সরলীকরণ-Sorolikoron

সরলীকরণ-Sorolikoron "Your Trusted Representative"
(- সরলীকরণ-Sorolikoron একটি প্রতিনিধিত্ব মূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিস্তারিত জানতে ভিজিট করুন "www.sorolikoron.com" )
(1)

*Terms & Conditions
সরলীকরণ প্রতিনিধি সেবার বিবরণ এবং শর্তাবলী* :

*কার্যকর* : [১০ই ফেব্রুয়ারী ২০২৩]
*সর্বশেষ হালনাগাদ* : [১লা জানুয়ারি ২০২৬]

*১. সেবা পরিচিতি:*
সরলীকরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্রতিনিধিত্বমূলক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান।

সরলীকরণ সার্ভিস থেকে গ্রাহক সহজেই নিজের অনুপস্থিতিতে প্রতিনিধিত্বমূলক সেবা নিতে পারেন। যেমনটা ব্যক্তি অনুপস্থিতিতে আমরা

আত্মীয় বা পরিজন মাধ্যমে বিভিন্ন বিষয়ে সাপোর্ট নিতে পারি, সেসব সার্ভিসে সরলীকরণের সার্ভিস নেয়া যাবে।

এক্ষেত্রে সরলীকরণ সেসব সার্ভিস দিতে পারবে, যেসব ক্ষেত্রে ব্যক্তির প্রতিনিধি হিসেবে অন্য একজন ব্যক্তি কাজটি করার সুযোগ থাকে। যেমন: একজনের পক্ষে অন্যজন পেপার প্রসেসিং করা। প্রতিনিধি টিমের সাহায্যে প্রজেক্ট ভিত্তিক কাজ সম্পাদন করা। সার্ভিস বিবরণ সংশ্লিষ্ট সেকশনে প্রদেয়।

[বাধ্যতামূলক নিজে উপস্থিত থাকতে হবে এমন ক্ষেত্রে সরলীকরণ টিমের সার্ভিস নেই। যেমন: ফিঙ্গার প্রিন্ট বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনুমতি প্রদান করে না এমন ক্ষেত্রে।]

*১.১ শর্তাবলী (Terms and Conditions):*
সরলীকরণ পেইজ/ওয়েব/ফোন মাধ্যমে যেকোনো সার্ভিস রিকুয়েষ্ট করার পূর্বে অনুগ্রহ পূর্বক নিয়মাবলী ও শর্তাগুলো জেনে নিতে হবে। সরলীকরণে সার্ভিস রিকুয়েষ্ট করার অর্থ গ্রাহক নিম্নলিখিত নিয়মাবলী ও শর্তগুলো সম্পর্কে অবগত এবং এতে সম্মতি দিচ্ছেন।

এটি সরলীকরণ এবং গ্রাহকের মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর হচ্ছে সরলীকরণ রিপ্রেজেনটেটিভ সার্ভিস কতৃপক্ষ এবং ইউজার গ্রাহক হিসেবে বিবেচিত হবে।

সরলীকরণ ওয়েবসাইট/সামাজিক যোগাযোগ মাধ্যম, 'ফেইসবুক পেইজ' ভিজিট অথবা সরলীকরণ থেকে যেকোন সেবা নেওয়ার মাধ্যমে ইউজার সরলীকরণের একজন গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। এবং একইসাথে সরলীকরণের "Terms & Conditions" এর সাথে সম্মতি প্রকাশ করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, ভিজিটর, ক্লায়েন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, সরলীকরণ সর্বদা দেশের প্রচলিত আইন বিরোধী এবং অনৈতিক সেবা প্রদান রিকুয়েষ্ট থেকে বিরত থাকবে।


*২. গ্রাহকদের দায়বদ্ধতা* :
২.১ গ্রাহককে সঠিক এবং যথাযথ তথ্য সরবরাহ করতে হবে যেকোনো সেবা নেয়ার পূর্বে।
২.২ গ্রাহকের দেয়া তথ্য বা নির্দেশনা সঠিক এবং বৈধ হওয়া আবশ্যক। এমন কোনো ইনস্ট্রাকশন দেয়া যাবে না যা প্রচলিত আইন ভঙ্গ করবে কিংবা অপরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।


