Action for Social Development - ASD

Action for Social Development - ASD Action for Social Development (ASD), based in Dhaka, was established as an NGO in the year 1988. ASD

২৬ জুলাই  ২০২৬ তারিখে  Action For Social Development (ASD),  RESH Project  - এর Child Development Centre (CDC) -শিশুদের ...
02/08/2026

২৬ জুলাই ২০২৬ তারিখে Action For Social Development (ASD), RESH Project - এর Child Development Centre (CDC) -শিশুদের সাথে সুন্দর সময় উপভোগ করতে আসেন জনাব তোফায়েল আহমেদ,যুগ্ম-নিবন্ধক সমবায় অধিদপ্তর। তিনি আরো সুন্দর করে বেড়ে উঠার জন্য সার্বিক সহযোগিতার মনোভাব পোষণ করে।

28/07/2026

"গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় আমাদের করণীয় " শীর্ষক সংলাপ

গত ১০ জুন ২০২৬ POSCO International এর জেনারেল ম্যানেজার জনাব আশেক খান ভাইয়ার সহযোগিতায় ASD এর RESH প্রকল্পের এল আর সি এর...
15/06/2026

গত ১০ জুন ২০২৬ POSCO International এর জেনারেল ম্যানেজার জনাব আশেক খান ভাইয়ার সহযোগিতায় ASD এর RESH প্রকল্পের এল আর সি এর শিশুদের জন্য ইলেক্ট্রিক পানির ফিল্টারসহ ৩৯ ধরনের প্রয়োজনীয় সামগ্রী এবং শুকনো খাবার উপহার দেন। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অর্থাৎ বিগত ১২বছর যাবৎ সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থেকে শিশুদের জীবন মান এর উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে আসছেন,যা বাংলাদেশের শিশু অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় ASD এর RESH প্রজেক্টের গুরুত্বপূর্ণ অবদান রাখবার জন্য অত্যন্ত সহায়ক হবে এবং ভবিষ্যতে এভাবেই নিয়মিত RESH প্রকল্পের পাশে থাকবেন বলে আশা করছি।
সব শেষে, ASD RESH প্রকল্পের পক্ষ থেকে POSCO international কে জানাই আন্তরিক ধন্যবাদ,শুভকামনা এবং কৃতজ্ঞতা।

13/06/2026

সকলের সহযোগিতায় Action For Social Development (ASD)অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আপনিও চাইলে এই শিশুদের জন্য একটু সহযোগিতা করতে পারেন।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬,উপলক্ষে Bangladesh Labour Foundation "শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" ...
11/06/2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬,উপলক্ষে Bangladesh Labour Foundation "শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" শ্লোগানে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালির আয়োজন করে। উক্ত কর্মসূচীতে এএসডি'র, আরইএসএইচ - প্রকল্প অংশগ্রহণ করে।

21/05/2026
Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত Emergency Response Project এর আওতায় Robi Tower Adolescent Friendly...
27/04/2026

Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত Emergency Response Project এর আওতায় Robi Tower Adolescent Friendly Space- এর উদ্যোগে গত ২২শে এপ্রিল ২০২৬ ইং একটি "Parents & Caregivers Gathering"-এর আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্মানিত ক্যাম্প ইনচার্জ জনাব খানজাদা শাহরিয়ার বিন মান্নান, সহকারী ক্যাম্প ইন চার্জ জনাব ওমর ফারুক, বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ, কিশোরদের অভিভাবকবৃন্দ এবং প্রকল্প ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মীবৃন্দ। মূলত অভিভাবকদের একে অপরের সাথে পরিচিত ও সু-সম্পর্ক উন্নয়ন এবং শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিকরণে এই একত্রীকরণ সভার আয়োজন করা হয়।

ASD-Emergency Response Project- এমন একটি প্রকল্প যা শিশু/কিশোর-কিশোরীদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকরণে সর্বদা নতুনত্ব সৃষ্ট...
24/04/2026

ASD-Emergency Response Project- এমন একটি প্রকল্প যা শিশু/কিশোর-কিশোরীদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকরণে সর্বদা নতুনত্ব সৃষ্টি করে ক্যাম্প ও স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। কিছু এডভান্স লেভেলের কিশোর-কিশোরীদের নিয়ে তৈরি তেমনই একটি নতুন গ্রুপ হলো "Girls Shine Group & Boys Bright Group". এই টিমের সদস্যরা যেমন পড়ালেখায় এগিয়ে তেমনি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও তাদের বিচরণ লক্ষণীয়। তাদের উৎসাহ প্রদান ও আত্মবিশ্বাস বাড়াতেই গত ২১ ও ২২ এপ্রিল ২০২৬ ইং জাদিমুড়া ক্যাম্প-২৭ এ একটি স্টেজ পারফরম্যান্স এর আয়োজন করা হয়। যেখানে জাদিমুরা, রবিটাওয়ার ও বৃটিশপাড়া এএফএস এর কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। "Cultural Team" এর সদস্যরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত, বার্মিজ কবিতা, গান এককভাবে ও দলীয়ভাবে পারফর্ম করে৷ একই সাথে " English Language Proficiency Club" এর সদস্যরা ইংরেজিতে Dialogues এর মাধ্যমে নিজেদের পরিচিতি ও এএফএস এর কার্যক্রম উপস্থাপন করেন। যেখানে তাদের মা-বাবা, কমিউনিটি ও সহপাঠীরা উপস্থিত থেকে প্রোগ্রামটি উপভোগ করেছেন। প্রকল্পটি মূলত দাতা সংস্থা Diakonie Katastrophenhilfe (DKH) এর আর্থিক সহায়তায় ও Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত হয়ে আসছে।

Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত ও Diakonie Katastrophenhilfe (DKH) এর আর্থিক সহায়তায় Emergency Res...
22/04/2026

Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত ও Diakonie Katastrophenhilfe (DKH) এর আর্থিক সহায়তায় Emergency Response Project এর উদ্যোগে, ৭ই এপ্রিল ২০২৬ ইং শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় "কবিয়াল গানের অনুষ্ঠান" সম্প্রচারিত হয় টেকনাফ নাফ রেডিও স্টেশন থেকে। যেখানে শিশু সুরক্ষা বিষয়ক ভিন্ন ধরনের কবিয়াল গানের মাধ্যমে শিশুদের বিভিন্ন ঝুঁকিসমূহ চমৎকারভাবে তুলে ধরেন কবিয়াল মোঃ আবু ইউসুফ ও তার দল। একই সাথে কিশোর-কিশোরীদের উন্নয়নে এএসডি'র কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ্দিন আহমেদ।

Address

House # 554 (6th Floor), Road # 9, Baitul Aman Housing Society , Adabor
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Action for Social Development - ASD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Action for Social Development - ASD:

Shortcuts

Share