21/04/2023
হে যুব সমাজ ! ‘চাঁদ রাত’ হারাম কাজের রাত নয়, দুয়া কবুলের রাত।
হযরত ইবনে ওমর রদ্বিয়াল্লাহু বলেন, পাঁচটি রাত এমন আছে, যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, দুই ঈদের রাত। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস: ৭৯২৭)
আজকে ঈদুল ফিতরের রাত, অর্থাৎ সেই ৫ দু’য়া কবুলের রাতের এক রাত। কিন্তু আশ্চর্যজনক বিষয়, সারা মাস সিয়াম সাধণার পর এই রাতকে চাঁদ রাত বলে ‘যুব সমাজ’ নানান হারাম কাজে লিপ্ত হয়ে থাকে। মদ, গাজা, নাচ, গান সব একাকার হয়ে যায়। নাউযুবিল্লাহ।
পবিত্র রাজারবাগ দরবার শরীফে এই রাতটিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং বিশেষ মুনাজাত বা দুয়ার ব্যবস্থা করা হয়। ঢাকা রাজারবাগ দরবার শরীফের সম্মানিত শায়েখ আলাইহিস সালাম সেই বিশেষ মুনাজাত পরিচালন করেন। রাত ১০:০০ টার পরে সেই মুনাজাত শুরু হয়। ফেসবুক পেইজ Al Hikmah তে সেই মুনাজাত সরাসরি লাইভ হবে।
এই বিশেষ রাতটি হারাম বা গুনাহের কাজে লিপ্ত না হয়ে যুব সমাজ মহান আল্লাহ তায়ালা’র দরবারে হাত তুলবে যুব আনজুমানের পক্ষ থেকে সেই থাকবে।