JibonSathi.org

JibonSathi.org Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JibonSathi.org, Nonprofit Organization, Dhaka.

জীবনসাথী একটি সম্পূর্ণ অলাভজনক মুসলিম ম্যাট্রিমনি প্লাটফর্ম। এখানে বিবাহের উদ্দেশ্যে বায়োডাটা জমা দেওয়া এবং অপর পক্ষের সাথে যোগাযোগ করা সম্পূর্ণ ফ্রি। সাধারণ ও ইসলামিক দুইটি ভিন্ন ক্যাটেগরিতে বায়োডাটা জমা দেওয়া যায়।
এখনই ভিজিট করুন:
https://jibonsathi.org জীবনসাথী উন্মুক্ত প্লাটফর্মে আপনাকে স্বাগত।
বাংলাদেশী মুসলিম মেট্রিমনি ‌‌‍‍‌"জীবনসাথী" প্লাটফর্মটি বৈধভাবে, ইসলামী ভাবধারায়, সামাজিক রীতি-নীতির

আলোকে বিবাহ বন্ধনকে সহজীকরণের লক্ষে গৃহীত একটি যুগান্তকারী পদক্ষেপ।

পার্থিব জীবনকে সুখী সমৃদ্ধময় করে গড়ে তোলার ক্ষেত্রে দাম্পত্য জীবনে পদার্পণের পূর্বে নিজের একান্ত ব্যক্তিগত পছন্দসই জীবনসাথী নির্বাচনের বিকল্প কিছুই নেই। সেই লক্ষ্যকে বাস্তবায়নের নিমিত্বেই আমাদের পদচারণা।

এই প্লাটফর্মটি এমনই একটি অভূতপূর্ব পদক্ষেপ নিয়ে অগ্রসর হচ্ছে, যেখানে বিবাহ উপযুক্ত এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক এরকম সকল ছেলে-মেয়ে উভয়ই তাদের ব্যক্তিগত পারিবারিক সকল তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ফ্রি একটি জীবন বৃত্তান্ত সাবমিট করতে পারবে। যার মাধ্যমে অন্যরা সেটা দেখে উভয় "ফ্যামিলি টু ফ্যামিলি" যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপে অগ্রসর হবে।

বর্তমানে প্রায়ই প্রচলিত বিবাহ বন্ধন সম্পন্নকরণে মিডলম্যান বা ঘটক নিয়োজিত থেকে যেই বিবাহ সম্পন্ন হয়ে থাকে; তার অনেক ক্ষেত্রেই অনেকে ধোকাবাজির স্বীকার হয়ে থাকে অনেক তথ্য গোপন রাখার কারণে। যা অনেক বড়ধরনের অন্যায়। পাত্র-পাত্রী সম্পর্কে, তাদের অভিভাবক সম্পর্কে বিস্তর জানা-শোনা অনেকাংশেই সম্ভবপর হয়ে উঠে না। আবার ঘটকরা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অনেক সময় অনেক কিছুই লুকিয়ে রেখে অন্যপক্ষকে প্রলোভিত করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। যা পরবর্তীতে উভয় পরিবারের জন্যই কাল হয়ে দাঁড়ায়। ফলশ্রুতিতে বিচ্ছেদের পথে পদচারণ করতে বাধ্য হয়। আর এর মূল কারণ হলো উভয় পক্ষ সম্পর্কে জানা-শোনার বিস্তর ব্যবধান।

এরকম অগণিত বিষয়াদি রয়েছে যেগুলোর ব্যাপারে জানা-শোনা, খোঁজ-খবর নেওয়ার সহজ মাধ্যম আমাদের এই উন্মুক্ত প্লাটফর্মটি। যেখানে আপনি না চাইতেই উভয় পক্ষের বিস্তারিত তথ্যের সমাহার অনায়সেই জানতে পারবেন। যেখানে থাকবে না কোন মিডলম্যান। প্রতারিত হওয়া, না-হওয়া সম্পূর্ণভাবে নিজেদের যাচাই-বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

অবিবাহিত একজন বয়স্ক নারীর ভাবনাবাবার গৃহে আমি ছিলাম খুবই আদুরে মেয়ে। আমার কোনো চাওয়াই অপূর্ণ থাকত না। পাঁচ ভাইয়ের একমাত্...
19/05/2026

অবিবাহিত একজন বয়স্ক নারীর ভাবনা
বাবার গৃহে আমি ছিলাম খুবই আদুরে মেয়ে। আমার কোনো চাওয়াই অপূর্ণ থাকত না। পাঁচ ভাইয়ের একমাত্র বোন বলে আমার স্নেহ-ভালোবাসা ও আদর-যত্নে কোনো কমতি ছিল না। সবাই আমার প্রতি বিশেষভাবে খেয়াল রাখত।

আমার সব আবদার পরিবারের সবাই বিনা বাক্যব্যয়ে মেনে নিত। আমি গভীরভাবে পড়াশোনায় মনোযোগ দিলাম এবং মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলাম।
একদিন মায়ের দেওয়া একটি সংবাদে প্রথমবারের মতো কাঁপুনি ধরল আমার হৃদয়ে। তিনি বলেন, অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে।

