বাতিঘর

বাতিঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাতিঘর, Youth Organization, mawa, Dhaka.

বাতিঘর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাগতকাল ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখে বাতিঘর সংগঠনের এক জরুরি সভায় সংগঠনের চূড়ান্ত পূর্ণাঙ...
16/08/2025

বাতিঘর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গতকাল ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখে বাতিঘর সংগঠনের এক জরুরি সভায় সংগঠনের চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এর পূর্বে, ১৩ অক্টোবর ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনে জেনারেল বডি মেম্বারদের লিখিত ভোটের মাধ্যমে মশিউর রহমান রতন, সভাপতি এবং সাজ্জাদ হোসেন শিপু, মহাসচিব পদে নির্বাচিত হন।

উক্ত সিদ্ধান্ত ও প্রক্রিয়ার ধারাবাহিকতায়, দীর্ঘ সময়ের সুচিন্তিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে জেনারেল বডি মেম্বারদের মধ্য থেকে আরও ১৯ জন সদস্যকে সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও কার্যকরী সদস্য পদে মনোনীত/নির্বাচিত করা হয়েছে।

এই ঘোষণার মাধ্যমে বাতিঘর সংগঠনের কার্যনির্বাহী পরিষদ পূর্ণাঙ্গ রূপ লাভ করল।

-ধন্যবাদ

বাতিঘর সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠন এর মূল লক্ষ্যই হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা,সমাজের ...
22/05/2025

বাতিঘর সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠন এর মূল লক্ষ্যই হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা,সমাজের সর্বোচ্চ স্থানে থেকে যারা সমাজ পরিচালনা করেন,তারা অবশ্যই বাতি ঘরের শুভাকাঙ্ক্ষী হয়ে বাতিঘর কে বটবৃক্ষের ছায়া দিয়ে আগলে রাখবেন, কেননা বাতিঘর সকল অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, সর্বদাই প্রতিবাদ করার চেষ্টা করে অপশক্তির বিরুদ্ধে! তাই বাতিঘরকে সকলের দোয়া এবং শুভকামনা নিয়েই সমাজের জনকল্যাণমূলক কাজগুলো করতে উৎসাহিত করুন,বিনা স্বার্থে সমর্থন করুন, বাতিঘর কে বিনা স্বার্থে জনকল্যাণমূলক কাজে জ্বলে উঠতে ভরসা রাখুন!

সকল শুভাকাঙ্খীদের ধন্যবাদ ❤️ ♥️

বাতিঘর সংগঠনের পক্ষ থেকে একটি বাস্তবমুখী প্রস্তাবনামুন্সিগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে, সরকার আমাদের জেলায় এক...
09/04/2025

বাতিঘর সংগঠনের পক্ষ থেকে একটি বাস্তবমুখী প্রস্তাবনা

মুন্সিগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে, সরকার আমাদের জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই মহতী সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।

আমাদের আন্তরিক প্রস্তাব—হাসপাতালটির স্থান নির্ধারণে যদি মাওয়া পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন এলাকা বিবেচনায় নেওয়া হয়, তাহলে তা শুধু মুন্সিগঞ্জ নয়, গোটা দক্ষিণাঞ্চলের মানুষের জন্যও হবে এক যুগান্তকারী সিদ্ধান্ত।

এই এলাকাটি যোগাযোগের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। ঢাকা-মাওয়া হাইওয়েতে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এবং প্রায়শই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এই কারণে আধুনিক চিকিৎসা সুবিধা কাছাকাছি থাকলে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আমরা বিশ্বাস করি, একটি সঠিক অবস্থানে স্থাপিত হাসপাতাল শুধু উন্নত চিকিৎসা সেবা নয়, বরং পুরো অঞ্চলের মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে।

আমাদের বিনীত অনুরোধ, হাসপাতালটির স্থান নির্ধারণে যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক।

– বাতিঘর সংগঠন, মাওয়া, মুন্সিগঞ্জ।

#মুন্সিগঞ্জ
#মাওয়া
#পদ্মাসেতু
#মেডিকেলকলেজ
#সরকারিউদ্যোগ
#স্বাস্থ্যসেবা
#উন্নয়ন
#বাতিঘর
#দক্ষিণাঞ্চল
#জনগণেরচাহিদা

আলহামদুলিল্লাহ!মহান আল্লাহর অশেষ রহমতে বাতিঘর সংগঠন কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সুযোগ পেয়েছে। এই ক্ষুদ্...
29/03/2025

আলহামদুলিল্লাহ!

