CRD Bangladesh

CRD Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CRD Bangladesh, Nonprofit Organization, Dhaka.

We're looking for passionate volunteers (unpaid) to create positive change in society. Join us and Lead the Change.
21/07/2026

We're looking for passionate volunteers (unpaid) to create positive change in society. Join us and Lead the Change.

চট্টগ্রাম ও বান্দরবানে চলমান বন্যায় হাজারো পরিবার মানবিক সংকটে দিন কাটাচ্ছে।খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, চিকিৎসাসেবা এবং ...
12/07/2026

চট্টগ্রাম ও বান্দরবানে চলমান বন্যায় হাজারো পরিবার মানবিক সংকটে দিন কাটাচ্ছে।
খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, চিকিৎসাসেবা এবং নিরাপদ আশ্রয়ের সংকটে অসংখ্য মানুষ আজ অসহায়।

CRD Global বিশ্বাস করে—একটি ছোট সহায়তাও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
আপনি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। আপনার সহযোগিতা পৌঁছে যাবে সবচেয়ে প্রয়োজনের সময়ে, সবচেয়ে প্রয়োজনের মানুষের কাছে।


01/02/2026

মাইগ্রেন,যাদের নেই, তাদের কাছে এটা কেবলই একটা সাধারণ মাথাব্যথা। কিন্তু যাদের আছে, তারা জানে এটা জীবন্ত এক নরক।
একটু এদিক-সেদিক হলেই হলো! কখনো কোনো তীব্র গন্ধ, কখনো চুলটা একটু শক্ত করে বাঁধা, কখনো রোদে যাওয়া কিংবা হিজাবটা একটু টাইট হওয়া— ব্যস, শুরু হয়ে গেল সেই অসহ্য যন্ত্রণা। এমনকি গোসল করে চুল ভেজা থাকলেও রেহাই নেই। ভাগ্য ভালো হলে হয়তো একটু ঘুমালে ঠিক হয়, আর কপাল খারাপ হলে ২/৩ দিন এই কষ্ট বয়ে বেড়াতে হয়।
সবচেয়ে ভয়াবহ লাগে রাস্তায় বের হলে। যখন তীব্র হর্নের শব্দ কানে আসে, মনে হয় মাথার ভেতর কেউ হাতুড়ি দিয়ে ঠোকরাচ্ছে! নিজের মাথায় নিজেরই বাড়ি দিতে মন চায় তখন। এই তীব্র যন্ত্রণা নিয়ে সারাদিন ক্লাস করে যখন বাসায় ফিরি, তখন মনে হয় জীবনটা কতটা ওলটপালট করে দিচ্ছে এই শব্দদূষণ!!
যারা শব্দদূষণকে হালকাভাবে নেন বা একবারও ভাবেন না এর প্রভাব কতটা ভয়ংকর হতে পারে,তাদের সুবুদ্ধির উদয় হোক!
রাস্তার অহেতুক হর্ন আর শব্দদূষণ বন্ধ হোক!
–Jannatul Ferdouse

শব্দ দূষণ শুধু বিরক্তির বিষয় নয়, এটি আমাদের জন্য তীব্র ক্ষতির কারন। প্রতিরোধের জন্য আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। আমরা চাই...
30/01/2026

শব্দ দূষণ শুধু বিরক্তির বিষয় নয়, এটি আমাদের জন্য তীব্র ক্ষতির কারন। প্রতিরোধের জন্য আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। আমরা চাই নিরাপদ, বাসযোগ্য ও নীরব শহর। সেটা নিজেদের জন্য, শিশুদের জন্য, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসুন শব্দ দূষণের বিরুদ্ধে সোচ্চার হই!


Noise Pollution Control Project by DoE CRD Bangladesh CRD Global

29/01/2026

কেন মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে?

একদিকে সাধারণ মানুষ খাল দখল করছে অন্যদিকে সার্কিট হাউজ দেয়াল তুলেছে খালের ভেতর! কে কাকে থামাবে? নোয়াখালীতে যারা আছেন,নির...
28/01/2026

একদিকে সাধারণ মানুষ খাল দখল করছে অন্যদিকে সার্কিট হাউজ দেয়াল তুলেছে খালের ভেতর! কে কাকে থামাবে? নোয়াখালীতে যারা আছেন,নির্বাচনী প্রচারণায় আসলে নেতাদের জিজ্ঞেস করুন আপনার এই ছোট্ট শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবং খাল,দিঘি, পুকুর রক্ষার জন্য উনারা কি কি উদ্যোগ নিবে!

