Youth Skill Development Forum - YSDF

Youth Skill Development Forum - YSDF তরুণদের দক্ষতা উন্নয়নের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে ওয়াই এস ডি এফ (YSDF)

09/09/2025
ড. জোসেফ মার্ফির লেখা "The Power of Your Subconscious Mind" বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক প...
03/11/2024

ড. জোসেফ মার্ফির লেখা "The Power of Your Subconscious Mind" বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা সম্পর্কে আলোকপাত করে। প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে, অবচেতন মন কতটা প্রভাবশালী এবং এর শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা আমাদের জীবনকে নিজেদের ইচ্ছেমতো রূপ দিতে পারি। লেখক আমাদের ভাবতে শেখান যে, সাফল্য ও ব্যর্থতা আসলে আমাদের চিন্তা ও বিশ্বাসের ফসল।

বইটির মূল বক্তব্য হলো—অবচেতন মন কখনও ঘুমায় না, এটি সর্বদা কাজ করে। আমরা যদি আমাদের চিন্তা ও বিশ্বাসকে ইতিবাচকভাবে পরিচালনা করতে পারি, তাহলে তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। এই বিষয়ে মার্ফি বলেন, "Your subconscious mind never sleeps. It is always on the job."
(তোমার অবচেতন মন কখনও ঘুমায় না। এটি সবসময় কাজ করে।)

মার্ফি আরও ব্যাখ্যা করেন যে, জীবনে সাফল্য পেতে হলে প্রথমেই নিজেকে বিশ্বাস করতে হবে। তিনি বলেন, "Change your thoughts, and you change your destiny."
(তোমার চিন্তা পরিবর্তন করো, তাহলে তোমার ভাগ্যও পরিবর্তিত হবে।)
এই লাইনটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের মনের চিন্তাগুলোই আমাদের ভবিষ্যত তৈরি করে। নেতিবাচক চিন্তা আমাদের বাধা দেয়, আর ইতিবাচক চিন্তা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।

বইটির আরেকটি আকর্ষণীয় লাইন হলো, "The only path by which another person can upset you is through your own thought."
(অন্য কেউ তোমাকে কষ্ট দিতে পারে কেবল তোমার নিজস্ব চিন্তার মাধ্যমেই।)
এটি আমাদের বুঝতে সাহায্য করে যে, বাইরের পরিস্থিতি নয় বরং আমাদের নিজস্ব প্রতিক্রিয়াই আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই উপলব্ধি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনকে সহজতর করে তোলে।

বইটি অত্যন্ত সহজ ভাষায় লেখা, যা পাঠককে ভাবতে শেখায় এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে উদ্বুদ্ধ করে। উদাহরণ হিসেবে, অবচেতন মনের সাহায্যে রোগমুক্তির কথা বলা হয়েছে। মার্ফি বলেন, "You can discover the miracle-working power of your subconscious by plainly stating to your subconscious prior to sleep that you wish a certain specific thing to be accomplished."
(তুমি ঘুমানোর আগে অবচেতন মনের কাছে সুনির্দিষ্টভাবে কিছু বললে, তা কাজ করে যায়।)

সব মিলিয়ে, "The Power of Your Subconscious Mind" এমন একটি বই, যা আমাদের

বন্ধু চার প্রকার, আপনি কোন ধরনের?বন্ধু ছাড়া কি আর জীবন চলে?দোস্ত, কী অবস্থা?’উঠতে, বসতে, লগইন করতে, হোয়্যাটসঅ্যাপে, মেসে...
13/07/2024

বন্ধু চার প্রকার, আপনি কোন ধরনের?
বন্ধু ছাড়া কি আর জীবন চলে?
দোস্ত, কী অবস্থা?’
উঠতে, বসতে, লগইন করতে, হোয়্যাটসঅ্যাপে, মেসেঞ্জারে অসংখ্যবার আপনি এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এ রকম প্রশ্ন ছাড়া তো অনেকের দিনই কাটে না। বন্ধু ছাড়া কি আর জীবন চলে? বন্ধুত্ব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক, শক্তি আর অনুপ্রেনণার রসদ।

