26/03/2026
রামায়ে রামভদ্রায়ে রামচন্দ্রায়ে বেধসে।
রঘুনাথায় নাথায়ে সীতায়াঃ পতয়ে নমঃ॥
চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার কোল আলো করে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার—মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। ত্রেতা যুগের সেই মাহেন্দ্রক্ষণে পুনবসু নক্ষত্র ও কর্কট লগ্নে তাঁর আবির্ভাব ঘটেছিল।
রামায়ণের ইতিহাস সাক্ষ্য দেয়, রাবণের অত্যাচারে যখন পৃথিবী কম্পিত, তখন ধর্ম সংস্থাপনের নিমিত্তে শ্রীরামচন্দ্র মনুষ্য রূপ ধারণ করেন। তাঁর জীবন কোনো অলৌকিক জাদুময় গল্প নয়, বরং এক আদর্শ মানুষের সংগ্রাম—যিনি শিখিয়েছেন কীভাবে পুত্র, স্বামী, ভাই এবং রাজা হিসেবে নিজের কর্তব্য পালন করতে হয়। এই দিনটি কেবল একটি জন্মদিন নয়, বরং অধর্মের বিনাশ আর 'রামরাজ্য' অর্থাৎ ন্যায় ও সাম্যের শাসন প্রতিষ্ঠার সূচনালগ্ন।
মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি 'শ্রীরাম নবমী' উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি সনাতনী কমিউনিটি-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আসুন, এই পবিত্র তিথিতে আমরা শ্রীরামের সেই ত্যাগের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার সংকল্প করি। সমাজ থেকে অন্ধকার ও অন্যায়ের বিনাশ ঘটিয়ে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে।