The Paws Project BD

The Paws Project BD Animal Rights Lawyer

গতকাল রাতে একটি ইনফরমেশন পাই যে আগামি ১৭ই জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার নাউলি আতির পুকুরপাড়ে প্রাণিকল্যান আইন বিরোধী এক...
15/01/2026

গতকাল রাতে একটি ইনফরমেশন পাই যে আগামি ১৭ই জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার নাউলি আতির পুকুরপাড়ে প্রাণিকল্যান আইন বিরোধী এক ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। বিষয়টি আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে লিখিতভাবে অবগত করি। তারই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আয়োজক কমিটিকে উক্ত ষাঁড়ের লড়াই বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ষাঁড়ের লড়াইটি বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাও উক্ত বিষয়টি অবগত আছেন।

আন্তরিক ধন্যবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

সাতক্ষীরার তালা বাজার এলাকায় এক ব্যক্তি এয়ারগান দিয়ে গুলি করে ২টি হুতুম প্যাঁচা ও ৩টি কাঠঠোকরা পাখি হত্যা করে। উক্তি বিষ...
19/01/2025

সাতক্ষীরার তালা বাজার এলাকায় এক ব্যক্তি এয়ারগান দিয়ে গুলি করে ২টি হুতুম প্যাঁচা ও ৩টি কাঠঠোকরা পাখি হত্যা করে। উক্তি বিষয়টি জুলফিকার রায়হান ভাই আমাকে অবগত করলে আমি আজ বিকেলে বিষয়টি সাতক্ষীরা জেলা সহকারী বন সংরক্ষণক মিসেস অমিতা মন্ডলকে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে অবগত করি।
তিনি ঘটনাটি খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও আমাকে জানান।।

ধন্যবাদ মিসেস অমিতা মন্ডলকে এতো দ্রুত পজিটিভ রেসপন্স করার জন্য।।

💠💠 ANIMAL CRUELTY IS CORRELATED WITH OTHER CRIMES. 🔶 ৮বছরের আলিফ তার সমবয়সী রাফির সাথে খেলা করছে। এক পর্যায়ে খেলার কোন এ...
03/12/2024

💠💠 ANIMAL CRUELTY IS CORRELATED WITH OTHER CRIMES.

🔶 ৮বছরের আলিফ তার সমবয়সী রাফির সাথে খেলা করছে। এক পর্যায়ে খেলার কোন এক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এতে আলিফ ক্ষিপ্ত হয়ে একটি ইট নিয়ে রাফির মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আলিফ সেই ইট দিয়ে মাথায় উপুর্যুপরি আঘাত করলে রাফি মারা যায়। আলিফকে জিজ্ঞেস করা হয় এই কাজ সে কিভাবে করলো ?? সে উত্তরে বললো যে সে কিছুদিন আগে একটি বাচ্চা কুকুরকে এভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সেই ঘটনা থেকেই সে এভাবে মারতে শিখেছে।

🔶আকবর সাহেব চাকুরীজীবি, তার স্ত্রী গৃহিণী। তাদের দুজন সন্তান আছে, দুজনই ছেলে ; একজনের বয়স সাত আরেকজনের দুই বছর। একদিন শুক্রবার ওনার সাত বছর বয়সী ছেলে কোথা একটি বাচ্চা বিড়াল নিয়ে আসলো এবং বললো আমি ওকে পালবো। আকবর সাহেব রাজি হলেন। তার ছেলেটি বাচ্চা বিড়াল নিয়ে খেলা শুরু করলো। এক পর্যায়ে একটি রশি দিয়ে গলা বেঁধে জানালা দিয়ে বাইরে ঝুলিয়ে রাখলো। বাচ্চা বিড়ালটি ব্যথায় অনেক জোড়ে চিৎকার করতে লাগলো। আকবর সাহেব ও তার স্ত্রী দেখেও কিছু বললেন না, তাদের আদরের সন্তান খেলা করছে এজন্য। একসময় বাচ্চা বিড়ালটি নিস্তেজ হয়ে গেলো এবং মারা গেলো। আকবর সাহেব ও তার স্ত্রী সন্তানকে কিছুই বললেন না।
রবিবার আকবর সাহেব অফিসে চলে গেলেন।
ওনার স্ত্রী দুপুরে গোসল করার জন্য বাথরুমে গেলেন। গোসল শেষে বের হতেই তার বড় ছেলে দৌড়ে এসে বললো, মা ছোট ভাইকে ঐ বিড়ালের বাচ্চার মত ফাঁসি দিয়েছি। একথা শুনে আকবর সাহেবের স্ত্রী দৌড়ে রুমে গিয়ে দেখেন জানালায় তার ছোট ছেলে গলায় দড়ি বাঁধা অবস্থায় মৃত ঝুলে আছে ।

