Youth Ending Hunger Bangladesh - Dhaka Region

Youth Ending Hunger Bangladesh - Dhaka Region Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youth Ending Hunger Bangladesh - Dhaka Region, Nonprofit Organization, Iqbal Road, Dhaka.

ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার  বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৯ জুলাই ২০২৬, উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইয়ুথ এন্ডিং হাঙ...
26/07/2026

ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বৃক্ষরোপণ কর্মসূচি

গত ১৯ জুলাই ২০২৬, উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা জারিফ অনন্ত, ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মো. রাকিবুল হাসান।



ইয়ুথ এন্ডিং হাঙ্গার-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হলো ডিএফআইআর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।...
26/07/2026

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হলো ডিএফআইআর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

২৬ জুলাই ২০২৬ যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার এক প্রাণবন্ত আয়োজন হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১৮টি দলের ৬০ জন প্রতিযোগী। প্রতিযোগিতার মান নিশ্চিত করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ১৮ জন অভিজ্ঞ বিচারক দায়িত্ব পালন করেন।

তারুণ্যের চিন্তা, যুক্তির শক্তি এবং সুস্থ বিতর্কচর্চাকে এগিয়ে নিতে এমন আয়োজন ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

ফাইনাল রাউন্ডের মোশন ছিল —
এই সংসদ মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে বিভেদ বেশি তৈরি করছে।"




তৃতীয় দিন ২৫/০৭/২৬ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এবং সার্টিফিক...
25/07/2026

তৃতীয় দিন ২৫/০৭/২৬

ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক পর্ব এবং সার্টিফিকেট বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মনোয়ারা বেগম, এস.এম বিজয়, ধনকুন্ডা পপুলার হাই স্কুলের শিক্ষিকা সুরাইয়া আক্তার, শিক্ষক মো: সোহেল।

ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা জারিফ অনন্ত, ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, ফ্যাসিলিটেটর মাহমুদ সারোয়ার রনি।

প্রশিক্ষণের ট্রেনিং ম্যানেজার ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মো: রাকিবুল হাসান, সহকারী ট্রেনিং ম্যানেজার ছিলেন যুগ্ম সমন্বয়কারী (পুরুষ) মোঃ আশিক, প্রশিক্ষণ/কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী (নারী) জিয়াসমিন আক্তার রিভা, প্রচার সম্পাদক আরমান গাজী, ভলান্টিয়ার আব্দুর রহমান সাজিদ।







দ্বিতীয় দিন ২৪/০৭/২০২৬ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত ...
25/07/2026

দ্বিতীয় দিন ২৪/০৭/২০২৬

ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা জারিফ অনন্ত, ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, ফ্যাসিলিটেটর মাহমুদ সারোয়ার রনি, সাবেক জাতীয় যুগ্ম সমন্বয়কারী (নারী) বাঁশরি ইসলাম মাহি, ঢাকা অঞ্চলের সদ্য সাবেক সমন্বয়কারী বিজয়া ইসলাম।

প্রশিক্ষণের ট্রেনিং ম্যানেজার ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মো: রাকিবুল হাসান, সহকারী ট্রেনিং ম্যানেজার ছিলেন যুগ্ম সমন্বয়কারী (পুরুষ) মোঃ আশিক, প্রশিক্ষণ/কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী (নারী) জিয়াসমিন আক্তার রিভা, প্রচার সম্পাদক আরমান গাজী, ভলান্টিয়ার আব্দুর রহমান সাজিদ।







প্রথম দিন, ২৩-০৭-২০২৬ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং উদ্বোধন কর...
23/07/2026

প্রথম দিন, ২৩-০৭-২০২৬

ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং উদ্বোধন করা হয়েছে।

উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর তুহিন আফসারী, ঢাকা রিজিওন কো-অর্ডিনেটর তৌফিক জিল্লুর রহমান।

ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা জারিফ অনন্ত, ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, ফ্যাসিলিটেটর মাহমুদ সারোয়ার রনি।

