Hafezzi Charitable Society Of Bangladesh

Hafezzi Charitable Society Of Bangladesh Shahjalal Islami Bank
Account Number: 4057 11100000762
Routing number- 190260871
Gulshan Tower branch
(8)

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ
গভ. রেজিষ্ট্রেশন নং S13879/22
ডোনেশন লিংক
https://hcsb.org.bd/donate/
website- hcsb.org.bd
Mobile/What's app:-
01406-970907
01919-889294
01727-216100 হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ( HCSB)
বাড়ি-১০,রোড- ০১, সাত মসজিদ হাউজিং লিমিটেড, বেড়িবাঁধের পশ্চিমে,মোহাম্মাদপুর, ঢাকা।

হাফেজ্জী নামে সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত দেশের একমাত্র সেবামূলক প্রতিষ্ঠান

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ( HCSB)
রেজিষ্ট্রেশন নংঃ S13879/2022
জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সব শ্রেনীর মানুষের জন্য আমরা আর্ত মানবতার সেবায় নিয়োজিত
প্রধান উপদেষ্টাঃ হাফেজ্জী হুজুর রহঃ এর একমাত্র জীবিত সাহেবজাদা আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হাফিঃ
প্রধান মুরুব্বিঃ ঢালকানগর পীর সাহেব আরিফ বিল্লাহ মুফতি জাফর আহমাদ সাহেব হাফিঃ


আমাদের সেবা সমূহ
* জান্নাতের খোঁজে প্রজেক্টের আওতায় বেওয়ারিশ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা।

* বিশ্ব ইজতেমা সহ প্রত্যন্ত অঞ্চলে ফ্রী মেডিকেল ক্যাম্প।
* এতিমদের প্রতিপালন
* মসজিদ,মাদরাসা স্থাপন
* বন্যা,ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সহায়তা প্রদান
* টিউবওয়েল স্থাপন
* রমজানে প্রতিদিন অন্তত ৩০০ মানুষের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ
* ঈদ সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ
* কুরবানির গোস্ত বিতরণ
* প্রজেক্ট মেহমানদারীর আওতায় বস্তি ও ফুটপাতে রান্না করা খাবার বিতরণ
* স্বাবলম্বী করণ প্রজেক্টের আওতায় সেলাই মেশিন, অটোরিকশা, গবাদিপশু বিতরণ
* সেবা,দাওয়াহ ও ইসলাহী মাহফিল আয়োজন
* দ্বীনের সঠিক শিক্ষা প্রচারের লক্ষে মাসিক সৃষ্টির সেবা প্রকাশ
* মা-বোনদের দ্বীন ও আমল শেখাতে ইবাদাহ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতা

এছাড়া আমাদের রয়েছে নানামুখী সেবা কার্যক্রম।

সদস্য আহবান
আপনি আমাদের এ মহতি কাজগুলোর সহযাত্রী হতে পারেন। মাসিক ২০০ / ৫০০ টাকা অথবা বার্ষিক এককালীন ২৫০০ বা ৫০০০ টাকা অনুদানের মাধ্যমে হতে পারেন আমাদের স্থায়ী সদস্য।

আমাদের যোগাযোগের নাম্বার-
01727-216100
01406-970907
01791-918858
01725050832

হাফেজ্জী হুজুর সেবা সংস্থা (আইডি)
Team-HCSB (পেইজ)
Hafezzi charitable Society Of Bangladesh (পেইজ)
HCSB- Ibadah Challenge
(strictly for women only) (গ্রুপ)

আমাদের যেকোন #প্রজেক্টে অনুদান পাঠাবার নাম্বারঃ-
01727-216100 (বিকাশ,নগদ,রকেট)
01601-6111151 (বিকাশ,নগদ,রকেট)
01406-970907 (বিকাশ,নগদ,রকেট)
01791-918858 (বিকাশ,নগদ,রকেট)
অনলাইন/অফলাইন যোগাযোগের মাধ্যমে আপনার অনুদানের রিসিপ্ট কপি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ।

ব্যাংক ডিটেইলসঃ-
Hafezzi Charitable Society Of Bangladesh.

বাংলাদেশের বেসরকারি মানবিক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম সম্প্রতি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের এ...
11/06/2026

বাংলাদেশের বেসরকারি মানবিক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম সম্প্রতি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জন্য পরিচালিত খাদ্য, পুষ্টি এবং জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে এসব প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সুদানের অন্যতম টেলিভিশন চ্যানেল আলজারকা টিভি ও তায়িবা টিভির পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় জাতীয় গণমাধ্যম ফাউরি ও শিকান পত্রিকায়ও সংস্থাটির বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত পরিবার, অপুষ্টিতে ভোগা শিশু এবং বাস্তুচ্যুত মানুষের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম গুরুত্ব পেয়েছে।

প্রকাশিত তথ্য ও ভিডিওচিত্র পর্যালোচনায় দেখা যায়, আল ফাশেরের মানবিক বিপর্যয়ের পর গত এক বছর ধরে স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সুদানের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

সংস্থাটির কর্মসূচির মধ্যে রয়েছে খাদ্য ও পুষ্টিসামগ্রী বিতরণ, অসহায় পরিবারকে জরুরি সহায়তা এবং কুরবানির গোশত পৌঁছে দেওয়া। সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনার কারণে স্থানীয় পর্যায়ে সংস্থাটির উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সুদানের পাশাপাশি গাজা ও মিশরে পরিচালিত টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রমও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পেয়েছে। আল জাজিরা, ফিলিস্তিন টিভি এবং মিশর টাইমসে গাজাবাসী ও মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য পরিচালিত সংস্থাটির সহায়তা কার্যক্রম নিয়ে সংবাদ, ভিডিও প্রতিবেদন ও তথ্যচিত্র প্রচারিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুদান টিভি, আলজারকা টিভি, তায়িবা টিভি, ফাউরি, শিকান পত্রিকা, আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমসে টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম নিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের একটি মানবিক সংস্থার কার্যক্রম একাধিক দেশের রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পাওয়ার ঘটনাকে দেশের মানবিক উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বেসরকারি মানবিক কার্যক্রমের দৃশ্যমানতা আরও বৃদ্ধি পেয়েছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মাঠপর্যায়ের তথ্য, কার্যক্রমের তারিখ, স্থান, ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা। সংস্থাটি পুরোনো ছবি বা ভিডিওকে চলমান কার্যক্রম হিসেবে উপস্থাপন না করে প্রতিটি প্রকল্পের হালনাগাদ তথ্য প্রকাশের নীতি অনুসরণ করে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কার্যক্রম প্রচারিত হওয়াকে আমরা দাতা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী এবং বাংলাদেশের মানুষের সম্মিলিত অর্জন হিসেবে দেখি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়েছে।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিটি কার্যক্রমের দিন, তারিখ, স্থান, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ ও প্রকাশের চেষ্টা করা হয়। মানুষের আমানত যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং দাতাদের কাছে স্বচ্ছতা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।

দেশের শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি নিবন্ধিত মানবিক সংস্থা। প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, স্বাবলম্বীকরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

আন্তর্জাতিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিসরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে বেকার ও অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে রিকশা, ভ্যান, সেলাই মেশিন এবং জীবিকাভিত্তিক বিভিন্ন উপকরণ প্রদান, দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও পুনর্বাসন, নওমুসলিমদের প্রয়োজনীয় সহযোগিতা, অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা এবং জরুরি আর্থিক সহায়তা।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মক্তব ও মাদরাসাভিত্তিক শিক্ষা কার্যক্রম, দরিদ্র ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষক সম্মানী প্রদান, কোরআন শিক্ষার প্রসার, বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বাস্তবায়ন করছে সংস্থাটি। প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলের মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং উপকারভোগীদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশে ও দেশের বাইরে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা, মাঠপর্যায়ের তথ্য ও প্রমাণ প্রকাশ এবং দাতাদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার কারণে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি সক্রিয়, বহুমুখী ও আস্থাশীল মানবিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করেছে।