মহান আল্লাহর অশেষ রহমতে বাতিঘর সংগঠন কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সুযোগ পেয়েছে। এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে সামান্য হাসিও ফুটিয়ে থাকে, তবে সেটাই আমাদের পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয়।

আমরা প্রার্থনা করি, যেন ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে পারি, তাদের দুঃখে-সুখে সঙ্গী হতে পারি। আল্লাহ আমাদের এ পথে আরও শক্তি ও তৌফিক দান করুন। আমিন।

আয়োজনে: বাতিঘর

আলহামদুলিল্লাহ! সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে বাতিঘর সংগঠন তার চতুর্থ বার্ষিকীতে পদার্পণ করেছে। এটি আমাদের সংগঠনের প্র...
22/01/2025

আলহামদুলিল্লাহ! সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে বাতিঘর সংগঠন তার চতুর্থ বার্ষিকীতে পদার্পণ করেছে। এটি আমাদের সংগঠনের প্রতিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের এক বিশেষ মুহূর্ত।

পেছনের বছরগুলোতে মেদিনী মণ্ডল ইউনিয়নের প্রতিটি স্তরের মানুষ বাতিঘর এর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাদের অকৃত্রিম সহযোগিতা, সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রতিটি উদ্যোগকে সফল করতে অপরিসীম ভূমিকা রেখেছে। তাদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান সমর্থনের মাধ্যমে আমরা সমাজের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারব। বাতিঘর পরিবার একতাবদ্ধ হয়ে সমাজ উন্নয়নের পথে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের পাশে থাকুন।

আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ,
বাতিঘর পরিবার।

01/10/2024

আলহামদুলিল্লাহ !

অবশেষে আমরা সক্ষম হয়েছি মাওয়ার ঐতিহ্যবাহী খেলার মাঠ কে পুনরায় উজ্জীবিত করতে। মেদিনী মন্ডল শহীদ স্মৃতি সংঘ ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় সব শ্রেণীর দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে মাওয়ার মানুষ খেলাধুলা কতটা পছন্দ করেন। এই দীর্ঘ টুর্নামেন্ট চলাকালীন সময়ে যারা উপস্থিত হয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়েছেন এবং খেলার মাঠের সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্য করেছেন তাদের সকলকে বাতিঘর সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদান্তে- বাতিঘর

আজ ১২ রবিউল আউয়াল সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ♥️
15/09/2024

আজ ১২ রবিউল আউয়াল সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ♥️

বাংলাদেশের এই ক্লান্তির লগ্নে বন্যা কবলিত মানুষের পাশে মানুষ যেভাবে পার্থক্য ভুলে অবস্থান নিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংস...
27/08/2024

বাংলাদেশের এই ক্লান্তির লগ্নে বন্যা কবলিত মানুষের পাশে মানুষ যেভাবে পার্থক্য ভুলে অবস্থান নিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকলেই বাঙালি আমরা একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে শিখে গেছি।

এই মানবতার বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি।

আমরা বাতিঘর, মাওয়া সংগঠন থেকে সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারিনি এটা আমাদের ব্যর্থতা। তবে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকটি সংগঠনকে বাতিঘর সংগঠনের তহবিল থেকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে।

যে সমস্ত সংগঠন এই গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা নিবেদন করছি।

ধন্যবাদান্তে-- বাতিঘর, মাওয়া।

তারিখ: ২৩ শে আগষ্ট-২০২৪ ইং আজ বাতিঘর সংগঠনের উদ্যোগে জুম্মার নামাজ শেষে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন। এই মানববন্...
23/08/2024

তারিখ: ২৩ শে আগষ্ট-২০২৪ ইং

আজ বাতিঘর সংগঠনের উদ্যোগে জুম্মার নামাজ শেষে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন। এই মানববন্ধনে দল মত নির্বিশেষে সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেছেন। তারা চায় মাদক মুক্ত একটি পরিবেশ। আমরা প্রতিটি অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের অংশগ্রহণ মানববন্ধনকে করেছেন পরিপূর্ণ এবং সফল। আতঙ্কিত হয়েছেন মাদক ব্যবসায়ীরা। আমরা বিশ্বাস রাখতে চাই আজকের মত ভবিষ্যতেও আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন।

-ধন্যবাদ

আগামী ২৩ তারিখ শুক্রবার, মাদক বিরোধী মানববন্ধনে আপনার উপস্থিতি অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা আপনার উপস্থিতি একান্ত ভা...
19/08/2024

আগামী ২৩ তারিখ শুক্রবার, মাদক বিরোধী মানববন্ধনে আপনার উপস্থিতি অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।

ধন্যবাদান্তে- বাতিঘর

গতকাল ১৩ আগষ্ট-২০২৪ ইং তারিখে বাতিঘর সংগঠনের আলোচনা সভায় আমার সদস্যরা একসাথে।
14/08/2024

গতকাল ১৩ আগষ্ট-২০২৪ ইং তারিখে বাতিঘর সংগঠনের আলোচনা সভায় আমার সদস্যরা একসাথে।

20/02/2023

🌹 শ্রদ্ধাঞ্জলি 🌹

ভাষা শহীদদের প্রতি 💐

Address

Mawa
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাতিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share