প্রশিক্ষণের ট্রেনিং ম্যানেজার ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মো: রাকিবুল হাসান, সহকারী ট্রেনিং ম্যানেজার ছিলেন যুগ্ম সমন্বয়কারী (পুরুষ) মোঃ আশিক, প্রশিক্ষণ/কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী (নারী) জিয়াসমিন আক্তার রিভা, প্রচার সম্পাদক আরমান গাজী, ভলান্টিয়ার আব্দুর রহমান সাজিদ।







ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং (YLT) ম্যানেজমেন্ট টিম।        ...
23/07/2026

ইয়ুথ এন্ডিং হাঙ্গার - ঢাকা অঞ্চলের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার ১৩০৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং (YLT) ম্যানেজমেন্ট টিম।







🌟 **Meet Our New Facilitators | Dhaka Region** 🌟Youth Ending Hunger – Dhaka Region is delighted to welcome our newly sel...
15/07/2026

🌟 **Meet Our New Facilitators | Dhaka Region** 🌟

Youth Ending Hunger – Dhaka Region is delighted to welcome our newly selected Facilitators to the regional team:

🔹 Nafizul Islam Pranto
🔹 MD. Ali Ahmed Mazumder Srabon
🔹 Sheikh Mastura Mugdho
🔹 Latifa Akter Putul
🔹 Ahasunur Rahman
🔹 Safin Ahmed Apon
🔹 Jannatul Mauya Shyamontee
🔹 Abdur Rahman
🔹 Md. A***n Kabir
🔹 Rokshana Ferdous

These young leaders have demonstrated dedication, enthusiasm, and a strong commitment to social change. As Facilitators, they will contribute significantly to strengthening youth engagement, promoting social harmony, and advancing our shared vision of a hunger-free Bangladesh.

We are excited to have them join our journey and look forward to the positive impact they will create through leadership, collaboration, and community service.

🎉 Congratulations and best wishes to all our new Facilitators! Your journey of learning, leading, and inspiring begins now.







🎉 Congratulations and Best Wishes! 🎉We are delighted to congratulate the newly selected participants of the16th Training...
09/07/2026

🎉 Congratulations and Best Wishes! 🎉

We are delighted to congratulate the newly selected participants of the16th Training of Facilitators (ToF) from Youth Ending Hunger – Dhaka Region. 🌟

Your selection reflects your dedication, passion, and commitment to creating positive change in your communities. This is not only an achievement but also the beginning of a transformative journey of learning, leadership, and service.

We hope this training will strengthen your facilitation and leadership skills, expand your knowledge, and empower you to become effective changemakers. May you continue to inspire others through your commitment, empathy, and integrity.

We are proud of your accomplishment and excited to see the impact you will create in the days ahead.

👏 Congratulations once again, and best wishes for a successful and enriching ToF journey!

ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।৪ জুলাই ২০২৬, অনলাইন প্লাটফর্মে ইয়ুথ এন্ডিং হাঙ্...
04/07/2026

ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জুলাই ২০২৬, অনলাইন প্লাটফর্মে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের অফিসার মোস্তাফিজুর রহমান সজল এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সদ্য সাবেক সমন্বয়কারী বিজয়া ইসলাম।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের নবনির্বাচিত সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি'র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী-১ সৌরভ মাহমুদ সোহাগ, যুগ্ম সমন্বয়কারী-২ জোয়ান অফ আর্ক, কোষাধ্যক্ষ মরিয়ম রাফা, কর্মশালা সম্পাদক মোঃ আরিয়ান কবির, শিক্ষা, গবেষণা ও পাঠচক্র সম্পাদক তাজরিয়ান হাসান, কার্যকরী সদস্য এহ্সানুর রহমান, শফিকুল ইসলাম।

পরিচিতি পর্ব শেষে ঢাকা অঞ্চলের বিভিন্ন জেলা ও ইউনিটের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন এবং সৃজনশীল কর্মসূচি প্রণয়নের আলোচনা গৃহীত হয়েছে।

13/06/2026

Gen Z কি সত্যিই মানসিকভাবে বেশি দুর্বল, নাকি তারা শুধু আগের প্রজন্মের চেয়ে নিজের অনুভূতি নিয়ে বেশি সৎ?