🔶আসলামের বয়স ১৯, কোন কাজ করে না। খায়দায় আর আড্ডাবাজি করে,মাঝেমধ্যে নেশা করে, নিম্নবিত্ত পরিবারের ছেলে। অনেক বলেও বাবা- মা তাকে কোন কাজে সম্পৃক্ত করতে পারেনি। একদিন তার বাসায় ফেরার পথে তার বাসার গলির এক বাড়িওয়ালা ( নাম রতন মিয়া) তাকে ডেকে বললো, একটা কাজ করে দিবি, পাঁচশ টাকা দিবো। 'কি কাজ?'। ঐ যে কুকুরটারে দেখতাসোস ঐটারে মাইরা ফেলবি।'
'কেন মারুম, অয়তো কাওরে কিছু কয় না। ' 'না বলুক, আমি কুকুর পছন্দ করি না। তুই বলবি যে কুকুর পাগল হইয়া গেসে, ৩/৪ জনরে কামরাইসে রাতে, এরজন্য মাইরা ফেলসি। পাগল কুকুর শুনলে কেও তোরে কিছু কইবো না। ' আসলাম সেই রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। কয়েকজন জিজ্ঞেস করলে সে বলে কুকুর হঠাৎ পাগল হইয়া গেসিলো, ৩/৪ জনরে কামড়াইসে, তাই মাইরা ফেলসি। ' কেও কিছু বললো না। সেই টাকা দিয়ে সে নেশা করলো। এর প্রায় মাসখানেক পর আসলাম তার বাসার গলিতে ঢুকতেই দেখতে পেলো অনেক মানুষ, তার মধ্যে দুজন মানুষ অনেক জোড়ে চিৎকার চেচামেচি করছে। ভালো করে খেয়াল করে দেখলো রতন মিয়ার সাথে ঐ গলিরই আর একজন বাড়িওয়ালার তুমুল ঝগড়া, হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে। লোকজন ছাড়ানোর চেষ্টা করছে। একসময় দুজনকে আলাদা করে যার যার বাসায় পাঠিয়ে দেয়া হলো। সেদিন সন্ধ্যার পর আসলাম বাসা থেকে বের হবার পর তাকে দেখে রতন মিয়া ডাক দিলো,তার ঘরে নিয়ে গেলো। ঘরে রতন মিয়া ছাড়া কেও ছিলো না তখন। আসলামকে তিনি বললেন, তোরে টাকা দিমু, মারতে পারবি?? আসলাম : কোন কুকুর মারতে হইবো? 'কুকুর না, মানুষ। ঐ লিটইন্নারে (যে বাড়িওয়ালার সাথে তার হাতাহাতি হয়েছে) । পাঁচ হাজার টাকা দিমু। ' ' কি কন, পাঁচ হাজার। পঞ্চাশ হাজার দিবেন, নাইলে কাম করুম না। ' তারপর শুরু হলো দেনদরবার যা বিশ হাজার টাকার চুক্তিতে শেষ হলো। আসলাম তিনদিনের সময় নিলো, তাকে ৫,০০০ টাকা অগ্রীম দিলো রতন মিয়া । সেই টাকা দিয়ে সে নেশা করলো। চুক্তির শেষ দিনে (৩য় দিনে) রাতে লিটন সাহেব তার দোকান থেকে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি আসতেই পেছন থেকে কেও তার গলায় প্রচন্ড জোড়ে ছুড়ি ঢুকিয়ে দৌড় দিলো। ঘাতকের মুখ রুমাল দিয়ে ঢাকা, রাস্তায় তখন ৪/৫ জন যারা ছিলেন ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। লিটন সাহেব মারা গেলেন। আসলাম এলাকা থেকে বের হয়ে রতন মিয়াকে কল করে বললেন, 'কাম শেষ, রাইতে বাকি টাকা দিয়া দিবেন।' সেই রাতেই তার পুরো টাকা পরিশোধ করলেন রতন মিয়া। সেই আসলাম পরবর্তীতে হয়ে গেলো একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার।

