18/06/2020
সুখবর সুখবর সুখবর
ডুপার সকলের জন্য এক বিশাল সুখবর।
যারা শৈশব কৈশোর কিংবা যৌবন পার করে এসেছেন কিন্তু এই স্মার্টফোনের যুগে এখনও ভালো করে সেলফি চিনেন না, সেলফি তুলতে জানেন না তাদের জন্য এক অবিস্মরণীয় সুযোগ নিয়ে এল BOC.
এখন আপনারাও পারবেন হলিউড বলিউড কাপানো সেলফি তুলতে।
আপনাদের অসুবিধার কথা চিন্তা করে আপনাদের সেলফি চিনাতে এবং সেলফি কিভাবে তুলতে হয় তা মোবাইল হাতে আপনাদের দেখাতে আপনাদের সামনে আসছেন এক মহা সেলফিবিদ।
আপনাদের জন্য এক অবিস্মরণীয়
“ মোবাইল থাকলে হাতে সেলফি যাবে হলিউডে "
শীর্ষক এক সেমিনার নিয়ে আসছেন বিশ্বখ্যাত সেলফিবিদ, প্রিন্সেস ডায়ানা এখনও যার সপ্নে এসে তার সাথে সেলফি তোলার জন্য কান্নাকাটি করেন, সেলফির দুনিয়ার একমাত্র বাদশাহ, সুদুর সেলফিনগর থেকে খেলাফতপ্রাপ্ত, সেলফির দুনিয়ায় হাজার রেকর্ডের অধিকারী
জনাব মহিউদ্দিন খান সেলফিপুরী।
তাই যারা মহিউদ্দিন স্যারের এই অবিস্মরণীয় সেমিনারে অংশগ্রহণ করতে চান তাদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল।
রেজিস্ট্রেশন এর নিয়মঃ এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে এবং শেয়ার করার সময় অবশ্যই মহিউদ্দিন স্যারকে নিয়ে কমপক্ষে ১ লাইন লিখতে হবে। এই দুটি নিয়মের একটি বাদ পরলে রেজিষ্ট্রেশন হয়নি বলে ধরে নেয়া হবে। ডুপার যেকেউ এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।