সীমিত সম্পদ নিয়েও সংঘাতপূর্ণ ও মানবিক সংকটে থাকা অঞ্চলে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই কার্যক্রমের স্বীকৃতি পাওয়া সংস্থাটির সক্ষমতা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্বের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী দিনে গাজা, সুদান ও অন্যান্য মানবিক সংকটে থাকা অঞ্চলে খাদ্য, পানি, চিকিৎসা, আশ্রয় ও জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে চলমান স্বাবলম্বীকরণ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী সহায়তা, নওমুসলিম পুনর্বাসন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

#আরটিভি

(নিউজ লিংক কমেন্ট বক্সে)

Hafezzi Charitable Society Of Bangladesh
www.hcsb.org.bd
WhatsApp +8801406970907 +8801919889294

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মানবিক কার্যক্র...
11/06/2026

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মানবিক কার্যক্রম। সুদান, গাজা ও মিশরে সংস্থাটির পরিচালিত বিভিন্ন সহায়তা কর্মসূচি ইতোমধ্যে একাধিক রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সুদানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘সুদান টিভি’ টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। এতে দেশটির সংঘাত ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জন্য পরিচালিত খাদ্য বিতরণ, শিশুদের পুষ্টিসহায়তা এবং জরুরি মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।

সুদান টিভির পাশাপাশি দেশটির পরিচিত টেলিভিশন চ্যানেল আলজারকা টিভি ও তায়িবা টিভিতেও সংস্থাটির কার্যক্রম স্থান পেয়েছে। এ ছাড়া জাতীয় গণমাধ্যম ফাউরি ও শিকান পত্রিকায় টিম হাফেজ্জীর বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওচিত্র থেকে জানা যায়, আল ফাশেরের মানবিক বিপর্যয়ের পর থেকে গত এক বছর ধরে সুদানের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে যুদ্ধাহত পরিবার, অপুষ্টিতে ভোগা শিশু, অসহায় নারী এবং বাস্তুচ্যুত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

সুদানে সংস্থাটির কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্য ও পুষ্টিসামগ্রী বিতরণ, জরুরি আর্থিক সহায়তা, অসহায় পরিবারের প্রয়োজন পূরণ এবং কুরবানির গোশত বিতরণ। ঝুঁকিপূর্ণ ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখায় স্থানীয় পর্যায়ে এসব উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে। শুধু সুদান নয়, গাজা ও মিশরে পরিচালিত মানবিক কার্যক্রমও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমসে গাজাবাসী এবং মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য টিম হাফেজ্জীর খাদ্য, জরুরি সহায়তা ও অন্যান্য মানবিক কর্মসূচি নিয়ে সংবাদ, ভিডিও প্রতিবেদন ও তথ্যচিত্র প্রচারিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুদান টিভি, আলজারকা টিভি, তায়িবা টিভি, ফাউরি, শিকান পত্রিকা, আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমসে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম স্থান পেয়েছে। একাধিক দেশের রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের একটি মানবিক সংস্থার কাজ প্রচারিত হওয়াকে দেশের বেসরকারি মানবিক উদ্যোগের জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সংস্থাটির কাজের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি প্রকল্পের দিন, তারিখ, স্থান, ছবি, ভিডিও ও মাঠপর্যায়ের তথ্য প্রকাশ করা। চলমান কার্যক্রমের নামে পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার না করে হালনাগাদ তথ্য ও প্রমাণভিত্তিক প্রতিবেদন প্রকাশের ওপর বিশেষ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আমাদের মানবিক কার্যক্রম স্থান পাওয়া দাতা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী এবং বাংলাদেশের মানুষের সম্মিলিত অর্জন। এটি আমাদের জন্য শুধু স্বীকৃতি নয়; বরং মানুষের আমানতের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে।”