আমি আশ্চর্য হলাম, বিরক্ত হলাম। একে একে অসংখ্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলাম। এদিকে প্রস্তাব আসার এই ধারাও অব্যাহত থাকল।

আমি সর্বদা একই প্রশ্ন করতাম—ছেলের যোগ্যতা কী? তার মধ্যে কী কী গুণ আছে? বিচিত্র সব পেশার যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার পরিবারের কাছে সম্বন্ধ পাঠাত। একবার আবদুল্লাহ নামের অসাধারণ এক যুবক বিয়ের প্রস্তাব দিল। সে জ্ঞানে-গুণে অন্য অনেকের চেয়ে এগিয়ে ছিল। তবু আমি প্রস্তাব ফিরিয়ে দিলাম। কারণ আমি সুন্দরী, আমি মেধাবী; আমার একটা অবস্থান আছে।

পড়ালেখা শেষে যখন কর্মজীবনে পা রাখলাম, সম্বন্ধ আসার ধারা বেড়ে গেল। তবে এতে কিছুটা পরিবর্তন দেখা গেল। যারা প্রস্তাব নিয়ে আসছে, তাদের বয়স খানিকটা বেশি—ত্রিশের আশপাশে!
সময় গড়াতে লাগল। এরই মধ্যে এমন একটি প্রস্তাব এলো, যা আমাকে ভীষণভাবে নাড়া দিল। এক ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং তার একটি সন্তান আছে। এমন প্রস্তাব পেয়ে প্রথমে একটা ধাক্কা খেলাম। পরক্ষণেই বললাম, বেচারা বোধ হয় আমার অবস্থা জানে না, আমি কে। তার জন্য আমার একধরনের করুণা হলো।

দিন যায়, সপ্তাহ গড়ায়, মাস ফুরায়; এদিকে আমার বয়সও বাড়তে থাকে। কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি আমার কাজে মগ্ন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একদিকে আমার দৈহিক লাবণ্য ও কমনীয়তা কমতে থাকে, অন্যদিকে বাড়তে থাকে আমার কাজের চাপ ও দায়িত্বের পরিধি। আমি সবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে থাকি আর আবদুল্লাহর মতো এক তরুণের প্রস্তাব পাওয়ার আশায় অধীর আগ্রহে প্রহর গুনতে থাকি। কিন্তু আমার আশার গুড়ে বালি! খবর নিয়ে জানলাম, আবদুল্লাহ এখন চার সন্তানের বাবা আর আমি এখনো কুমারী বুড়ি। আমার বয়স এখন ৩০ ছুঁই ছুঁই। ক্রমেই কঠিন হয়ে উঠছে জীবন! এইতো আমার বান্ধবী ফাতিমা, সে এখন চার সন্তানের মা। আরেক বান্ধবীর কোলজুড়ে চাঁদের মতো ফুটফুটে দুটি মেয়ে। আরেক বান্ধবী স্বামীকে নিয়ে কী সুখে দিন কাটাচ্ছে! অথচ তাদের আর্থিক অবস্থা নিতান্তই সাধারণ। আর আমি...!

আমি নির্ঝঞ্ঝাট আরামে দিনাতিপাত করছি। আসলে আমি আত্মপ্রবঞ্চনায় ভুগছি; নিজের সঙ্গে মিথ্যা বলছি। সত্যি কি আমি সুখে আছি? জনতার ভিড়ে এক অদ্ভুত নির্জনতা আমাকে জেঁকে ধরেছে। এদিকে আমার চারপাশে বিচিত্র সব ফিতনা ও পরীক্ষা এসে ভিড় জমাচ্ছে, আমাকে গ্রাস করে ফেলতে চাইছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে অশ্লীল ও নির্লজ্জ কাজ থেকে হিফাজত করেছেন। এরই মধ্যে আমার তীক্ষ্ণ মেধা ও কঠিন অধ্যবসায় কর্মক্ষেত্রে আমাকে পৌঁছে দিয়েছে সাফল্যের সর্বোচ্চ স্তরে। কিন্তু এই সফলতা আমার কাছে অর্থহীন মনে হয়।

একদিন আমি অফিস থেকে ফিরলাম। বাসায় ফিরে দেখি, মা আমার উদ্দেশে একটি চিরকুট লিখে আমার বালিশের ওপর রেখে দিয়েছেন। তাতে লেখা, ‘মেয়ে আমার, অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে ভালো চাকরি করে, আর তার বয়সও কম। আশা করি তুমি সায় দেবে; যদিও তার অন্য এক স্ত্রী ও ছয়জন সন্তান রয়েছে। দিন কিন্তু চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তা করে আমাকে জানাও।’