মার্কিন সমাজবিজ্ঞানী, ‘দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অব কানেকশন’ বইয়ের লেখক ক্যাসলে কিলাম গবেষণা করে বন্ধুত্বের চারটি ধরন খুঁজে বের করেছেন।

বন্ধুত্ব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক
জেনে নেওয়া যাক বন্ধুত্বের রকমফের।

১. প্রজাপতি বা বাটারফ্লাই

বাটারফ্লাইরা প্রায় সব ধরনের সামাজিক মিথস্ক্রিয়ায় অংশ নেন। যেকোনো অনুষ্ঠানসহ নানা রকম সামাজিক ক্রিয়াকলাপে স্বাচ্ছন্দ্যেই তাঁরা হয়ে যেতে পারেন আয়োজক কিংবা অতিথি। সামাজিক অনুষ্ঠানে সদলবল যোগ দেওয়ার জন্য তাঁরা মুখিয়ে থাকেন। তাঁরা সাধারণত ব্যস্ত। কেননা, একটার পর একটা অনুষ্ঠানে তাঁরা কী করবেন, কী পরবেন, কীভাবে কী হবে এসব নিয়েই থাকেন।

২. ওয়ালফ্লাওয়ার

সময়কে কীভাবে, কী কাজে ব্যয় করবেন, তা নিয়ে বেশ হিসাবি হন ওয়ালফ্লাওয়াররা। স্বভাবে তাঁরা লাজুক হন। অন্তর্মুখী হওয়ায় তাঁরা বেছে বেছে সামাজিক ক্রিয়াকলাপে অংশ নেন। যেসব কাজকে অর্থবহ মনে হয়, শুধু সেগুলোতেই অংশ নেন তাঁরা। বন্ধু তৈরির ক্ষেত্রেও তাঁরা বেশ ‘সিলেকটিভ’।

বেশির ভাগ সামাজিক অনুষ্ঠানে অংশ না নেওয়ার ফলে তাঁরা খুব একটা ব্যস্তও থাকেন না। কেবল সময় কাটানোর বন্ধুত্বে তাঁরা বিশ্বাসী নন। হয় ঠিকঠাক একটা–দুটো বন্ধু, নয়তো নিজেই নিজের সঙ্গ উপভোগ করেন তাঁরা।

ওয়ালফ্লাওয়ারদের একটা ভালো দিক হলো, তাঁরা বেশ মনোযোগী হন। অন্যের কথা শোনার সময় তাঁরা অনেক ধৈর্যশীল হয়ে থাকে

বন্ধু হিসেবে আপনি কেমন?

৩. জোনাকি বা ফায়ারফ্লাই

এ ধরনের বন্ধুরা ‘পরিমাণের চেয়ে মান’কে প্রাধান্য দেন বেশি। অর্থাৎ ওয়ালফ্লাওয়ারদের মতোই তাঁরা সামাজিক ক্রিয়াকলাপে অংশ নেওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে হন। তবে তাঁরা ওয়ালফ্লাওয়ারদের মতো লাজুক স্বভাবের নন।

ফায়ারফ্লাইরা বেশ প্রাণবন্ত ও প্রফুল্ল। তাঁরা যখন যেখানে থাকেন, সেখানে আশপাশে থাকা বাকি মানুষদের সঙ্গে বেশ নিবিড়ভাবে যুক্ত থাকেন। ফলে তাঁদের সময়গুলো বেশ ভালো কাটে, স্মরণীয় হয়।

সামাজিক ক্রিয়াকলাপের বেলায় খুঁতখুঁতে হলেও তাঁরা যখন যেখানে যান, সেখানে নিজের পুরোটা উজাড় করে দেন। অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হলেও সময়ের দূরত্ব সম্পর্কে আঁচ ফেলতে দেন না।