*৩. সার্ভিস পেমেন্ট এবং ফি:*
৩.১ পেইড সার্ভিস পেমেন্ট ১০০ টাকা থেকে গ্রাহকের কাস্টমাইজেশনের উপর ভিত্তি করে এ্যাডমিন প্যানেল কর্তৃক জানানো হবে শুরুতে।
৩.২ ব্যক্তিবিশেষে সেবার ধরণ এবং প্রকৃতি বিবেচনায় নির্ধারণ করা জরুরি সেসব ক্ষেত্রে পারষ্পরিক আলোচনা সাপেক্ষে সার্ভিস পেমেন্ট নির্ধারিত হবে।
৩.৩ Personal Expense বা ব্যক্তিগত খরচ বলতে সেবা প্রদানকালে প্রতিনিধিকে গ্রাহকের পক্ষে কৃত যাবতীয় খরচকে বোঝানো হচ্ছে। গ্রাহকের পক্ষে কৃত পেমেন্ট বা গ্রাহকের চাহিদা অনুযায়ী হওয়া খরচের সমষ্টি গ্রাহকের ব্যক্তিগত খরচ হিসেবে বিবেচিত হবে। ব্যক্তিগত খরচের পরিষ্কার হিসাব বিবরণী গ্রাহককে জানানো হবে এবং এটি সার্ভিস পেমেন্টসের অন্তর্ভুক্ত নয়। সার্ভিস পেমেন্ট/ফি এবং ব্যক্তিগত খরচ সম্পূর্ণ আলাদাভাবে জানানো হবে।


*৪. সেবা প্রদান এবং সময়ানুবর্তিতা:*
৪.১ সরলীকরণ নির্ধারিত সময়ের মাঝে প্রদেয় কাজ সম্পূর্ণ করবে। অনিয়ন্ত্রিত কারণে বিলম্ব হলে সরলীকরণ টিম দায়বদ্ধ থাকবে না। ( যেমন: তৃতীয় পক্ষ কর্তৃক বিলম্ব বা অবশ্যাম্ভাবী কারণ গুলো।)
৪.২ গ্রাহকের অসম্পূর্ণ তথ্য এবং ভুলের জন্য কোনো কাজ অসম্পূর্ণ থেকে গেলে সার্ভিস পেমেন্ট ফেরত দেয়া বা রিফান্ড দিতে সরলীকরণ এ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত। আংশিক ক্ষতিপূরণ করা হবে।

*৫. বিশ্বস্ততা এবং গোপনীয়তা* :
৫.১ গ্রাহকের সকল তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে সরলীকরণের পক্ষ হতে।
৫.২ সরলীকরণ প্রতিনিধি গ্রাহকের তথ্যের কোনো প্রকার অপব্যবহার বা ক্ষতি সাধন করবে না। এক্ষেত্রে সরলীকরণ দায়বদ্ধ থাকবে।
৫.৩ গ্রাহকের-সরলীকরণ টিম প্রতিনিধি উভয় সম্মানজনক আচরণ প্রত্যাশা করে এবং উভয়কে পারষ্পরিক সম্মানজনক আচরণ প্রদশর্ন করতে হবে সার্ভিস গ্রহণ এবং প্রদানকালে।

*৬. দায়বদ্ধতা এবং সীমাবদ্ধতা:*
৬.১ সরলীকরণ টিম কেবল প্রতিনিধি হিসেবে গ্রাহকের নির্ধেশনার বাস্তবায়ন করবে। এতে উদ্ভূত প্রাসঙ্গিক যেকোনো অবস্থার জন্য দায়বদ্ধ থাকবে না। (উদাহরণ : গ্রাহক কোনো আউটলেটে গ্রাহকের কেনা কোনে পণ্য সরলীকরণের মাধ্যমে রিটার্ন পাঠিয়েছেন, উক্ত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গ্রাহকের বিলম্বের জন্যে ২০% কম মূল্য ফেরত দিয়েছে। এই লেনদেনে সরলীকরণের কোনো ভূমিকা নেই, গ্রাহক এবং তৃতীয় পক্ষের ভূমিকাই প্রদান)
৬.২ সম্পূর্ণ অনিয়ন্ত্রিত কোনো কারণে হওয়া ক্ষতি বা বিলম্বের জন্য সরলীকরণ/গ্রাহক দায়বদ্ধ থাকবে না।
৬.৩ সরলীকরণ টিমের ভুল বা অসাবধানতারর জন্যে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ বা পুনঃসার্ভিস দেয়া হবে। এতে গ্রাহককে নতুন করে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে না।


*৭. সার্ভিস রিকুয়েষ্ট বাতিল এবং মূল্যফেরত প্রক্রিয়া:*
৭.১ সার্ভিসের প্রসেস শুরু হওয়ার পূর্বে গ্রাহক ইচ্ছে করলে সার্ভিস রিকুয়েষ্ট বাতিল করতে পারবে। আংশিক সম্পন্ন হওয়ার পর বাতিল করলে ততক্ষণ পর্যন্ত হওয়া ব্যক্তিগত খরচ এবং সমন্বিত সার্ভিস পেমেন্ট পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কাজ সম্পূর্ণ হওয়ার প্রয়োজন নেই।
৭.২ অগ্রীম ফি নেওয়া হলে রিফান্ড কেবল তখনি দেয়া হবে যখন সরলীকরণ টিমের সীমাবদ্ধতার কারণে গ্রাহকের নির্দেশনা মতে কাজটি অসম্পূর্ণ থাকে। এক্ষেত্রে আংশিক সম্পন্ন হলে আংশিক রিফান্ড করা হবে সমন্বয় পূর্বক।
৭.৩ ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে সার্ভিস অসম্পূর্ণ হলে মূল্য ফেরত প্রদানের সরলীকরণের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। (ফেরত দেয়া হবে কিনা বা গ্রাহককে সার্ভিস চার্জ পে করতে হবে কিনা!)


*৮. আচরণ বিধি:*
৮.১ গ্রাহক এবং প্রতিনিধি উভয় পারস্পরিক সম্মানবোধ বজায় রাখতে হবে। এবং প্রফেশনালিজম অনুশীলন করতে হবে।
৮.২ যেকোনো অসদুপায়, প্রতারণা এবং হয়রানি মূলক উদ্দেশ্য প্রমাণিত হলে সার্ভিস বাতিল এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে সরলীকরণ থেকে।


*৯. সংশোধন এবং সংযোজন :*
৯.১ সরলীকরণ কতৃপক্ষ শর্তাবলীর সংশোধন, সংযোজন বিয়োজন বা পরিমার্জনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
৯.২ শর্তাবলী এবং নির্দেশনা সমূহের যেকোনো পরিবর্তন সম্পর্কে গ্রাহক এবং প্রতিনিধিদের সরলীকরণ রিপ্রেজেনটেটিভ সার্ভিসের অফিশিয়াল পেইজ এবং ওয়েবসাইট আপডেটের মাধ্যমে অবহিত করা হবে।


*১০. যোগাযোগ :* (যেকোনো প্রশ্ন, পরামর্শ এবং অভিযোগ জানাতে)
ইমেইল : [email protected]
মোবাইল : +88018862-80173 ও 017600-18213
ওয়েবসাইট : www.sorolikoron.com

রিপ্রেজেন্টেটিভ সার্ভিস রিকুয়েষ্ট দেয়ার পূর্বে অনুগ্রহ পূর্বক সকল শর্ত এবং নিয়মাবলী পড়ে নিন। সার্ভিস রিকুয়েষ্ট দেয়ার মাধ্যমে আপনি সরলীকরণ রিপ্রেজেনটেটিভ সার্ভিসের সকল শর্ত এবং প্রক্রিয়া সম্পর্কে অবগত রয়েছেন মর্মে বিবেচকরা হবে।

*কার্যকর তারিখ:* [১০ ফেব্রুয়ারী, ২০২৩]

_উপরোক্ত শর্তাবলী সরলীকরণ-এর সেবা গ্রহণ ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করে। সরলীকরণের সেবা গ্রহণের মাধ্যমে, গ্রাহক এই শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন।
_