নোয়াখালী মাইজদী সার্কিট হাউজ সংলগ্ন জলাশয়ের পাশে রাস্তার উপর ৪টি ইউনিয়নের ময়লা ডাম্পিং করা হচ্ছে। এর ফলে আশপাশে বসবাসকার...
27/01/2026

নোয়াখালী মাইজদী সার্কিট হাউজ সংলগ্ন জলাশয়ের পাশে রাস্তার উপর ৪টি ইউনিয়নের ময়লা ডাম্পিং করা হচ্ছে। এর ফলে আশপাশে বসবাসকারী মানুষ, পথচারী এবং নিকটবর্তী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জীবন আজ চরমভাবে দূবিষহ হয়ে উঠেছে। তীব্র দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ, সব মিলিয়ে এটি এখন আর সাধারণ সমস্যা নয়, একটি জনস্বাস্থ্য সংকট। এই অমানবিক ও অযৌক্তিক পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে CRD Bangladesh টিম একটি গণসাক্ষর কর্মসূচি আয়োজন করেছে।

আমাদের দাবি —
✔️ আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ময়লা ডাম্পিং বন্ধ করতে হবে।
✔️ পরিকল্পিত ও পরিবেশবান্ধব বিকল্প ডাম্পিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
✔️ জলাশয় ও আশপাশের পরিবেশ রক্ষা করতে হবে।

আমাদের এলাকা, আমাদের দায়িত্ব!প্রতিদিনের চলাচল আর বসবাসের জায়গায় ময়লার ভাগাড় আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আজ আমরা স্থ...
25/01/2026

আমাদের এলাকা, আমাদের দায়িত্ব!

প্রতিদিনের চলাচল আর বসবাসের জায়গায় ময়লার ভাগাড় আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আজ আমরা স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা ও নিয়মিত পথচারীদের সাথে কথা বলেছি। সবার একটাই দাবি—এই সমস্যার স্থায়ী সমাধান! আমরা সবার মতামত ও গণস্বাক্ষর সংগ্রহ করেছি। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া আমাদের অধিকার, আর সেই অধিকার আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলবেই!✊


দীঘি, পুকুর, খাল বা জলাশয়ের উপর ভেসে থাকা সবুজ কচুরিপানা দেখতে সুন্দর লাগলেও বাস্তবে এটি পানি ও পরিবেশের জন্য মারাত্মক ক...
24/01/2026

দীঘি, পুকুর, খাল বা জলাশয়ের উপর ভেসে থাকা সবুজ কচুরিপানা দেখতে সুন্দর লাগলেও বাস্তবে এটি পানি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

কচুরিপানা পানির উপর ঘন আস্তরণ তৈরি করে যা সূর্যের আলো ঢুকতে দেয় না। এজন্য পানির অক্সিজেন কমে যায়, মাছ ও জলজ প্রাণী মারা যায়। মরা কচুরিপানা পঁচে পানি দূষিত করে, খাল-বিল-ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা বাড়ে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এতে ধীরে ধীরে জলাশয়ের প্রাণ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়, যা আমরা চোখে দেখি না। অনেকসময় খাল,দীঘি, পুকুর ভরাট হওয়া কিংবা ধ্বংস হওয়ার পেছনেও এর ভূমিকা থাকে।

অসহনীয় মাত্রায় বেড়েছে ঢাকার শব্দ দূষণ সমস্যা। উচ্চ শব্দ, হর্ন এগুলো যেন বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়েছে। শিশু,বৃদ্ধ, রোগী,...
23/01/2026

অসহনীয় মাত্রায় বেড়েছে ঢাকার শব্দ দূষণ সমস্যা। উচ্চ শব্দ, হর্ন এগুলো যেন বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়েছে। শিশু,বৃদ্ধ, রোগী,সাধারণ মানুষ সহ পুরো ইকো সিস্টেমের উপর এর ভয়াবহ প্রভাব বিস্তার করছে।



Noise Pollution Control Project by DoE পরিবেশ অধিদপ্তর-Department of Environment-DOE CRD Global

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when CRD Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share