Kayra Foundation

Kayra Foundation একটি সমাজসেবামূলক ফাউন্ডেশন।

� আসসালামু আলাইকুম �

"কায়রা ফাউন্ডেশন " একটি স্বেচ্ছাসেবক সংগঠন । সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি হাঁটি-হাঁটি; পা-পা করে ভুক্তভোগীদের পাশে গিয়ে দারাচ্ছে প্রতিনিয়ত। দেশের চৌষট্টি জেলায় বুথিং করার দৃঢ় প্রত্যয়ে আমরা অনড়।

১-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে থাকা।
২-মাদ্রাসা ও মসজিদ ক্যাম্পেইন।
৩-অনাহারীদের খাবার পৌঁছে দেয়া।
৪-গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান।
৫-গরীব বাবা-মা

কে ঈদ উপহার প্রদান।

এই পাঁচটি লক্ষে আমরা কাজ করছি । আগামীতে আরও কিছু পারিপার্শ্বিকতায় সংযোজন করানো হবে। দেশের মানুষের পাশে থাকাই আমাদের প্রধান এবং মূল লক্ষ্য। আল্লাহ তায়ালার কাছে হাজারো শুকরিয়া আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে বাঁধা বিপত্তি ছাড়াই এগিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ । সেই সাথে দাতাগন ও শ্রম প্রদানকারীদের ও "কায়রা ফাউন্ডেশন" এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা।

আমরা স্বেচ্ছাসেবক; আমাদের কাজই স্বেচ্ছায় সেবা দান করা। ভালো মানুষের পাশাপাশি সমাজে নিন্দুকের নিন্দাসূচক মন্তব্যের অভাব থাকে না। অনেক স্বেচ্ছাসেবক ভেঙে পরে যায় সেসব শুনে, তাদের উদ্দেশ্যে বলি সকল পরিস্থিতিতে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া গ্যাপনে কমতি রাখবো না।
মনে রাখতে হবে নিন্দুকরা সমালোচনা করলেই আমরা সাফল্যের স্বর্ণ শিখরে পৌছাতে পারবো ইনশাআল্লাহ �

আসসালামু আলাইকুম। উলিপুরের একবারেই চরাঞ্চল এক এলাকা, সাতালষ্করের চর নামে পরিচিত।দারিদ্র্য সীমার নিম্নে এখানের অধিকাংশ মা...
14/09/2025

আসসালামু আলাইকুম।
উলিপুরের একবারেই চরাঞ্চল এক এলাকা, সাতালষ্করের চর নামে পরিচিত।

দারিদ্র্য সীমার নিম্নে এখানের অধিকাংশ মানুষ। সেখান থেকে কয়েকটি আবেদন আসলে আমরা স্বামী সন্তানহীন এক মায়ের জন্য আবেদন স্বচ্ছতা যাচাই করি এবং পোস্ট করি।

আমরা আবেদনেই জেনেছিলাম উনি ১৫ বছর থেকে ডায়বেটিস ও হৃদরোগে আক্রান্ত।
এ অবস্থাতাতেই পেট চালানোর জন্য জমিতে দিনমজুরি করেন।

যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ঘরে এক কেজি চাল ছিলো গতদিনের।

🔴 আলহামদুলিল্লাহ, আজ ওনাকে দুই মাসের চলার মতো, একটি বাজার পৌঁছে দিয়েছি,আপনাদের অনুদানের টাকা থেকে ওনার একটি ঘর করে দেয়ারও প্রতিশ্রুতিবদ্ধ হই,ইন শা আল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন সকলের দানকে কবুল করুক।

আসসালামু আলাইকুম। এই ইভেন্ট এখন পর্যন্ত আমাদের করা সবথেকে মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী। পোস্ট দেয়া হয়েছিলো মসজিদের খাদেম এ...
09/09/2025

আসসালামু আলাইকুম।
এই ইভেন্ট এখন পর্যন্ত আমাদের করা সবথেকে মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী।

পোস্ট দেয়া হয়েছিলো মসজিদের খাদেম এক বৃদ্ধ বাবার দোকানের পণ্য কিনে স্বাবলম্বীকরণের জন্য।

ছোট্ট দোকানটাই ওনার প্রতিবন্ধী ছেলে এবং মেয়েকে নিয়ে বাঁচার একমাত্র সম্বল ছিলো।
৭০ বয়সার্ধো সেই বৃদ্ধ বাবার পুঁজি নিঃশ্বেস অবস্থায় থাকায় আমরা আবেদন গ্রহণ করেছিলাম এবং পোস্ট করেছিলাম।

বেলা ১.৩০ টা নাগাদ আমরা উলিপুরের, উমানন্দতে ওনার দোকানে পৌঁছালে খবর পাই ১২.৪০ এর দিকে উনি ইন্তেকাল করেছেন !!!

