30/04/2026
🎉 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা সফলভাবে সম্পন্ন করেছি আমাদের 'জ্ঞান সম্প্রসারণ কর্মশালা! 🌊🌿
গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে কক্সবাজারের কলাতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে কোলোকাল (COLOCAL) প্রজেক্টের আওতায় এই যুগান্তকারী কর্মশালার আয়োজন করে নির্মল বাংলাদেশ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় কৃষক, জেলে, নারী এবং যুবসমাজসহ মোট ৫০ জন স্থানীয় মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সাধারণ মানুষের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি করা। অংশগ্রহণকারীরা মৎস্য, কৃষি, যুব উন্নয়ন, সমাজসেবা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করার এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা পাওয়ার দারুণ এক সুযোগ পান।
মাঠ পর্যায়ের গবেষণার ফলাফল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লবণাক্ততা মোকাবেলা, বিকল্প জীবিকা, আধুনিক কৃষি, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সকলকে বাস্তবসম্মত ধারণা দেওয়া হয়। পাশাপাশি যুবসমাজ ও নারীদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও ক্ষুদ্রঋণ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের এই সচেতনতামূলক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সফল করার জন্য ড. কে আয়াজ রব্বানীর সভাপতিত্বে উপস্থিত সকল সরকারি কর্মকর্তা, গবেষক এবং অংশগ্রহণকারীদের জানাই অসংখ্য ধন্যবাদ।
চলুন, সবাই মিলে গড়ে তুলি একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ! 🌍🤝
, Nirmol Bangladesh is greatful to MAGIC Initiative for their support.