৪. চিরসবুজ বা এভারগ্রিন

এভারগ্রিনরা শুধু কাছের বন্ধুদের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখেন। এই মিথস্ক্রিয়া তাঁদের মানসিকভাবে ফুরফুরে রাখার জন্য বেশ দরকারি। তাঁরা চিরহরিৎ বৃক্ষের মতো সজীব থাকতে পারেন সারা বছরই। ওয়ালফ্লাওয়ারদের মতোই তাঁরাও সৃজনশীল, অর্থবহ কাজকে গুরুত্ব দেন। ফলে তাঁরা সব সময় নির্ভার ও উজ্জীবিত থাকতে পারেন। তাঁদের বন্ধুত্ব সবচেয়ে দীর্ঘস্থায়ী ও গভীর।

কয়েক দিন দেখা না হলে, মন খুলে আড্ডা না দিলে, বেড়াতে না গেলে তাঁদের ভালো লাগে না। কোনো কিছুতেই ঠিকমতো মন বসে না। তাঁদের আশপাশের অনেক কিছু বদলে যায়, তবে বন্ধুত্বের ধরন ও দাবি একই রকম থাকে। দেখা যায়, ছোটবেলা, শিক্ষাজীবন বা তারুণ্য থেকে মৃত্যু পর্যন্ত তাঁদের বন্ধুত্ব টিকে যায়।

তবে একজন ব্যক্তির আবার ওপরের কয়েক ধরনের বন্ধুত্ব থাকতে পারে। মনে করুন, একজনের সঙ্গে তাঁর বন্ধুত্ব চিরসবুজ। আবার আরেকজনের সঙ্গে বাটারফ্লাই! তবে জীবনে অন্তত একটা চিরসবুজ বন্ধুত্ব আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী।

লুসিড ড্রিম : নিজের মতো করে স্বপ্ন দেখো। আচ্ছা এমনটা হলে কেমন হয়, রাতে ঘুমের ঘোরে আপনি নিজের মতো করে স্বপ্ন দেখছেন। মানে...
12/07/2024

লুসিড ড্রিম : নিজের মতো করে স্বপ্ন দেখো।

আচ্ছা এমনটা হলে কেমন হয়, রাতে ঘুমের ঘোরে আপনি নিজের মতো করে স্বপ্ন দেখছেন। মানে, আপনি যেভাবে সেট করে দিচ্ছেন সেভাবেই স্বপ্নের মুহুর্তগুলো একে একে পার হচ্ছে!
কী,
অসম্ভব কোন কল্পকাহিনি মনে হচ্ছে?
হতেই পারে, তবে পুরো বিষয়টা আসলে ট্রু! স্বপ্নকে চাইলে, নিজের ইচ্ছেমতো মুহুর্ত সাজিয়ে পার করা যায়।

এই যে স্বপ্নকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিজের ইচ্ছেমতো মুহুর্তগুলো পার করিয়ে দেওয়া, এমন ড্রিমকে বৈজ্ঞানিক ভাষায় বলে হচ্ছে লুসিড ড্রিম।
লুসিড ড্রিমের পুরাণ ধারণা সর্বপ্রথম দার্শনিক অ্যারিস্টটলের ‘অন ড্রিমস’ বইতে উঠে আসে।অ্যারিস্টটলের ভাষ্য হচ্ছে, মানুষ কখনও কখনও স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখার সময় নিয়েও সচেতন হতে পারে।

উনিশের দশকে, ডাচ লেখক এবং মনোবিজ্ঞানী ‘ফ্রেডেরিক ভ্যান ইডেনের’ মাধ্যমে প্রথম ‘লুসিড ড্রিম’ শব্দের ব্যবহার পাওয়া যায়।

এরপর, ১৯৭০ এর দিকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. স্টিফেন লাবার্জ লুসিড ড্রিম নিয়ে প্রথম বিস্তারিত গবেষণা শুরু করেন। বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে , বিভিন্ন কৌশল প্রবর্তন সবটাই এই প্রজন্মকে লুসিড ড্রিম শেখার প্রক্রিয়াটা আরো সহজ করে দেয়।
▪ লুসিড ড্রিম একচুয়ালি কখন হয়?