উপরের ঘটনাগুলোর চরিত্র কাল্পনিক, কিন্তু ঘটনাগুলো সত্য। আমাদের সমাজে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের দেশে যখন কোন অপরাধ সংঘটিত হয়, তখন প্রচলিত গৎবাঁধা নিয়ম অনুযায়ী অপরাধীকে গ্রেফতার করে মামলা দেয়া হয়। তারপর দীর্ঘ সময় যাবত সে মামলা চলে, একসময় রায় হয়। কোন অপরাধীকে যখন পুলিশ বা অন্য কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে, তখন কখনোই কোন প্রশাসনিক কর্মকর্তা বা অপরাধ বিশেষজ্ঞ তাকে জিজ্ঞেস করেন না তার অপরাধের হাতেখড়ি কিভাবে হলো? অর্থাৎ তার জীবনের প্রথম অপরাধ কি ছিলো?
যদি একথা প্রত্যেক অপরাধীকে জিজ্ঞেস করা হতো, তাহলে আমি ১০০℅ নিশ্চয়তা দিয়ে বলতে পারি অপরাধীদের একটি বড় অংশই একথা বলতো যে তাদের জীবনের ১ম অপরাধ ছিলো কোন প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বা প্রাণী হত্যা ।

👇👇কয়েকটি আর্টিকেলের লিংক দেয়া হলো। সময় নিয়ে লিংকগুলো ওপেন করে পড়ে নিবেন। তাহলে একটি স্পষ্ট ধারনা পাবেন যে প্রাণী নিষ্ঠুরতার সাথে অন্যান্য অপরাধ কিভাবে সম্পর্কিত ।

🔹(1) Harming animals and massacring humans: Characteristics of public mass and active shooters who abused animals.
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/bsl.2385

🔹(2) Animal cruelty facts and stats.
https://www.humanesociety.org/resources/animal-cruelty-facts-and-stats #:~:text=Intentional%20cruelty%20to%20animals%20is,to%20adequately%20take%20care%20of.

🔹(3) The Link Between Animal Cruelty and Human Violence.
https://leb.fbi.gov/articles/featured-articles/the-link-between-animal-cruelty-and-human-violence

🔹(4) Animal Cruelty: A Serious Crime Leading to Horrific Outcomes.
https://cops.usdoj.gov/html/dispatch/04-2019/animal_cruelty.html

🔴 পরিশেষে সেইসব কুলাঙ্গার বাবা- মাকে উদ্দেশ্য করে একটি উপদেশ দিতে চাই যারা তাদের সন্তানকে ছোটবেলায় প্রানী নিষ্ঠুরতা এবং প্রাণী হত্যার প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দিচ্ছে, তারা যেন সন্তানকে দিয়ে প্রাণী নিষ্ঠুরতা বা প্রাণী হত্যা না করিয়ে এলাকার কিশোর গ্যাং এ সন্তানকে যুক্ত করে দেয়। তাহলে অনেক অবলা প্রাণী নিষ্ঠুরতার হাত থেকে রেহাই পাবে।। একই উপদেশ কতিপয় কুলাঙ্গার বয়োজ্যেষ্ঠের ক্ষেত্রেও প্রযোজ্য।।

দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে কমিশনড সেনা অফিসারদের।। এই দুই মাস এনিমেল ওয়েলফেয়ার এর জন্য অনেক বড় প্লা...
22/09/2024

দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে কমিশনড সেনা অফিসারদের।।
এই দুই মাস এনিমেল ওয়েলফেয়ার এর জন্য অনেক বড় প্লাস পয়েন্ট।।

🔴 কারন :-
👉কমিশনড সেনা কর্মকর্তা ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৬৫ ধারা মোতাবেক ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন এবং এরেস্ট করতে পারবেন। যা পুলিশ পারেনা।। (যেহেতু প্রাণিকল্যান আইন এর ধারা অ- আমলযোগ্য, তাই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করাতে হয়। তারপর থানায় সেই ওয়ারেন্ট গেলে পুলিশ এরেস্ট করে।)

👉ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনা অফিসার মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুসারে মোবাইল কোর্টও পরিচালনা করতে পারবেন।।

👉ফলে এনিমেল ক্রুয়েলটি কেসে এখন সেনাবাহিনীর সহযোগিতা পাওয়া যাবে।।

🔴করণীয় :-
⏩যে স্পটে এনিমেল ক্রুয়েলটির ঘটনা ঘটবে, তার নিকটস্থ অস্থায়ী (না থাকলে স্থায়ী) সেনা ক্যাম্পে যেতে হবে।।

⏩সুন্দরভাবে স্পষ্ট করে লিখিত অভিযোগ প্রিন্ট করে নিতে হবে। [বরাবর, সেনা কমান্ডার, ক্যাম্পের পুরো লোকেশন, ঢাকা (ঢাকার বাইরে হলে সে জেলার নাম) ]

⏩লিখিত অভিযোগে ঘটনার তারিখ, সময়, ঘটনার স্থান, অপরাধীর ডিটেইলস (নাম,বাবার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর) এবং অপরাধের বিবরন স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

⏩ উপযুক্ত প্রমান সহকারে লিখিত অভিযোগ দায়ের করতে হবে।

🔴 অবশ্যই নিতে হবে :-

⏩জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনের প্রিন্টেড কপি।
⏩প্রানিকল্যান আইন ২০১৯ এর গ্যাজেট কপি।
⏩ভিডিও ফুটেজ/ সিসিটিভি ফুটেজ এর ডিভিডি বা প্যানড্রাইভ।
⏩পোস্টের স্ক্রিনশট এর প্রিন্টেড কপি ।।

★★বেশীরভাগ থানার স্বাভাবিক কার্যক্রম এখনো শুরু হয়নি। কবে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, সেটাও অনিশ্চিত। সে কারনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যেন থানায় যেসকল আইনি কাজ করা হয়, সেগুলো যেন সেনাবাহিনী করতে পারে ।।

রাজধানীতে পোষা বিড়াল হত্যায় আদালতে মামলা ।। গত ২৯শে মে রাজধানীর ভাষানটেকে একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে ম...
01/07/2024

রাজধানীতে পোষা বিড়াল হত্যায় আদালতে মামলা ।।

গত ২৯শে মে রাজধানীর ভাষানটেকে একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২রা জুন তারিখে বিড়ালটির মালিক এডভোকেট সাইদুর রহমান বাদি হয়ে তিনজনকে আসামী করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দন্ডবিধি ৪২৮,৪২৯ এবং ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভাষানটেক থানাকে তদন্তের নির্দেশ দেন ।।

উল্লেখ্য গত ২৯ শে মে ভাষানটেকের একটি এপার্টমেন্টের গ্যরেজে তিনজন ব্যক্তি এডভোকেট সাইদুর রহমান এবং এডভোকেট শাহিন আক্তার দম্পত্তির পোষা বিড়ালকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অতঃপর বিড়ালটির মৃতদেহ ময়লার গাড়িতে ফেলে দেয়। এডভোকেট সাইদুর রহমান ও তার স্ত্রী কর্মস্থল হতে বাসায় এসে বিড়ালটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। কিন্তু অনেকক্ষণ যাবত খোঁজার পর বিড়ালটিকে না পেয়ে সিসিটিভি চেক করে বিড়াল হত্যার ঘটনাটি জানতে পারেন ।।

29/05/2024

দোয়া করি, তোমরাও একদিন এই অবলা প্রানীদের অধিকার রক্ষায় আমাদের মত সোচ্চার হবে । তোমরাই হয়তো ভবিষ্যতে নতুন কোন আশার আলো জ্বালাবে এই এনিমেল ওয়েলফেয়ার সেক্টরে । সূচনা করবে নতুন দিগন্তের ।।

মিরপুর ১৪ পাম্পের পেছনে ।।

ভিডিও সংগৃহীত ।।

28/05/2024

একটি মন ভালো করার মত ভিডিও ।

পুরান ঢাকার ধোলাইখালে টং মার্কেটের মোড়ে গতকাল রাতে একটি বাসায় কোনভাবে এই কুকুরটির পিছনের দিক কলাপসিবল হেটে আটকে গিয়েছিলো । বের হবার অনেক চেষ্টা করেও সে বের হতে পারেনি। কুকুরটির এই কষ্ট দেখে সেখানকার কয়েকজনের মায়া লাগে। মনুষ্যত্ব,বিবেক ও মানবিকতা কোন মানুষের মধ্যে থাকলে যা হয়। এই মানবিক মানুষেরাই নিজেরা কুকুরটিকে সেখান থেকে উদ্ধার করে ।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হয়তো এরকম অনেক বাসা আছে, যেই বাসার প্রধান দরজা বা কলাপসিবল গেট বন্ধ করে রাখা হয় যেন কুকুর ঢুকতে না পারে। সেখানে একটি বিপদগ্রস্ত অবলা প্রাণীটির প্রতি এই মহৎ মানুষগুলো যে সহানুভূতি ও মানবিকতার প্রদর্শন করলেন, তা সত্যিই প্রশংসনীয় । নিশ্চয়ই আল্লাহ্ তাদেরকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ ।।