এমতাবস্থায়, পরবর্তীতে জানাজে শেষে ওনার প্রতিবন্ধী ছেলের জন্য আমরা সকল দায়িত্ব নিয়েছি এই প্রতিশ্রুতিবদ্ধ হই,ইন শা আল্লাহ।
পাশাপাশি দোকানটি ওনার মেয়ে জামাইকে(কৃষক) চালানোর পরামর্শে(এলাকাবাসী) পণ্যগুলো উঠিয়ে দেই।

কথা দিয়েছেন প্রতিবন্ধী ছেলে'র দায়িত্ব ও জিম্মিদার উনি নিজেই।
আমরা খোঁজ রাখবো,ইন শা আল্লাহ।

সকলেই সেই বৃদ্ধ বাবার জন্য দোয়া করবেন,আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

শোকবার্তাঃ কায়রা ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য তানভীর রহমান(রাহাদ) এর সম্মানিত বাবা গতকাল বিকেলে ইন্তিকাল ...
03/09/2025

শোকবার্তাঃ
কায়রা ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য তানভীর রহমান(রাহাদ) এর সম্মানিত বাবা গতকাল বিকেলে ইন্তিকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

শোকসন্তপ পরিবারের জন্য কায়রা ফাউন্ডেশনের সকল জেলা শাখা সমবেদনা প্রকাশ করছে। আল্লাহ রব্বুল আলামীন মরহুম'কে জান্নাতুল ফেরদৌস নসিব করুক(আমিন)।

শুধু লবণ দিয়ে ভাত খেয়ে থাকা মায়ের বাজারসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত এলাকার অসহায় মা-বাবাদের খুঁজে...
25/08/2025

শুধু লবণ দিয়ে ভাত খেয়ে থাকা মায়ের বাজারসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্রত্যন্ত এলাকার অসহায় মা-বাবাদের খুঁজে বের করে সকলের আমানত পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব ও কর্তব্য।

ইন্ডিয়া বর্ডার ঘেঁষা, নাগেশ্বরীর ভেতরবন্দ ইউনিয়নের সেই মায়ের জন্য মোটামুটি দুই মাসের বাজার সামগ্রী কিনে দেয়া হয়েছে।
সেই সাথে তার পরিধেয় দুটি বস্ত্র ও নগদ কিছু অর্থ আমরা খুব শীঘ্রই পৌঁছে দিবো,ইন শা আল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন সকলের দানকে কবুল আর মন্জুর করুক।
আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য সকলে দোয়া রাখবেন।

—“তাদের আনন্দ, আমাদের প্রাপ্তি,আলহামদুলিল্লাহ।”সেই বৃদ্ধ মা ও তার প্রতিবন্ধী ছেলের জন্য আবেদনকৃত পোস্টের মাসিক বাজার সহা...
15/08/2025

—“তাদের আনন্দ, আমাদের প্রাপ্তি,আলহামদুলিল্লাহ।”

সেই বৃদ্ধ মা ও তার প্রতিবন্ধী ছেলের জন্য আবেদনকৃত পোস্টের মাসিক বাজার সহায়তা পৌঁছে দিয়েছি।
পুরো ২ মাস চলার মতো মাসিক বাজার আমরা সকলের সম্মিলিত অংশগ্রহণে পৌঁছাতে পেরেছি,আলহামদুলিল্লাহ। আমরা তাদের প্রতি মাসে এরকম মাসিক একটি বাজারের সহায়তায় মুখিয়ে থাকবো,ইন শা আল্লাহ।

আল্লাহ সকলের দানকে কবুল আর মন্জুর করুক ...
❝ বাংলাদেশের আনাচকানাচে আমাদের এরকম একেবারেই ভুক্তভোগী,অসহায় মা ও বাবাদের জন্য চলমান ইভেন্ট অব্যহত থাকবে,ইন শা আল্লাহ। ❞