আমি চিরকুটটা গভীর মনোযোগে পড়লাম এবং রাগে ফেটে পড়লাম। আমি মাথার চুলের দিকে তাকালাম। মাঝে মাঝে সাদা হয়ে ওঠা চুলগুলো লুকাতে এরই মধ্যে আমি কলপ লাগাতে শুরু করেছি। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লাম আমি। শেষ পর্যন্ত এমন একজন লোকও আমাকে প্রস্তাব দিল? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রেগেমেগে সেই সন্ধ্যায় আমি বাবার কাছে গেলাম। তাঁকে বললাম, কিভাবে আপনারা এমন একজন মানুষের প্রস্তাব গ্রহণ করলেন, যার ছয়টা সন্তান আছে? বাবার জবাব আমার অন্তরে ধারালো ছুরির মতো বিদ্ধ হলো। তিনি বলেন, ‘কয়েক মাসে আমাদের কাছে এমন বিবাহিতরা ছাড়া অন্য কেউ প্রস্তাব নিয়ে আসেনি। আমার ভয় হয়, কিছুদিন পর হয়তো এমন সময় আসবে, যখন প্রস্তাব আসাই বন্ধ হয়ে যাবে। মেয়ে আমার, মুরব্বিরা একটা কথা বলতেন, মেয়েরা গোলাপের মতো—ছিঁড়তে দেরি করলে পাপড়িগুলো ক্রমে শুকিয়ে আসে। আমার মনে হয়, তুমিও সেই পর্যায়ে পৌঁছে গেছ। মেয়ে, তোমার কাছে তো শত শত প্রস্তাব এসেছিল, তুমি এক এক করে সব প্রত্যাখ্যান করেছ। ও বেশি লম্বা, সে বেশি খাটো, ওর এই দোষ, অমুকের এই সমস্যা। আর এখন? এমন সময় এসেছে, তুমি আর কাউকেই পাচ্ছ না!’

অতীত স্মৃতিগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। আব্বু, আপনি যদি তখন জীবনের এই বাস্তবতা বোঝাতেন, আমি এখন আপনাকে তিরস্কার করতাম না। হায়, আপনি যদি এর জন্য আমাকে প্রহার করতেন, আমার এই পরিণতি হতো না। এসব বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম।
এখন আর কোনো যুবকই আমার কাছে প্রস্তাব নিয়ে আসে না। না লম্বা, না খাটো; না ধনী, না গরিব—কেউ না।

বই : ইয়া আবি, জাওয়্যিজনি
লেখক : আবদুল মালিক আল-কাসিম

18/05/2026
17/05/2026

ছেলে খুব দ্বীনদার শুধু নামাজ পড়ে না।

বিজ্ঞানের ভাষায় মেলানিন (Melanin) কেবলই ত্বক ও চুলের রঙ নির্ধারণকারী একটি বায়োলজিক্যাল পিগমেন্ট (রঞ্জক পদার্থ); সমাজের চ...
17/05/2026

বিজ্ঞানের ভাষায় মেলানিন (Melanin) কেবলই ত্বক ও চুলের রঙ নির্ধারণকারী একটি বায়োলজিক্যাল পিগমেন্ট (রঞ্জক পদার্থ); সমাজের চোখে এটিই কখনো কখনো হয়ে ওঠে মানুষের যোগ্যতা, বৈষম্য কিংবা দূরত্বের মাপকাঠি। অথচ ত্বকের নিচে লুকিয়ে থাকা এই উপাদানের হেরফেরের কাছেই হেরে যায় মানুষের মানবিকতা, বদলে যায় জীবনের গল্প।

উল্লেখ্য, মেলানিনের আধিক্যের কারণে ত্বকের রং কালো হয়। পক্ষান্তরে, এর অভাবে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তাই, চকচক করলেই সব সোনা হয় না।

🟢 পাত্রী চাইযোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :https://jibonsathi.org/biodata/5834 ...
16/05/2026

🟢 পাত্রী চাই
যোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :
https://jibonsathi.org/biodata/5834

#পাত্রী #পাত্র #পাত্র_পাত্রী #জীবনসাথী #বিবাহ

🟢 পাত্র চাইযোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :https://jibonsathi.org/biodata/5802  ...
16/05/2026

🟢 পাত্র চাই
যোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :
https://jibonsathi.org/biodata/5802

#পাত্রী #পাত্র #পাত্র_পাত্রী #জীবনসাথী #বিবাহ

🟢 পাত্র চাইযোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :https://jibonsathi.org/biodata/5711  ...
15/05/2026

🟢 পাত্র চাই
যোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :
https://jibonsathi.org/biodata/5711

#পাত্রী #পাত্র #পাত্র_পাত্রী #জীবনসাথী #বিবাহ

🟢 পাত্রী চাইযোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :https://jibonsathi.org/biodata/5830 ...
13/05/2026

🟢 পাত্রী চাই
যোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :
https://jibonsathi.org/biodata/5830

#পাত্রী #পাত্র #পাত্র_পাত্রী #জীবনসাথী #বিবাহ

🟢 পাত্র চাইযোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :https://jibonsathi.org/biodata/5774  ...
13/05/2026

🟢 পাত্র চাই
যোগাযোগের নম্বরসহ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে :
https://jibonsathi.org/biodata/5774

#পাত্রী #পাত্র #পাত্র_পাত্রী #জীবনসাথী #বিবাহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JibonSathi.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JibonSathi.org:

Share