©ভিডিওটি শাহাদাত হোসেন হৃদয়ের পোস্ট থেকে সংগৃহীত।

📌📌দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনার বাসায় কোন প্রাণী আশ্রয় নিলে অনুগ্রহপূর্বক তাদের তাড়িয়ে দিবেন না । হয়তো শুধুমাত্র তাদেরকে আশ্রয় দেয়ার কারনে আল্লাহ্ আপনার গুনাহ মাফ করে এতো সওয়াব দিবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না।।

কিছুক্ষণ আগে সিএমএম কোর্ট থেকে বাসায় আসলাম। যদিও আজকে আমার যাওয়ার কথা নয় ; একটি মিসইনফরমেশন এর জন্য আমাকে যেতে হয়েছে। সে...
21/04/2024

কিছুক্ষণ আগে সিএমএম কোর্ট থেকে বাসায় আসলাম।
যদিও আজকে আমার যাওয়ার কথা নয় ; একটি মিসইনফরমেশন এর জন্য আমাকে যেতে হয়েছে। সেটি হলো কারগারে প্রেরিত আসামি মানিক জামিন নিয়েছেন।
আজকে নতুন আদালতে চার্জ গঠন করা হবে। ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমে দাঁড়িয়ে থেকে তখন এজলাসে ঢুকে বিচারকের সামনে হাজিরা দিলাম, তখন বিচারক বললেন
যে আজকে চার্জ গঠন করা হবে না, কারন আসামি মানিক এখনো কারাগারে ।

বিচারকের কথা শুনে গরমের কষ্ট কিছুটা হলেও ভুলে গেলাম।
👉👉 সেই ৮ ই ফেব্রুয়ারী থেকে সে জেলে। আজ আড়াই মাস যাবত সে জেলে। এটা আমাদের একটি অর্জন।

তার পক্ষে উকিল থাকুক বা না থাকুক , সে উকিল নিতে পারুক বা না পারুক,, যদি মামলাটা আমি না করতাম তাহলে কি সে জেলে থাকতো?? মামলার আইনজীবী, মামলার সাক্ষীগন এবং আমার একটি প্রাথমিক বিজয়ও বলতে পারেন । আর এই বিজয়ের অংশীদার তারাও যারা ঘটনার পরদিন আমার সাথে ধলপুরে গিয়েছিলো।।

✊এখন শুধু অপেক্ষা চূড়ান্ত বিজয়ের।
দোয়া করবেন সবাই, আমাদের এই চেষ্টা ও পরিশ্রম যেন একটি কাঙ্খিত বিজয়ের মাধ্যমে পরিসমাপ্ত হয়।।

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোড়াগুলোর প্রতি নিষ্ঠুর আচরনের বিরুদ্ধে  The Paws Project BD এর সম্মানিত আইনজীবী মিসেস শাহীন আক্তা...
30/03/2024

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোড়াগুলোর প্রতি নিষ্ঠুর আচরনের বিরুদ্ধে The Paws Project BD এর সম্মানিত আইনজীবী মিসেস শাহীন আক্তার, এডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর ২৯/২/২০২৪ এর লিগাল নোটিশ এর প্রেক্ষিতে কলাপাড়া উপজেলার সম্প্রসারণ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ রাশেদুজ্জামান ঘোড়াগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে পশুর প্রতি নিষ্ঠুরতা আচরনের প্রমান পান। প্রাণিকল্যাণ আইন ২০১৯ এর ১৪(১) ধারা অনুযায়ী কুয়াকাটা সি বীচে বালির উপর দিয়ে ঘোড়ার গাড়ীটানা অবিলম্বে বন্ধ ও ঘোড়ার উপর নিষ্ঠুরতা আচরন বন্ধ করার জন্য অভিযুক্তদের নির্দেশ প্রদান করা হয় । অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণিকল্যান আইনের ধারা ১৪ (১) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

▶️▶️ পোষা প্রানী হত্যা করলে আইনগত ব্যবস্থা নিবেন কিভাবে?প্রথমেই বলে রাখি, একমাত্র বিষ প্রয়োগ, ক্ষতিকর ঔষধ বা পদার্থ প্রয়...
05/03/2024

▶️▶️ পোষা প্রানী হত্যা করলে আইনগত ব্যবস্থা নিবেন কিভাবে?

