19/03/2026
Eid Mubarak to all
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান
:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি অর্জন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সবাইকে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
ড. আতাউর রহমান দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।