অনেক অভিভাবকই প্রশ্ন করেন - 'আমাদের সময় তো এত ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ট্রমা ছিলো না! মানসিক স্বাস্থ্য সমস্যা যে কোন বিষয় ছিলো বা তার জন্য কারোর সাথে কথা বলতে হয় এমন তো কিছুই শুনিনি। তাহলে Gen Z-র কী হলো? তাদের কেন এতো সমস্যা? এই মোবাইল ইন্টারনেট এসেই ছেলেমেয়েদের নষ্ট করে দিয়েছে!'

গবেষণা বলছে, বিষয়টি আসলে একটু ভিন্ন।

Gen Z রা মানসিক সমস্যায় আগের প্রজন্মের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি ভুগছে বিষয়টা এমন নয়, বরং তারা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে, সাহায্য চাইতে এবং নিজের অনুভূতি প্রকাশ করতে তুলনামূলকভাবে বেশি স্বাচ্ছন্দবোধ করছে বা তাদের অনুভূতি শেয়ার করতে পারছে।

আগের প্রজন্মের অনেক মানুষও উদ্বেগ, বিষন্নতা, ট্রমা বা বার্নআউটের মতো মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছেন। তবে সেই সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা প্রায়ই লজ্জা, দুর্বলতা কিংবা “পাগলামি”র সঙ্গে যুক্ত ছিল।তাই অনেকে মানসিক স্বাস্থ্য ঝুকির মধ্যে দিয়ে গেলেও শেয়ার করার সুযোগ পাননি বা ভেবেছেন এইটা বড় কোন সমস্যা না এমনি এমনি ঠিক হয়ে যাবে।

এখানেই বড় একটা পার্থক্য রয়েছে।

Gen Z সেই নীরবতার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রও প্রসারিত হয়েছে।

বর্তমান প্রজন্ম ছোটবেলা থেকেই মানসিক স্বাস্থ্য, আবেগ নিয়ন্ত্রণ, ব্যক্তিগত সীমারেখা (Boundaries), ট্রমা এবং Self-care সম্পর্কে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি তথ্য পাচ্ছে, সেবা গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যম পাচ্ছে।

ফলে তারা নিজেদের অনুভূতি বুঝতে, চিহ্নিত করতে এবং তা নিয়ে কথা বলতে বেশি সক্ষম হচ্ছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সোশ্যাল মিডিয়া সচেতনতা যেমন বাড়িয়েছে, তেমনি বিভিন্ন ধরনের চাপও সৃষ্টি করেছে।

যেমন, একে অপরের সাথে তুলনা, FOMO (Fear of Missing Out), অনলাইন সমালোচনা, সাইবার বুলিং এবং অবাস্তব জীবনযাপনের প্রদর্শন অনেক তরুণের মধ্যে উদ্বেগ, চাপ এবং আত্মসম্মানবোধের সমস্যাও বাড়িয়েছে।

এছাড়াও Gen Z বেড়ে উঠেছে বৈশ্বিক মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বাস্তবতার মধ্যে দিয়ে। গবেষণায় দেখা যায়, দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা মানুষের মানসিক চাপ ও উদ্বেগের মাত্রা বৃদ্ধি করতে পারে।

কিন্তু সবচেয়ে আশার বিষয় হলো তারা সাহায্য চাওয়াকে দুর্বলতা নয়, সাহস হিসেবে দেখে।একসময় মানুষ কষ্ট লুকিয়ে রাখতে শিখত। বর্তমান প্রজন্ম শিখছে কষ্টকে স্বীকার করতে।

থেরাপি নেওয়া, কাউন্সেলিং করা বা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা তাদের কাছে দুর্বলতার নয় বরং আত্মসচেতনতা, এবং সাহসী পদক্ষেপ মনে হয়।
.............
মুন হীরা
অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
লেট'স টক
অ্যাপয়েন্টমেন্ট: 01313-965511

Address

Iqbal Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Ending Hunger Bangladesh - Dhaka Region posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share