01/10/2026
🪷 নিজেকে আগে বদলাও 🪷সাপ্তাহিক প্রার্থনা সভা🪷
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্বামী বিবেকানন্দের বেদান্ত-ভাবনার আলোকে এবারের সাপ্তাহিক প্রার্থনা সভায় আলোচনার মূল বিষয় ছিল— “নিজেকে আগে বদলাও”।
আমরা প্রায়ই বাহ্যজগত, পরিস্থিতি কিংবা অন্যের পরিবর্তনের কথা ভাবি; অথচ প্রকৃত পরিবর্তনের সূচনা ঘটে নিজের ভেতর থেকেই। স্বামী বিবেকানন্দের বাণীর আলোকে বলা যায়— বিষয়ী (Subject)-এর পরিবর্তন ঘটলে বিষয় (Object)-এর উপলব্ধিও পরিবর্তিত হয়।
নিজেকে পবিত্র করলে জগৎ পবিত্র হয়ে ওঠে, নিজেকে সংযত করলে বাহ্যিক পরিস্থিতির প্রভাব আমাদের উপর ক্রমশ ক্ষীণ হয়ে আসে। তাই অন্যকে পরিবর্তনের আগে প্রয়োজন নিজের মনকে জানা, নিজেকে সংযত করা এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে চলা।
এই আত্মজিজ্ঞাসা, আত্মসংযম, জ্ঞানচর্চা ও চরিত্রগঠনের চেতনা ধারণ করেই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিয়মিত সাপ্তাহিক প্রার্থনা সভার আয়োজন।
🙏 প্রার্থনা সভার পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে একটি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়।
প্রার্থনা, ধ্যান ও আত্মচর্চার মাধ্যমে অন্তরের প্রশান্তি, আত্মসংযম ও আত্মিক বিকাশের পথকে আরও সমৃদ্ধ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
🧘 পরবর্তী প্রার্থনা সভা থেকে নিয়মিতভাবে মেডিটেশন সেশন পরিচালনা করা হবে।
🕙 সময়: প্রতি বৃহস্পতিবার, রাত ১০:০০টা
📍 স্থান: জগন্নাথ হল উপাসনালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রার্থনা, ধ্যান ও আদর্শচর্চার মাধ্যমে আত্মশুদ্ধি থেকে চরিত্রগঠন, চরিত্রগঠন থেকে মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার এই আয়োজনে সকলের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ প্রত্যাশিত।
🌸 জয় স্বামীজী। 🌸
বিনীত
জয়সেন রায়
সাধারণ সম্পাদক
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়