গবেষনা বলছে, আমরা গড়ে প্রতিদিন ঘুমের মাঝে প্রায় চার থেকে ছয় বারের মতো স্বপ্ন দেখি। লুসিড ড্রিমের সময়কাল জানতে হলে আমাদের ঘুমের পর্যায় নিয়ে একটু জানতে হবে। ঘুমের পর্যায় হচ্ছে মোট দুটো, রেম (REM) এবং নন-রেম (Non-REM)।

ঘুমিয়ে পড়ার প্রায় ৯০ মিনিটের মাথায় রেম এর পর্যায় শুরু হয়। তখন আমাদের মস্তিষ্কও খুব সক্রিয় থাকে। হৃদক্রিয়া বাড়ার সাথে সাথে চোখের পাতার কাঁপনও তুলনামূলক বাড়ে। চোখের পাতার কাঁপন থেকেই এই পর্যায়ের নাম এসেছে রেম। লুসিড ড্রিম মূলত এই রেম পর্যায়েই হয়ে থাকে।
▪️লুসিড ড্রিম কি আয়ত্ত করা সম্ভব?

উত্তর হচ্ছে, জ্বী সম্ভব।
চর্চার মাধ্যমে লুসিড ড্রিম আয়ত্ত করার বৈজ্ঞানিক সত্যতা পাওয়া গেছে !

কি করতে হবে?

১. স্বপ্নের জার্নাল লিখে রাখা : আপনি শেষ যতগুলো স্বপ্ন দেখেছেন সেগুলো কোথাও না কোথাও লিখে রাখা।

২. রিয়েলিটি চ্যাক : রিয়েলিটি চ্যাক করাটা বেশ মজারও বটে। দিনের বিভিন্ন সময়ে বারবার সুযোগ হলেই নিজেকে জিজ্ঞেস করে নেওয়া, আমি কী এখন স্বপ্ন দেখছি না-কি?

৩. MILD (Mnemonic Induction of Lucid Dreams) : MILD হচ্ছে, রাতে ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দেওয়া যে, আমি যখনই কোন স্বপ্ন দেখব, তখনই বুঝে ফেলবো যে আমি আসলেই স্বপ্ন দেখছি।

পড়ে মন্তব্য পাঠাবেন,

collected

Bdjobs বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে শুধুমাত্র ইন্টার্নশিপ নিয়ে জব ফেয়ার!আজকাল অনেক প্রতিষ্ঠিত কোম্পানি...
12/02/2024

Bdjobs বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে শুধুমাত্র ইন্টার্নশিপ নিয়ে জব ফেয়ার!

আজকাল অনেক প্রতিষ্ঠিত কোম্পানি ফুলটাইম রিক্রুটমেন্টের জন্য ক্যান্ডিডেটদের যাচাই করতে ইন্টার্নশিপ প্রসেস ব্যবহার করছে।
আমাদের এই ইন্টার্ন ফেয়ারে এরকম শতাধিক কোম্পানি অংশ নিচ্ছে যারা পেইড ইন্টার্নশিপ অফার করবে।

ফ্রেশ গ্রাজুয়েট ও ফাইনাল ইয়ার স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারেন -
www.bdjobs.com/jobfair

ইন্টার্নশিপ নিয়ে চিন্তিত?কোথায়, কিভাবে করবেন, ভেবে পাচ্ছেন না?Bdjobs ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মতো আয়োজ...
22/01/2024

ইন্টার্নশিপ নিয়ে চিন্তিত?
কোথায়, কিভাবে করবেন, ভেবে পাচ্ছেন না?

Bdjobs ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মতো আয়োজন করছে Intern Job Fair. দেশের শীর্ষস্থানীয় দেশী ও বিদেশী কোম্পানি গুলো ইন্টার্ন পদে চাকরি দেয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে।

আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৪, কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ফার্মগেট, ঢাকাতে।

অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করুন এই লিংকে - https://www.bdjobs.com/jobfair/

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Skill Development Forum - YSDF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share