27/05/2026
🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙
পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত এই দিনে উপকার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ব ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন।
হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে গড়ে উঠুক সুন্দর ও মানবিক সমাজ।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের
কুরবানি কবুল করুন। বিশেষ করে ফাউন্ডেশনের প্রতিটি সদস্য ,প্রবাসী সদস্য ও সম্মানিত উপদেষ্টা যাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় উপকার ফাউন্ডেশনের পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে মহান আল্লাহ তাদের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে দিন।
🤍 ঈদ মোবারক 🤍
শুভেচ্ছান্তে
ডা. মো হাবিব ও মো. মোকাররম
সভাপতি ও সাধারণ সম্পাদক
উপকার ফাউন্ডেশন
কাপাসিয়া ,গাজীপুর