08/05/2026
ঢাকা উত্তর সিটি করপোরেশনে নগর রুটিন টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করা এবং চলমান এমআর ক্যাম্পেইনের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে ৭ মে ২০২৬ অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের আলোচনা সভা — “Strengthening Urban Immunization Program and Current MR Campaign in Dhaka North City Corporation”।
ঢাকা উত্তর সিটি করপোরেশন, ইপিআই, ইউনিসেফ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের Chief of Health ড. মালালাই আহমদজাই। এছাড়াও WHO, EPI, US Embassy প্রতিনিধি, এনজিও, গণমাধ্যমকর্মী ও সকল ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় নগর টিকাদান কর্মসূচির বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, এমআর ক্যাম্পেইনের অগ্রগতি এবং টিকাবঞ্চিত শিশুদের আওতায় আনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. নিজাম উদ্দিন আহমেদ এবং ডা. রিয়াদ মাহমুদ।
অগ্রাধিকারমূলক করণীয়:
• রুটিন ইমিউনাইজেশন শক্তিশালী করা
• টিকাদান কর্মীর শূন্যপদ দ্রুত পূরণ
• এমআর ক্যাম্পেইনে শতভাগ শিশুর অংশগ্রহণ নিশ্চিত করা
• এনজিও ও কমিউনিটি অংশীদারিত্ব বৃদ্ধি করা
সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি টিকাবঞ্চিত-মুক্ত, সুস্থ ও নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব।