Apon Ghar Foundation

Call Directions Website Contact the organization

Apon Ghar Foundation Non-profit organization
Bkash: (Payment) 01812-613403
Donate: www.apongharfoundation.org/donate.php Let's join hands and build a society of compassion.

এক টুকরো সহানুভূতি বদলে দিতে পারে হাজারো জীবন।
আমাদের লক্ষ্য হলো — সবার জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা, কোনো বৈষম্য ছাড়া।
আসুন, হাতে হাত মিলিয়ে গড়ি সহমর্মিতার সমাজ।
A single act of compassion can change thousands of lives. Our mission is to ensure humanitarian assistance for all, without discrimination.

আসসালামু আলাইকুম।ছবিতে যাঁকে দেখতে পাচ্ছেন, তাঁর নাম নজরুল। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। কথা বললেও তাঁর কথাগুলো বোঝা ক...
15/10/2026

আসসালামু আলাইকুম।

ছবিতে যাঁকে দেখতে পাচ্ছেন, তাঁর নাম নজরুল। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। কথা বললেও তাঁর কথাগুলো বোঝা কঠিন। বারবার একই কথা বলতে থাকেন। নিজের পরিবার সম্পর্কে জানতে চাইলে তেমন কোনো তথ্য দিতে পারেন না।

২০২০ সালের ৭ মার্চ তারিখে কেরানীগঞ্জের আটিবাজার টেম্পু স্ট্যান্ডের পাশের একটি মসজিদের সামনে থেকে স্থানীয় দুজন ব্যক্তির উপস্থিতিতে নজরুলকে উদ্ধার করে আপন ঘর ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।

এরপর কেটে গেছে একে একে ছয়টি বছর। এই দীর্ঘ সময়ে নজরুলের কাছ থেকে তাঁর পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তার বাড়ি টাঙ্গাইল, একটা কথা নজরুল বারবার বলেন।

“ভাঙা ব্রিজ… ভাঙা ব্রিজ…”

তবে এই একটি সূত্র ধরেই নজরুলের পরিবারের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছে। তাঁকে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার লাগিয়ে তাঁর পরিবারের সন্ধান চাওয়া হয়েছে।

কিন্তু দুঃখের বিষয়, এত চেষ্টা করেও আজ পর্যন্ত তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

মাঝেমধ্যে তিনি বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ছোট শিশুর মতো কান্নাকাটি করেন।

আপনি কি নজরুলকে চেনেন? টাঙ্গাইল কিংবা দেশের অন্য কোনো এলাকায় তাঁর পরিবারের সন্ধান জানা থাকলে, দয়া করে আপন ঘর ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার পরিচিত কারও কাছে এই বার্তা পৌঁছে দিন। একটি শেয়ার হয়তো নজরুলের পরিবারের কাছে পৌঁছানোর পথ খুলে দিতে পারে।

াউন্ডেশন

15/10/2026

আপন ঘরে শিহাবের দিনকাল চলছে এভাবেই 🥰

15/10/2026

মেহমানদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত প্রতিদিন সকালে ব্যায়াম করানো হচ্ছে।

আপন ঘর ফাউন্ডেশন
একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান।

#আপনঘরফাউন্ডেশন
#শারীরিকসুস্থতা #ব্যায়াম #সুস্থজীবন #মানবিকতা

13/10/2026

ছোট্ট দুহাতে শিহাবের কাজে সাহায্য করার চেষ্টা 🥰

াউন্ডেশন #শিহাব

13/10/2026

মেহমানদের শারীরিক সুস্থতা নিশ্চিত
করতে নিয়মিত প্রতিদিন সকালে ব্যায়াম করানো হচ্ছে।

আপন ঘর ফাউন্ডেশন
একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান।

#আপনঘরফাউন্ডেশন
#শারীরিকসুস্থতা #ব্যায়াম #সুস্থজীবন #মানবিকতা

12/10/2026

শিহাবের সঙ্গে আপন ঘরে কাটানো কিছু মুহূর্ত। ❤️

আপন ঘর ফাউন্ডেশনের প্রতিটি মেহমানের মতো শিহাবও আমাদের কাছে যত্ন, ভালোবাসা ও মানবিকতার এক গুরুত্বপূর্ণ অংশ।

াউন্ডেশন

আলহামদুলিল্লাহ!   দীর্ঘ ২৫ মাসেরও বেশি সময় আপন ঘর ফাউন্ডেশনের আশ্রয়ে থাকার পর অবশেষে আপনজনের কাছে ফিরলেন নূরজাহান খালা।গ...
09/10/2026

আলহামদুলিল্লাহ! দীর্ঘ ২৫ মাসেরও বেশি সময় আপন ঘর ফাউন্ডেশনের আশ্রয়ে থাকার পর অবশেষে আপনজনের কাছে ফিরলেন নূরজাহান খালা।

গত ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে কলাটিয়া, খারাকান্দি এলাকা থেকে তাঁকে অসহায় অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর গতকাল তাঁকে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

নূরজাহান খালার আগামীর দিনগুলো পরিবার ও আপনজনদের ভালোবাসা, যত্ন ও নিরাপত্তায় কাটুক - এই আমাদের প্রত্যাশা।

আপন ঘর ফাউন্ডেশন
একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান।

াউন্ডেশন #মানবতার_সেবায়

09/10/2026

আপন মনে খেলা করছে শিহাব 🥰

মেহমান নাজমাকে তাঁর ছেলের কাছে ফিরিয়ে দিতে পেরে আলহামদুলিল্লাহ। ঘাটারচর, কেরানীগঞ্জ এলাকা থেকে অসহায় অবস্থায় উদ্ধার করা ...
09/10/2026

মেহমান নাজমাকে তাঁর ছেলের কাছে ফিরিয়ে দিতে পেরে আলহামদুলিল্লাহ।

ঘাটারচর, কেরানীগঞ্জ এলাকা থেকে অসহায় অবস্থায় উদ্ধার করা হয় আপন ঘর ফাউন্ডেশনের মেহমান নাজমাকে। দুচোখে দৃষ্টিহীন নাজমা রাস্তার পাশে অসহায় অবস্থায় বসেছিলেন। পরে এলাকাবাসীর উদ্যোগে আপন ঘর ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে ফাউন্ডেশনের উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে আপন ঘরে নিয়ে আসে।

অবশেষে, সব অপেক্ষার অবসান ঘটিয়ে নাজমাকে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। মায়ের সঙ্গে সন্তানের এই পুনর্মিলন আমাদের মানবিক পথচলার এক আনন্দের মুহূর্ত।

একজন অসহায় মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এই যাত্রায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আপন ঘর ফাউন্ডেশনের আন্তরিক কৃতজ্ঞতা।

আপন ঘর ফাউন্ডেশন
একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান।

াউন্ডেশন

07/10/2026

আপন ঘরে সুন্দর সময় পার করছে শিহাব 🥰

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Apon Ghar Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Apon Ghar Foundation:

Shortcuts

Share