আরও জানানো হয়, “প্রতিটি সহায়তা কার্যক্রমের প্রয়োজনীয় নথি, ছবি ও ভিডিও সংরক্ষণ এবং জনসমক্ষে প্রকাশের চেষ্টা করা হয়। দাতাদের অর্থ যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখাই আমাদের কাজের মূলনীতি।”

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত একটি নিবন্ধিত মানবিক সংস্থা। আন্তর্জাতিক সংকটপূর্ণ অঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক পরিসরে মানবিক, শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিচালিত কর্মসূচির মধ্যে রয়েছে বেকার ও দরিদ্র পরিবারকে রিকশা, ভ্যান, সেলাই মেশিন এবং জীবিকাভিত্তিক উপকরণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন সহায়তা।

প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন, নওমুসলিমদের প্রয়োজনীয় সহযোগিতা, অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা এবং জরুরি আর্থিক সহায়তাও সংস্থাটির নিয়মিত কার্যক্রমের অংশ। দেশের বিভিন্ন অঞ্চলে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন এবং দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহনেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

শিক্ষাক্ষেত্রে মক্তব ও মাদরাসাভিত্তিক কার্যক্রম, দরিদ্র ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষক সম্মানী প্রদান এবং প্রত্যন্ত অঞ্চলে কোরআন ও মৌলিক শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

এ ছাড়া খাদ্য, শীতবস্ত্র ও জরুরি ত্রাণ বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যন্ত এলাকার অসহায় পরিবারগুলোর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

মানবিক সহায়তার পাশাপাশি উপকারভোগীদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয় সংস্থাটি। তাৎক্ষণিক অনুদানের পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনাই এসব কর্মসূচির লক্ষ্য।

দেশে ও বিদেশে ধারাবাহিক কার্যক্রম, প্রমাণভিত্তিক তথ্য প্রকাশ এবং দাতাদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার প্রচেষ্টা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশকে একটি সক্রিয় ও বহুমুখী মানবিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করেছে।

সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে চলমান শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী সহায়তা, নওমুসলিম পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বীকরণ কর্মসূচিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বাংলাভিশন

(বিস্তারিত নিউজ লিংক কমেন্ট বক্সে)

Hafezzi Charitable Society Of Bangladesh
www.hcsb.org.bd
WhatsApp +8801406970907 +8801919889294

11/06/2026

গাজাবাসীদের পাশে দাঁড়ান। সহযোগিতা পাঠানোর বিস্তারিত কমেন্ট বক্সে।

11/06/2026

আমরা এই জুন মাসে প্রতিবন্ধীদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন সহ দেশে
অসহায়দের ১০ লক্ষ টাকার স্বাবলম্বীকরন ও চিকিৎসা সেবায় সহায়তা করবো ইনশাআল্লাহ।

10/06/2026

ইতিহাস গড়ল বাংলাদেশ: তিন মহাদেশের সংবাদমাধ্যমে টিম হাফেজ্জী, যা আজ পর্যন্ত আর কোনো বাংলাদেশি সংস্থা পারেনি

আজ একটি কথা বলতে চাই, যা শুনলে প্রতিটি বাঙালি মুসলিমের বুক গর্বে ভরে উঠবে।

গতকাল সুদানের রাষ্ট্রীয় চ্যানেল ‘সুদান টিভি’তে প্রচারিত হলো বাংলাদেশের টিম হাফেজ্জর কার্যক্রম। হ্যাঁ, সরকারি চ্যানেল। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি সম্প্রচার মাধ্যম।

বুঝতে পারছেন এর অর্থ?

