03/01/2026
নতুন বছরের প্রথম দিনে একটি ভালো কাজের মাধ্যমে দিনটি শুরু করার চেষ্টা নিসআ ফেনী জেলা শাখার।
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের প্যাডেল রিকশাচালকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতের এই কঠিন সময়ে সড়কের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রিকশাচালকদের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন, ফেনী জেলার সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক আরিয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মুগ্ধসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নিরাপদ সড়ক আন্দোলন বিশ্বাস করে,সড়কের সংস্কার শুধু অবকাঠামোগত নয়, সড়ক সংশ্লিষ্ট মানুষের কল্যাণ নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। সে কারণেই সড়ক সংশ্লিষ্ট সকল বিষয়ে আমরা সহযোগিতামূলক ভূমিকা রাখতে চাই। শহরের প্যাডেল রিকশাচালকরা শীতকালে যে মানবেতর কষ্টের মুখোমুখি হন, তা বিবেচনায় নিয়েই এই সহায়তা প্রদান করা হয়েছে।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার জন্য জনাব মজিবুর রহমান মঞ্জু সাহেবকে নিরাপদ সড়ক আন্দোলন, ফেনী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
ইনশাআল্লাহ, এভাবেই আমরা ধাপে ধাপে সড়কে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চাই।
#নিসআ #নতুন_বাংলাদেশ