31/12/2024
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রায় ২২ টা কেসে (পেশেন্ট-১৯ জন, এডুকেশন পারপাসে-৩ জন) এবং "উষ্ণতার ছোঁয়া" প্রজেক্টে
আমাদের ছোট্ট অরগানাইজেশান থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
এর মধ্যে আমরা একটি ক্যান্সারের বাচ্চার সেকেন্ড ফেজ কেমোথেরাপি, অন্য আরেক বাচ্চার হার্টের ভালভ রিপ্লেসমেন্ট, একজন কর্মক্ষম বাবার টোটাল হিপ রিপ্লেসমেন্টে সহায়তা করেছি।
এছাড়া কোটা আন্দোলনে আহত দুইজনের জন্য অটোরিকশা আমরা কিনে দিয়েছি এবং আর একজন আন্দোলনে আহত ভাইকে একটি দোকান এর ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ।
এছাড়া ডিসেম্বরে আমাদের "উষ্ণতার ছোঁয়া " প্রজেক্টের মাধ্যমে ১৬৫ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়েছে।
আলহামদুলিল্লাহ।