15/04/2026
ধরেন, আমার কাছে বাংলাদেশের প্রায় ৩,৫০০ আলেম-ধর্মপ্রচারকের জীবনী আছে। একদম বাংলাদেশে ইসলামের অভ্যুদয় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যেসব প্রথিতযশা আলেম ইন্তেকাল করেছেন, প্রায় সকলের জীবনীই সেখানে রয়েছে।
এই জীবনীগুলো যদি আমি বই আকারে প্রকাশ করতে চাই তাহলে বিরাট খরচের ব্যাপার। আবার প্রকাশের পর বহু খণ্ডে প্রকাশিত এই জীবনীসমগ্র যে আশানুরূপ বিক্রি হবে না, সে দুশ্চিন্তাও আছে। আবার বিক্রি না হলে প্রথম প্রকাশের পর এই মূল্যবান সমগ্র পরবর্তীতে আর কখনো প্রকাশ হবে না। ফলে দু-চার বছর পর এটা কালের অতলে বিলীন হয়ে যাবে।
অন্যদিকে যে বা যারা দীর্ঘ কয়েক বছর পরিশ্রম ও অধ্যবসায় কাজে লাগিয়ে এত বিশাল কর্মের আঞ্জাম দিয়েছেন, তাদের সম্মানী-রয়্যালিটির ব্যাপারটা তো মাথায় রাখতে হবে। আবার সম্পাদনা ও আনুষঙ্গিক খরচও হবে ম্যালা।
কাজেই আমি যদি উদ্যোগ নেই যে—এই বিশাল জীবনীসমগ্র একটি ইন্টারএক্টিভ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রকাশ করে দেব, তাহলে হয়তো ওয়েবসাইট তৈরি ও মেইনটেইনেন্স এবং সম্পাদনায় এককালীন একটা বড় অংকের বাজেট লাগবে, কিন্তু কাজটা হবে স্থায়ী এবং বিরাট সংখ্যক মানুষ বিনামূল্যে সকল জীবনী পড়তে পারবেন। সদকায়ে জারিয়ার বিরাট একটি ক্ষেত্র তৈরি হবে।
আমরা CSS Foundation থেকে এমনই একটি উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ শিগগিরই পুরো পরিকল্পনা আপনাদের সামনে পেশ করব।
এই উদ্যোগে আপনার পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।