যুদ্ধবিগ্রহের একটি দেশের রাষ্ট্রীয় চ্যানেল নানাবিধ যাচাই-বাছাইয়ের পর, উচ্চতর সত্যতা যাচাইয়ের পর আমাদের কার্যক্রম প্রচার করেছে। এটি শুধু কভারেজ নয়, এটি একটি যুদ্ধবিধ্বস্ত দেশের সরকারি স্বীকৃতি।

এই স্বীকৃতির পেছনে এক বছরের নীরব ত্যাগের গল্প।

আল ফাশেরের মর্মান্তিক ট্র্যাজেডির পর গত এক বছর ধরে বাংলাদেশ থেকে একমাত্র টিম হাফেজ্জী ধারাবাহিকভাবে সুদানের যুদ্ধাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। যখন পুরো পৃথিবী সুদানের কান্নাকে এক প্রকার উপেক্ষা করেছে, যখন আন্তর্জাতিক মিডিয়া দারফুরের শিশুদের ক্ষুধার ছবি দেখাতে ভুলে গেছে, তখন বাংলাদেশের এই ছোট্ট দলটি কাঁধে আমানত নিয়ে নীরবে কাজ করেছে। হাজার হাজার মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। অপুষ্টিতে ভোগা শিশুদের পুষ্টি দিয়েছে। মায়েদের চোখে আশার আলো ফিরিয়ে এনেছে।

আজ সেই কাজের স্বীকৃতি এসেছে।

কিন্তু গল্প এখানেই শেষ নয়।

সুদানের আরও তিনটি মর্যাদাপূর্ণ গণমাধ্যম, আলজারকা টিভি, তায়িবা টিভি ও দেশটির অন্যতম প্রভাবশালী ‘শিকান পত্রিকা’ আমাদের কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। যা আমরা আপনাদের জন্য প্রকাশ করেছি।

এরপর আসুন গাজার দিকে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা, গাজার জাতীয় চ্যানেল ‘ফিলিস্তিন টিভি’ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো গণমাধ্যম ‘মিশর টাইমস’ টিম হাফেজ্জীর কাজ নিয়ে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি প্রকাশ করেছে। সেগুলোও আমরা বারবার প্রকাশ করেছি।

বুঝতে পারছেন এর গুরুত্ব?

তিন মহাদেশ, সাতটি আন্তর্জাতিক গণমাধ্যম, ২টি দেশের সরকারি চ্যানেল। বাংলাদেশের পতাকা আজ লাল-সবুজ হয়ে উড়ছে সুদানের মরুভূমিতে, গাজার ধ্বংসস্তূপে, মিশরের নীল নদের তীরে, কাতারের আল জাজিরা স্টুডিওতে।

বাংলাদেশের আর কোনো মানবিক সংস্থা এই কীর্তি গড়তে পারেনি বলে আমরা জানি। কোনো বড় এনজিও না, কোনো সরকারি প্রতিষ্ঠান না, কোনো ধনী ফাউন্ডেশন না। সেই কাজ করেছে আল্লাহর সাহায্যে এক দল ‘নাচিজ’ মানুষ, যাঁদের পুঁজি শুধু সততা, নিষ্ঠা ও আপনাদের ভালোবাসা।

প্রিয় দাতা ভাইবোনেরা, এই স্বীকৃতি আপনাদের। আপনারা ভরসা রেখেছেন, তাই আল্লাহ এই দরজা খুলে দিয়েছেন। আপনাদের প্রতিটি টাকা, প্রতিটি দোয়া, প্রতিটি শেয়ার আজ এই বিশ্বমঞ্চে আমাদের পৌঁছে দিয়েছে।

আমরা কখনো মিথ্যা পরিসংখ্যান দিই না। কখনো ভাঁওতাবাজি করি না। কখনো অসততা করি না। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। সততা, নিষ্ঠা, নিরলস প্রচেষ্টা ও আপনাদের বিশ্বাসই আমাদের একমাত্র শক্তি।

আজকের এই মাইলফলক আমাদের অহংকার বাড়াবে না, বরং জবাবদিহিতা বাড়াবে। আরও তাড়িত করবে মানবতার পথে। আরও দায়বদ্ধ করবে আপনাদের আমানতের প্রতি।

বিশ্বদরবারে বাংলাদেশের সম্মানের পতাকা টিম হাফেজ্জী আজ এমন উচ্চতায় উড়িয়েছে, যা আর কোনো বাংলাদেশি মানবিক সংস্থা পারেনি। এই গর্ব শুধু আমাদের নয়, এই গর্ব ১৮ কোটি বাঙালি মুসলিমের। এই গর্ব লাল-সবুজ পতাকার।