প্রথমেই বলে রাখি, একমাত্র বিষ প্রয়োগ, ক্ষতিকর ঔষধ বা পদার্থ প্রয়োগে হত্যা ব্যতীত অন্য কোন উপায়ে হত্যা করা হলে প্রাণিকল্যান আইনে মামলা করা যাবে না। কারন উল্লেখিত হত্যাকান্ড ব্যতীত অন্য কোন উপায়ে হত্যাকান্ডের জন্য এই আইনের কোন ধারা নেই ।।

👉করণীয় :-
🔵 যদি পোষা প্রানীকে পিটিয়ে, ফাঁসি দিয়ে,কুপিয়ে,জবাই করে বা অন্য কোন উপায়ে হত্যা করা হয়,,
তাহলে নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে হবে। উক্ত লিখিত অভিযোগে অবশ্যই উল্লেখ করতে যেন দন্ডবিধি ৪২৮ ও ৪২৯ ধারায় মামলা রুজূ করে। যদি থানা মামলা রুজু না করে, তাহলে প্রানীটির মালিক সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে দন্ডবিধি ৪২৮ ও ৪২৯ ধারায় মামলা দায়ের করবেন ।।

🔵 যদি প্রানীটিকে প্রহার করা হয় বা প্রহার করে শারীরিক ক্ষতিসাধন করা হয়, বিকলাঙ্গ করা হয় অথবা বিষ প্রয়োগ/
ক্ষতিকর ঔষধ বা পদার্থ প্রয়োগে হত্যা করা হয়, তবে প্রাণিকল্যান আইনের সংশ্লিষ্ট ধারা (যেই ধারায় অপরাধ সংঘটিত হয়েছে) এবং তৎসংলগ্ন দন্ডবিধি ৪২৮ ও ৪২৯ ধারায় আদালতে মামলা দায়ের করতে হবে ।।

★★ মৃত প্রানীটির পোস্টমর্টেম করানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

★★ ভালোভাবে খেয়াল করুন, বিষ প্রয়োগে হত্যা করলে প্রাণিকল্যান আইন এবং দন্ডবিধি ৪২৮ ও ৪২৯ ধারায় মামলা করা যাবে । কিন্তু পিটিয়ে হত্যা, ফাঁসি দিয়ে হত্যা, কুপিয়ে হত্যা, জবাই করে হত্যা -এর ক্ষেত্রে প্রাণিকল্যান আইনে মামলা করা যাবে না।

💠💠 বাংলাদেশে কি পোষা প্রানী নির্যাতন বা হত্যায় দন্ডবিধি ৪২৮-৪২৯ ধারায় কোন মামলা হয়েছে??

👉হ্যাঁ। ২০২৩ সালের মে মাসে ভোলায় একটি পোষা কুকুরকে মারাত্মকভাবে জখম করার করার ঘটনায় কুকুরটির মালিক সবুরা খাতুন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে আসামী করে ৪২৮-৪২৯ ধারায়,মামলা দায়ের করেন।।

গত ৪ই ফেব্রুয়ারী Joni Alomgir Kuakata নামক একজন ফেসবুক ব্যবহারকারী লাইভ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঘোড়াগুলোর চরম দুর্দশা...
04/03/2024

গত ৪ই ফেব্রুয়ারী Joni Alomgir Kuakata নামক একজন ফেসবুক ব্যবহারকারী লাইভ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঘোড়াগুলোর চরম দুর্দশা এবং মালিক ও কর্মচারী কর্তৃক তাদের উপর অমানবিকতা ও নিষ্ঠুর আচরন তুলে ধরেন। সেই প্রক্ষিতে এই পেজের সম্মানিত আইনজীবী মিসেস শাহীন আক্তার (এডভোকেট, সুপ্রিম কোর্ট) পটুয়াখালী জেলা প্রশাসককে বিষয়টি অবগত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এডি করে একটি লিগ্যাল নোটিশ পাঠান। সাথে সাথে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তাকেও চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে ।।

Address

Room-37, Fatema Manjil, 1/2 Rajar Dewry, Dhaka Judge Court
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Paws Project BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share