(বৃষ্টির জন্য আপডেট আসতে দেরী হওয়ায়, আমরা আন্তরিক ভাবে দুঃখিত)

অর্থায়নেঃ 10 Taka Happiness
তত্ত্বাবধানেঃ Kayra Foundation

25/07/2025

প্রতিটি গাছে প্রাণের গল্প,
প্রতিটি চারায় আগামীকাল।
"সবুজপল্লী" শুধু একটি কর্মসূচি নয়
এটি আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি,
একটি সবুজ বাংলাদেশ গড়ার নির্ভার সংকল্প।
— গুনাইগাছ,উলিপুর,কুড়িগ্রাম।

21/07/2025

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ।
কুয়েত মৈত্রী হাসপাতাল।
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ।
মনসুরআলী মেডিকেল কলেজ।

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

কুড়িগ্রাম এখন বদলাবে আপনার হাত ধরে!!আপনি কি চান সমাজের জন্য কিছু করতে??আপনার সামান্য সময়, ভালোবাসা আর উদ্দীপনাই হয়ে উঠতে...
18/07/2025

কুড়িগ্রাম এখন বদলাবে আপনার হাত ধরে!!
আপনি কি চান সমাজের জন্য কিছু করতে??
আপনার সামান্য সময়, ভালোবাসা আর উদ্দীপনাই হয়ে উঠতে পারে কারও জীবনে আলো।
কায়রা ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা শাখা খুঁজছে এমনই কিছু সাহসী, মানবিক হৃদয়ের স্বেচ্ছাসেবক যারা সমাজ বদলের গল্প লিখবে।
এটাই সুযোগ নিজেকে গড়ার, অন্যের পাশে দাঁড়ানোর।

আপনি কি প্রস্তুত?
যোগ দিন, বদলে দিন!

রেজিষ্ট্রেশন চলছে এখন!! চলবে ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত।
📩 রেজিস্ট্রেশন লিংকঃ
https://forms.gle/roxUs8H6hFoCy1Rn7

এই যুগেও শুধু লবণ দিয়ে ভাত খেয়ে জীবনযাপন অতিবাহিত করা সেই বৃদ্ধা মা ও তার বৃদ্ধ ছেলের জন্য মোটামুটি ২মাস চলার মতো বাজার ...
17/07/2025

এই যুগেও শুধু লবণ দিয়ে ভাত খেয়ে জীবনযাপন অতিবাহিত করা সেই বৃদ্ধা মা ও তার বৃদ্ধ ছেলের জন্য মোটামুটি ২মাস চলার মতো বাজার সহায়তা পৌঁছে দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
আমরা প্রতি মাসেই তাদের এই বাজার সহায়তা পৌঁছে দিবো,ইন শা আল্লাহ।
সেই সাথে ওনাদের ঘরটি পুনঃনির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে,আলহামদুলিল্লাহ।

আল্লাহ সকলের দানকে কবুল করুক। আমাদের স্বেচ্ছাসেবী সকল কার্যক্রম চলমান থাকবে,ইন শা আল্লাহ।

তত্ত্বাবধানেঃ Kayra Foundation
আর্থিক সহযোগিতায়ঃ 10 Taka Happiness

কী এক অভাবনীয় কষ্ট তে তারা দিন পার করছিলেন, স্বরজমিনে না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না!আমরা আপাতত এক মাসের বাজার সহায়...
11/07/2025

কী এক অভাবনীয় কষ্ট তে তারা দিন পার করছিলেন, স্বরজমিনে না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না!

আমরা আপাতত এক মাসের বাজার সহায়তা পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ।

আশা রাখছি,ইন শা আল্লাহ আমরা তাদের কর্মসংস্থানের জন্য কিছু করতে সক্ষম হবো।সকলের ঐকান্তিক সহযোগিতা ও ঐক্যতায় তাদের পাশে দাঁড়াতে পারবো,ইন শা আল্লাহ।

মাসিক বাজার সহায়তাটি, কর্মসংস্থান কিছু না হওয়া অবধি সেটি চালিয়ে যাবো,ইন শা আল্লাহ!!
আল্লাহ সকলের দানকে কবুল আর মন্জুর করুক..

তত্ত্বাবধানেঃ Kayra Foundation
অর্থায়নেঃ 10 Taka Happiness

Address

37/2, Zaman Tower, (6th Floor) Culvert Road, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Kayra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kayra Foundation:

Share