আমাদের দোয়ায় রাখবেন। ভরসায় রাখবেন। ইনশাআল্লাহ আমরা থেমে যাব না, যতদিন না সুদানের শেষ শিশু খাবার পায়, গাজার শেষ মা একটু পানি পান, সিরিয়ার শেষ এতিম মাথার ওপর ছাদ পায়।

জাযাকুমুল্লাহু খাইরান।

হে আল্লাহ, এই কাজকে কবুল করো। আমাদের দাতা ভাইবোনদের কবুল করো। তাঁদের সম্পদে বরকত দাও। কোনো রিয়া, কোনো অহংকার যেন আমাদের অন্তরে না আসে। এই ছোট্ট দলটিকে শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মাহর সেবায় কবুল রাখো। আমিন।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ
www.hcsb.org.bd
WhatsApp +8801406970907 01919-889294

সূত্র: সুদান টিভি, আলজারকা টিভি, তায়িবা টিভি, শিকান পত্রিকা, আল জাজিরা, ফিলিস্তিন টিভি, মিশর টাইমস, জুন ২০২৬।

Disclaimer: Based on official documented media coverage. Purely informational in nature. No hatred or incitement intended towards any community or nation.

#মজলুম_উম্মাহ #বাংলাদেশের_গৌরব

10/06/2026

উত্তর বেংকান্দা হকলাটরী হাফিজিয়া মাদ্রাসা, পাটগ্রাম, লালমনিরহাটে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)-এর উদ্যোগে শিক্ষার্থীদের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহায়তায় HCSB নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনাদের দোয়া ও সহযোগিতায় এমন আরও অনেক অসহায় মানুষের জীবনে আশার আলো পৌঁছে দিতে চাই।
🌐 [www.hcsb.org.bd](http://www.hcsb.org.bd)
📞 01919-889294 | 01406-970907 | 01727-216100

হে মুসলমান, গাজার তোমার মুসলমান মজলুম ভাই-বোনের জন্য কি সত্যিই কিছুই করার নেই?একটা সময় ছিল, গোটা পৃথিবী থমকে দাঁড়িয়েছ...
10/06/2026

হে মুসলমান, গাজার তোমার মুসলমান মজলুম ভাই-বোনের জন্য কি সত্যিই কিছুই করার নেই?

একটা সময় ছিল, গোটা পৃথিবী থমকে দাঁড়িয়েছিল গাজার দিকে তাকিয়ে। প্রতিটি স্ক্রিন, প্রতিটি শিরোনাম, প্রতিটি হৃদয়ে তখন ভাসত একটিই নাম। গাজা। আজ সেই কোলাহল থেমে গেছে। ক্যামেরা সরে গেছে, শিরোনাম বদলে গেছে, পৃথিবী যেন অন্য কোনো ব্যস্ততায় ডুবে গেছে।

কিন্তু গাজার শিশুটি আজও ঠিক সেখানেই পড়ে আছে। কঙ্কালসার একটি শরীর নিয়ে, মায়ের বুকে মুখ গুঁজে, এক ফোঁটা খাবারের অপেক্ষায়। দুনিয়া ভুলে যেতে পারে, কিন্তু তার ক্ষুধা ভোলে না।

অনেকেই ভেবেছিলেন, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর হয়তো সব শেষ হয়ে গেছে। অথচ বাস্তবতা আরও নির্মম। শুধু গত ঈদুল আযহার আগের রাত থেকে নতুন করে শহীদ হয়েছেন অন্তত ২৬ জন, যাদের মধ্যে রয়েছে সাতটি নিষ্পাপ শিশু (সূত্র: জাতিসংঘ মানবাধিকার দপ্তর OHCHR, ৩১ মে ২০২৬)। এ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ৭২ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় এক লক্ষ ৭০ হাজার, যাদের মধ্যে আহত শিশুর সংখ্যাই প্রায় ৪৪ হাজার। নিজ ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন প্রায় ১৯ লক্ষ মানুষ।

