প্রকল্পের আওতায় নাটোর পৌরসভায় একট...
16/04/2026

১৬ এপ্রিল ২০২৬ জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন ISITC-II প্রকল্পের আওতায় নাটোর পৌরসভায় একটা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুর রহমান , কর আদারকারী এ.আর.মোঃ জুলফিকুল রহমান, স্যানেটরী অফিসার উদয় কুমার সরকার এবং কসমস সংস্থা নির্বাহী প্রধান মেহনাজ মালা। সভায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

16/04/2026
সম্প্রতি বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সচিবালয়ের পক্ষ থেকে একটি টিম সেতু এর নিজস্ব কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ...
15/04/2026

সম্প্রতি বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সচিবালয়ের পক্ষ থেকে একটি টিম সেতু এর নিজস্ব কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল কাদের এবং তামাক নিয়ন্ত্রণে কার্যরত টিমের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা করে। সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে তামাক বিরোধী কার্যক্রম গতিশীলকরণ বিষয়ে আলোচনা করা হয়।

15/04/2026

তামাক নিয়ন্ত্রণ আইন পাসের ক্ষেত্রে ই-সিগারেট, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টকে সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়...

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Tamak Birodhi Jote (The Bangladesh Anti Tobacco Alliance) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Tamak Birodhi Jote (The Bangladesh Anti Tobacco Alliance):

Share