02/07/2022
ছাত্র-ছাত্রী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এটি একটি অমুনাফা ভোগী সংস্থা/ফাউন্ডেশন। এই সংস্থা/ফাউন্ডেশনের কাজ হলো বাংলাদেশ ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ৪৫৭১ ইউনিয়নে যে সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে তাদের স্বার্থে ও দেশের জনগণের কল্যাণে কাজ করা। এই সংস্থা/ফাউন্ডেশন অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, খেলাধূলা, সাংস্কৃতিক ও যে কোন উন্নয়ন মূলক কাজে মেধা বিকাশে সহায়তা করবে। এই সংস্থা/ফাউন্ডেশন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে পাশে থেকে সহায়তা করবে। ছাত্র-ছাত্রী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সংস্থা/ফাউন্ডেশনটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের উন্নয়ন সাধন করবে।
স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজ হলো সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সাহায্য সহযোগীতা করা। স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও কর্মের ব্যবস্থা করে অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা করি।