আর সবচেয়ে কষ্টের কথা হলো ক্ষুধা। জাতিসংঘের IPC এর হিসেবে, ২০২৬ সালের জুন পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী অন্তত এক লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার হবে, যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ । ছবির ওই শিশুগুলো পরিসংখ্যান নয়, এরা প্রত্যেকে একেকটি জীবন্ত আমানত।

এই দুঃসময়ে আমাদের হাত গুটিয়ে আসার আর সুযোগ নেই। অথচ বিশ্ব ঠিক উল্টোটাই করছে। ২০২৬ সালের জন্য জাতিসংঘের ৪০০ কোটি ডলারের জরুরি আবেদনের মাত্র ১৩ শতাংশ পূরণ হয়েছে  , এবং অর্থের অভাবে ত্রাণ সংস্থাগুলো একের পর এক জরুরি সেবা বন্ধ বা সীমিত করতে বাধ্য হচ্ছে  (সূত্র: জাতিসংঘ OCHA)। অর্থাৎ, যখন প্রয়োজন সবচেয়ে বেশি, ঠিক তখনই সাহায্য সবচেয়ে কম।

প্রিয় ভাই ও বোন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, গোটা মুমিন জাতি একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ ব্যথা পেলে গোটা শরীর জ্বরে কাঁপে আর নিদ্রাহীন রাত কাটায়। আজ গাজা ব্যথায় কাতরাচ্ছে। প্রশ্ন একটিই, আমরা কি অনুভব করছি?

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) এই কঠিন সময়েও থেমে যায়নি। বাংলাদেশ থেকে ধারাবাহিকভাবে গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা ও তাবু পৌঁছে দেওয়া একমাত্র সংস্থা আমরা। আমাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি দিয়েছে আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমস এর মতো খ্যাতনামা আন্তর্জাতিক সংবাদমাধ্যম, আর প্রশংসা করেছেন গাজার অভিজ্ঞ চিকিৎসকগণ। শুধু তাই নয়, গাজার ছয়টি হাসপাতাল আমাদের সেখানে কাজ করার আনুষ্ঠানিক অনুমোদনপত্র প্রদান করেছে। এটি কেবল একটি স্বীকৃতি নয়, এটি গাজার মাটিতে আপনার বিশ্বাসের নিরাপদ ঠিকানা।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) এই কঠিন সময়েও গাজার শিশুদের পাশে দাঁড়িয়ে আছে। আমাদের খান ইউনিসের মাদরাসায় তিন শতাধিক শিশু এখনো প্রতিদিনের খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য আপনার দিকে তাকিয়ে আছে।

প্রিয় দাতা সদস্য, আপনার একটি ছোট দান আজ একটি শিশুর মুখের খাবার হয়ে উঠতে পারে। একটি সদকা হয়তো হয়ে উঠতে পারে গাজার কোনো ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন। আল্লাহর রাস্তায় ব্যয় করা একটি টাকাও বৃথা যায় না, বরং তা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

আপনার সামান্য অংশগ্রহণই হতে পারে এক নিষ্পাপ শিশুর বেঁচে থাকার গল্প।

📌আমাদের মাধ্যমে গাজায় সহযোগিতা পাঠানোর বিস্তারিত কমেন্ট বক্সে।

Disclaimer:- It is intended solely to raise awareness of the humanitarian crisis and to mobilize lawful relief for affected civilians, especially children. It does not promote, glorify, or endorse violence against any individual, group, or nation. All figures are drawn from recognized international humanitarian sources, including the United Nations (OCHA, OHCHR), IPC, UNICEF, and WFP.

