05/09/2024
দেশের অস্থিতিশীল সময় পার করে এখন আমরা নতুন বাংলাদেশে পা দিয়েছি ।।
নতুন বাংলাদেশের সংস্কারের কাজের পাশাপাশি নানাবিধ সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগ বন্যার জন্য আমাদের Fire Safety Survey কার্যক্রমটি
স্থগিত ছিল ।
Rotaract Club Of Dhaka Rose vale এবং Questica Researches Ltd এর যৌথ প্রযোজনায়
আবার পুনরায় কার্যক্রম শুরু করি, এই পরিপেক্ষিতে 'তালতলা' এবং 'মালিবাগ' এলাকার কয়েকটি
মার্কেট এবং রেস্টুরেন্ট এ
কার্যক্রম পরিচালনা করা হয় ।
কার্যক্রম পরিচালনা করে উল্লেখযোগ্য যে সকল
জিনিস দেখতে পারি , বিস্তারিত বর্ণনা করা হলো.....
অনেক জায়গা তে
জরুরী প্রস্থান এর গেট থাকলেও
দ্রুত সময় আগুন নিভানোর কোন যন্ত্র পরিলক্ষিত হয়নি , যে সকল জায়গায় আবার যন্ত্র পরিলক্ষিত হয়েছে সেগুলোতে দেখা গিয়েছে মেয়াদ উত্তীর্ণ এবং কিছু জায়গায় মেয়াদের কাগজটি উঠিয়ে ফেলা হয়েছে ।
রেস্টুরেন্ট , মার্কেট এই সবগুলোর
স্থানের মধ্যে একটি মিল সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে,,,
তা হলো বিপদজ্জনক ভাবে বৈদ্যুতিক তার ছড়িয়ে ছিটিয়ে থাকা।
যা একেবারেই কাম্য নয় ।
বিশেষ করে এই কার্যক্রমে,,
' তালতলা মসজিদ মার্কেটের ' কথাটি আলাদাভাবে বলতে চাই , মার্কেটের মানুষদের সাথে কথা বলে যে সকল তথ্য জানতে পারি তা হলো এই মার্কেটটিতে আগুন নির্বাপক যন্ত্র এবং আগুন যেন না লাগে সে সকল বিষয় সংস্কারের কথা ছিল , কিন্তু
তৎকালীন সরকার কর্তৃপক্ষ সেই বাজেট হাতে পাওয়ার পরেও , আর কাজ করেনি মার্কেটের উন্নতিতে । যা খুব হতাশাজনক।
এই কার্যক্রম পরিচালনা করার পর , আমাদেরকে বেশিরভাগ জায়গার অগ্নিনির্বাপন স্থাপনায় খুবই হতাশ করেছে ।
আমাদের সকলেরই উচিত, এই ব্যাপারে সচেতন হওয়া । আগুনে আর কেউ যেন প্রাণ না হারায় ,তার জন্য এখনই আমাদের সোচ্চার হওয়া উচিত ।