বাহাস - TFP Debating Club

Directions

বাহাস - TFP Debating Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাহাস - TFP Debating Club, Youth Organization, 6th Floor, Social science Building, University of Dhaka, Dhaka.

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের উদ্যোগে বাহাসের বিশ...
04/08/2026

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের উদ্যোগে বাহাসের বিশেষ আয়োজন—'তারুণ্যের চোখে জুলাই পর্ব-২'!

গতকাল ৩ আগস্ট টিএফপি বিভাগের ৭১২ নং কক্ষে অনুষ্ঠিত হয় আমাদের এই বিশেষ প্রীতি বিতর্ক। 'গণআন্দোলনের সবচেয়ে বড় শত্রু বিস্মৃতি'—এই বিষয়ের ওপর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছিল পুরো আয়োজন।

​বিতর্কে একপক্ষে যুক্তি তুলে ধরেন মোঃ উসামা ইসলাম নিশান, কামরুল মোরশেদ ও নাজমুল হাসান পুলক। অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন মোঃ মিজান, রাজেকুজ্জামান জুয়েল ও আল নোমান।

​বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাহাসের মডারেটর খন্দকার রুবাইয়াত মুরসালিন স্যার। পুরো আয়োজনে উপস্থিত থেকে বিচারকার্য পরিচালনা ও উৎসাহ যুগিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান ভাই এবং টিএফপি ফটোগ্রাফি ক্লাবের মডারেটর শাওলিন শাওন ম্যাম।

​বিপ্লবের ইতিহাস ও ত্যাগের স্মৃতি হৃদয়ে ধারণ করেই আমাদের পথচলা। চমৎকার এই আয়োজনে যারা সঙ্গে ছিলেন, সবাইকে বাহাসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ!
​বাহাস - TFP Debating Club

বেগম রোকেয়া থেকে আজকের অদম্য তরুণী- আমাদের এই জয়যাত্রা ছিল দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। শত বাধা ডিঙিয়ে যুগ যুগ ধরে যারা আমাদের এ...
08/03/2026

বেগম রোকেয়া থেকে আজকের অদম্য তরুণী- আমাদের এই জয়যাত্রা ছিল দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। শত বাধা ডিঙিয়ে যুগ যুগ ধরে যারা আমাদের এই পথ দেখিয়েছেন, সেই অকুতোভয় নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা।

রক্তে রাঙানো সেই ভোরের ঋণ আজও আমাদের ভাষায় বেঁচে আছে।শ্রদ্ধায় স্মরণ করি সকল ভাষা শহীদকে—তোমাদের ত্যাগেই আমাদের উচ্চারণ...
21/02/2026

রক্তে রাঙানো সেই ভোরের ঋণ আজও আমাদের ভাষায় বেঁচে আছে।
শ্রদ্ধায় স্মরণ করি সকল ভাষা শহীদকে—
তোমাদের ত্যাগেই আমাদের উচ্চারণ স্বাধীন।

আমাদের ভীষণ প্রিয় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ আজ ১৪বছর পূর্ণ করলো। এই ১৪ বছরে টিএফপি শিখিয়েছে কীভাবে মিডিয়াক...
23/01/2026

আমাদের ভীষণ প্রিয় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ আজ ১৪বছর পূর্ণ করলো।
এই ১৪ বছরে টিএফপি শিখিয়েছে কীভাবে মিডিয়াকে শুধু শিল্প বা পেশা হিসেবে নয়, বরং সমাজ, ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত ভাষা হিসেবে দেখতে। এখানে যুক্তি আছে, প্রশ্ন আছে, তর্ক আছে—আবার আছে নিরন্তর সৃজনশীলতার আনন্দ। টিএফপি আমাদের ভাবতে শিখিয়েছে, প্রশ্ন করতে সাহস দিয়েছে, আর নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পাশে থেকেছে।
আগামী দিনগুলোতেও টিএফপি থাকুক চিন্তা, সৃজন আর প্রাণবন্ত সংলাপের সবচেয়ে প্রিয় আড্ডাখানা—এই কামনাই রইল!

নতুন স্বদেশ গড়ার পথেতোমরা চিরদিন দিশারী রবেআমরা তোমাদের ভুলব না।স্বাধীনতার ৫৪ বছর! সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছ...
16/12/2025

নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলব না।

স্বাধীনতার ৫৪ বছর! সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

Address

6th Floor, Social Science Building, University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাহাস - TFP Debating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share