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ
www.hcsb.org.bd
whats app- 01406-970907 01919-889294

#গাজা #মানবতারপাশে #দাতাসদস্য

10/06/2026
09/06/2026

একসময় সফল ব্যবসার মালিক ছিলেন তিনি। কিন্তু হঠাৎ বড় ধরনের আর্থিক ক্ষতিতে সবকিছু যেন থমকে যায়। জীবিকার পথ বন্ধ হয়ে গেলে তিনি দ্বারস্থ হন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের।

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা তার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আজ তিনি আবার নতুন করে স্বপ্ন দেখছেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন।

মানুষকে শুধু সাহায্য নয়, আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের লক্ষ্য।

আপনাদের দোয়া ও সহযোগিতায় এমন আরও অনেক অসহায় মানুষের জীবনে আশার আলো পৌঁছে দিতে চাই।

🌐 [www.hcsb.org.bd](http://www.hcsb.org.bd)
📞 01919-889294 | 01406-970907 | 01727-216100

যাঁরা জানেন না তাঁদের জন্য বলছি, এই সুন্দর ছেলেটির নাম মুহাম্মদ আবু জাবাল, বয়স মাত্র ১৬ বছর।আজ সে শাহাদাত বরণ করেছে।তাঁ...
09/06/2026

যাঁরা জানেন না তাঁদের জন্য বলছি, এই সুন্দর ছেলেটির নাম মুহাম্মদ আবু জাবাল, বয়স মাত্র ১৬ বছর।

আজ সে শাহাদাত বরণ করেছে।

তাঁর অপরাধ কী ছিল জানেন? পরিবারের জন্য একটু খাবার খুঁজতে বের হয়েছিল। ক্ষুধার্ত মা, ছোট ভাইবোনের মুখে এক মুঠো ভাত তুলে দিতে।

ফেরার পথে আকাশ থেকে নেমে এলো বোমা। ইসরায়েলি যুদ্ধবিমান গাজার আকাশে নির্মম বর্ষণ চালাচ্ছিল।

মুহাম্মদের হাতে তখনো ছিল খাবারের প্যাকেট। বাড়ি ফিরে যে প্যাকেটটি মায়ের হাতে তুলে দেওয়ার কথা ছিল।

কিন্তু মুহাম্মদ আর ফিরল না।

ফিরল শুধু খবর।

মুহাম্মদের মা আজ রাতে কীভাবে ঘুমাবেন? যে ছেলেকে কোলে নিয়ে বড় করেছেন, যে ছেলে প্রথম “মা” বলেছিল, যে ছেলে আজ পরিবারের জন্য রুটি খুঁজতে গিয়েছিল, সেই ছেলে আর নেই।

মুহাম্মদের ছোট ভাইবোন আজ রাতে কী খাবে? কে তাঁদের জন্য পরশু আবার বের হবে? কে তাঁদের পরিবারের ছাদ হবে?

এক মুঠো রুটির জন্য একটি ১৬ বছরের কিশোরের প্রাণ গেল।

এ এমন এক পৃথিবী, যেখানে গাজার শিশুরা খাবারের জন্য জীবন দেয়।

হে আল্লাহ, শহিদ মুহাম্মদ আবু জাবালকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে স্থান দাও। তাঁর মাকে সবর দাও, ছোট ভাইবোনদের রিজিকের ব্যবস্থা করো। গাজার প্রতিটি ক্ষুধার্ত পরিবারের কাছে তোমার রহমত পৌঁছে দাও। আর উম্মাহর অন্তর জাগিয়ে দাও, যেন আমরা শুধু কাঁদি না, কিছু করি। আমিন।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ

সূত্র: গাজা গণমাধ্যম, ২০২৬।

Disclaimer: Based on verified reports from Gaza media and international news outlets. Purely humanitarian and informational in nature. No hatred or incitement intended towards any community or nation.

#মজলুম_উম্মাহ #শহিদ_মুহাম্মদ

Address

অফিস ঠিকানা:/বাড়ী নং: , ৫৭/এ, রোড নং:০৬, মোহাম্মদী হাউজিং সোসাইটি, মুহাম্মাদপুর, আদাবর, ঢাকা।
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Hafezzi Charitable Society Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hafezzi Charitable Society Of Bangladesh:

Share