12/12/2023
আসসালামু আলাইকুম।
আপনারা অনেকেই অবগত আছেন যে IHE Green team বিগত বছরের মত এবারও শীতার্ত অসহায় ও ভাসমান মানুষদের জন্য পুনঃব্যবহারযোগ্য শীতবস্ত্র এবং কম্বল উপহারের প্রস্তুতি নিচ্ছে।
জলবায়ু পরিবর্তনে গ্রামের পাশাপাশি শহুরে অঞ্চলেও প্রভাব পড়েছে শীতের। আমরা আমাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষদের সাথে থাকতে পারি। এই উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
3Rs : Reduce, Reuse and Recycle ♻️ ধারণাকে মাথায় রেখে আমরা স্বল্প ব্যবহৃত, অব্যবহৃত শীতবস্ত্র এবং কম্বল সংগ্রহ করছি।
আমরা আশা করছি আপনার স্বল্প ব্যবহৃত শীতবস্ত্র, আর্থিক সাহায্য বা স্বেচ্ছাসেবা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। আপনার বন্ধুবান্ধব, পরিবার এবং আত্মীয়স্বজনদের মধ্যে এই ধারণার প্রচার আমাদের পৃথিবীকে স্থায়ী এবং বাসযোগ্য করতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহ ব্যাপী IHE Green team এর এই উদ্যোগ অব্যাহত থাকবে ইন শা আল্লাহ।
স্বল্প ব্যবহৃত এবং অব্যবহৃত শীতবস্ত্র সংগ্রহের স্থান: স্বাস্হ্য অর্থনীতি ইনস্টিটিউট, ৪র্থ তলা।
অর্থিক সহায়তায়,
নগদ : 01843192601
বিকাশ : 01882538271, 01843192601