Youth Community of Bangladesh- YCBD

Youth Community of Bangladesh- YCBD YCBD is a non-profit organization, We create mass awareness on Mental Health and its impacts.

মানুষ যদি হয় মানুষের, সুন্দর হবে সমাজ। মানবতার হউক সবার উর্ধ্বে, মানুষের মাঝেই যেনো হয়, মানুষের বসবাস। Youth Community of Bangladesh (YCBD) সমাজ সেবা মূলক একটি সংস্থা, সংস্থাটি ১৩ ডিসেম্বর ২০১৮ সালে শুরু করা হয়। YCBD এর মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরের সমস্যার সম্পর্কে মানুষকে সচেতন করা, এবং যার যার নিজ স্থান থেকে পরিবর্তন হওয়া এবং অন্যকে পরিবর্তন করা। যাতে করে আমাদের এই প্রিয় দেশ ও দেশে

র মানুষের জীবনমান আরো বেশি সুন্দর করা যায়। তাই সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার উদ্দেশে গড়ে উঠেছে আমাদের YCBD *আমাদের কর্মসূচির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচি হল। * ১। জলবায়ু পরিবর্তনে সতর্ক হওয়া। ২। ময়লা আবর্জনা মুক্তো দেশ গড়া। ৩। গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা। ৪। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। ৫। দরিদ্রদের পাশে থাক। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে ভবিষ্যৎ সমাজকে সুন্দর করে তুলতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ মেইল আইডিঃ [email protected] ওয়েবসাইট: www.joinycbd.com ফেসবুক পেইজঃ www.facebook.com/joinYCBD ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/joinYCBD রক্তদান গ্রুপঃ www.facebook.com/groups/Ycbdbloodhouse মোবাইল-০১৯৭৭৭৫২৫৭৮

আজ ২১শে ফেব্রুয়ারি। পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি। রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জ...
21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি। পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি। রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও কত শহীদের রক্তে লেখা আমাদের বর্ণমালা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান বীরদের প্রতি ইয়ুথ কমিউনিটি অফ বাংলাদেশ (YCBD)-এর গভীর শ্রদ্ধাঞ্জলি। বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।

#মাতৃভাষা_দিবস #২১শে_ফেব্রুয়ারি #শ্রদ্ধাঞ্জলি

রামাদান মোবারক সবাইকে।
19/02/2026

রামাদান মোবারক সবাইকে।

19/12/2025
কল্পনা করুন—একজন মা, মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা—তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাক...
19/09/2025

কল্পনা করুন—
একজন মা, মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা—তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাকবেন।
কিন্তু বাস্তবতা?
ঘুম নেই, খাওয়ার সময় নেই, শারীরিক যন্ত্রণা, হরমোনের ওঠানামা আর একাকিত্বে ডুবে থাকা এক মা।

রাতের পর রাত বাচ্চার কান্না শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি।
কোনো এক ভোরে—মাথার ভেতর ঝড় বয়ে যায়।
তিনি বুঝতেই পারেন না কী করছেন…
এবং কিছুক্ষণের মধ্যেই খবরের কাগজে লেখা হয়—
“মা নিজের সন্তানকে হত্যা করেছে।”

কেউ ভাবে না—তিনি আসলে অসুস্থ ছিলেন।
শরীর নয়, তাঁর মন অসুস্থ হয়ে পড়েছিল।

এর নাম পোস্ট–পার্টাম ডিপ্রেশন।
মা হওয়ার পর অনেক নারী ভয়ংকর মানসিক অবসাদে ভোগেন।

অকারণে কান্না

খিটখিটে মেজাজ

ঘুম না হওয়া

বিরক্তি বা অবসাদ
এসবই হতে পারে এর লক্ষণ।

দুঃখজনক হলো—আমরা এটাকে হেলাফেলা করি।
বলতে শুনি—“মায়ের আবার মানসিক সমস্যা কিসের?”
ফলাফল?
এক মুহূর্তের ভুলে ভেঙে যায় পুরো পরিবার, হারিয়ে যায় এক নিষ্পাপ প্রাণ।

তাই এখনই সচেতন হোন—

মা হওয়ার পর শুধু শিশুর যত্ন নয়, মায়ের মানসিক যত্নও নিন।

পরিবারের সবাই, বিশেষ করে স্বামীকে মায়ের পাশে দাঁড়াতে হবে।

অস্বাভাবিক আচরণ দেখলে দেরি না করে ডাক্তার/সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হোন।

মনে রাখবেন—
শরীরের ক্ষত আমরা চোখে দেখি, কিন্তু মনের ক্ষত নিঃশব্দে ভিতরে ভিতরে পচে যায়।
আপনার একটি শেয়ার হয়তো এক মাকে মানসিক ভাঙন থেকে বাঁচাবে, কোনো নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করবে।

চলুন, প্রতিটি মায়ের হাসি ফিরিয়ে আনি। মানসিক স্বাস্থ্যের পাশে দাঁড়াই। ❤

Dr-Abdur Rahman

29/08/2025

আজ আমার এক বন্ধু আত্মহত্যা করেছে, অন্যদিকে ২০১৮ সালে যখন খুব কাছের এক ছোট ভাই আত্মহত্যা করে মারা যায় তখন থেকে Youth Community of Bangladesh- YCBD মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধের উদ্দেশ্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং তা থেকে কার্যকরী ভাবে বেরিয়ে আসার উপায়! সমাজের সকলের বোঝার মত পরিকল্পনা নিয়ে বসে আছি শুধু মাত্র সাপোর্ট না পাওয়ার কারনে এমন বৃহত্তর এবং কার্যকরী পরিকল্পনা কাজে লাগাতে পারছি না।

আমি সাধারণত আত্মহত্যার বিষয়টা স্বাভাবিক ভাবে নিতে পারি না। অথচ, বন্ধু, কাছের ছোট ভাই, কাছে বড় ভাই সময়ে সময়ে এক এক করে নিজেকে শেষ করে দিচ্ছে, আর আমি হা করে দেখছি।

আমরা মানুষ হবো কবে..?💔💔
22/07/2025

আমরা মানুষ হবো কবে..?💔💔

কিছু বেদনা বলে বুঝাবার না।😢😢
22/07/2025

কিছু বেদনা বলে বুঝাবার না।😢😢

06/07/2025

নিজের মনের খোজ রাখুন, মানুসিক ভাভে ভালো থাকুন।

Allah go.. 😢
18/05/2025

Allah go.. 😢

06/05/2025

অথচ তাদের জন্য কিছুই করতে পারছি না।😥

24/04/2025

দখলদার ইসরায়েলের গণহত্যা শুরুর করার পর থেকে গাজায় ১৭ হাজার শিশু শহীদ হয়েছেন।

😥
20/04/2025

😥

Address

Mirpur/13
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Youth Community of Bangladesh- YCBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Community of Bangladesh- YCBD:

Share