24/06/2026
গত সপ্তাহে ঢাকা থেকে Sab'a Sanabil Foundation টিম খুলনায় একটি ঘর হস্তান্তর এর কাজে গিয়েছিল। প্রথমে খুলনা এরপরে সেখান থেকে মংলা আর সেখান থেকে নৌকায় করে "বানিয়াশান্তা"। একটা দ্বীপের মতো গ্রাম বলা চলে এই বানিয়াশান্তা। সেখানে পৌঁছে বেশ কয়েকটি মিশনারি স্কুল চোখে পড়লেও মজার ব্যাপার হচ্ছে এখানে কোন সরকারি স্কুল চোখে পড়েনি। এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম এখানে কোন সরকারি স্কুল নেই তাই তারা বাধ্য হয়ে এই মিশনারীদের স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে।
ফিরে আসার সময় এই পোস্টারটি চোখে পড়ল। ছবিগুলো জুম করে দেখুন কিভাবে তারা তাদের মিশন প্রকাশ্যে প্রচার করা যাচ্ছে। পোস্টারের এক কোনায় তারা প্রচার করে বেড়াচ্ছে "বোবা কথা বলছে" "মন্দ আত্মা থেকে মুক্তি লাভ"
"পোলিও থেকে আরোগ্য লাভ" "খঞ্জ হাঁটতে পারছে"
এমনকি কিছু হিজাবী মহিলাকেও এই পোস্টারে ব্যবহার করা হয়েছে। এখান থেকে যদি এখনই শিক্ষা না নিতে পারেন ভবিষ্যৎ সামনে শুধু অন্ধকার...
বিশ্বাস করুন বা নাই করুন এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে কাজ করা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে কাজের লোক খুবই কম...