14/06/2026

যেসব এআই টুলস আপনার জীবন পরিবর্তন করে দিচ্ছে...
✍️ লেখালেখি ও গবেষণা
1. Claude → লেখার কাজে সহায়তা
2. Elicit → গবেষণাপত্র খোঁজা
3. Consensus → গবেষণামূলক প্রশ্নের উত্তর খোঁজা
4. Perplexity → সোর্সসহ সার্চ করা
5. Grammarly AI → ব্যাকরণগত ভুল সংশোধন
6. QuillBot → প্যারাফ্রেজিং বা রিরাইট করা
📄 পিডিএফ ও পেপার পড়া
7. ChatPDF → পিডিএফ-এর সাথে চ্যাট করা
8. Adobe Acrobat AI Assistant → পিডিএফ বিশ্লেষণ করা
9. Humata AI → পেপার পড়া ও বোঝা
10. Typeset.io → গবেষণার সারসংক্ষেপ তৈরি

🔍 রেফারেন্স ও সাইটেশন
11. Litmaps → প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে বের করা
12. Connected Papers → সাইটেশনের উৎস আবিষ্কার
13. NotebookLM → বিভিন্ন নোটস একসাথে করা
14. Wiley AI → ম্যানুস্ক্রিপ্ট পরীক্ষা করা

💻 কোডিং ও ডেটা বিশ্লেষণ
15. GitHub Copilot → কোডিং করতে সাহায্য নেওয়া
16. ChatGPT Code Interpreter → পাইথন কোডিং সাপোর্ট
17. Gemini → 'R' প্রোগ্রামিং সাপোর্ট
18. Julius → পরিসংখ্যানগত কাজে সাহায্য
19. Microsoft Copilot → জরিপ বিশ্লেষণ করা

🎙️ অডিও ও ট্রান্সক্রিপশন
20. Otter.ai → ভয়েস থেকে টেক্সট
21. Fireflies.ai → ইন্টারভিউ-এর নোটস নেওয়া
22. Whisper → অডিও থেকে সরাসরি লেখা তৈরি

🌐 অনুবাদ ও উপস্থাপনা
23. DeepL → নিখুঁত অনুবাদ
24. Gamma → প্রেজেন্টেশন ডিজাইন করা
25. Tome → স্লাইড তৈরি করা

🎨 ডিজাইন ও ভিজ্যুয়াল
26. Canva AI → ভিজ্যুয়াল বা গ্রাফিক ডিজাইন
27. Napkin AI → ডায়াগ্রাম বা চিত্র তৈরি করা
28. Miro AI → মাইন্ড ম্যাপিং

📋 পরিকল্পনা ও ক্যারিয়ার
29. ClickUp AI → কাজের পরিকল্পনা করা
30. Microsoft Copilot → ডকুমেন্ট বা খসড়া তৈরি
31. Career Dreamer → ক্যারিয়ারের পরিকল্পনা তৈরি করা

💾 সেইভ + ইউজ + শেয়ার

Join : সরলীকরণ-Sorolikoron' কমিউনিটি

আমরা জাপান থাকলেও কোনো চিন্তা নেই! ঢাকায় থাকবে আমাদের প্রতিনিধি! চট্টগ্রামেও আমাদের প্রতিনিধি! আমাদের প্রয়োজনেই আমাদের প...
12/06/2026

আমরা জাপান থাকলেও কোনো চিন্তা নেই!

ঢাকায় থাকবে আমাদের প্রতিনিধি!

চট্টগ্রামেও আমাদের প্রতিনিধি!

আমাদের প্রয়োজনেই আমাদের প্রতিনিধি!

১৩ হাজার+ শুভাকাঙ্ক্ষীর সরলীকরণ-Sorolikoron' কমিউনিটি 🎉💖

A new chapter begins at Sorolikoron Chittagong University Wing. We warmly welcome the newest members of the Sorolikoron ...
11/06/2026

A new chapter begins at Sorolikoron Chittagong University Wing.

We warmly welcome the newest members of the Sorolikoron family representatives who will carry the same trust, care, and commitment that has defined us since day one.

Sorolikoron was built on a simple belief: that everyone deserves a reliable &, trusted hand when they need one most. Today, that belief reaches further.

To our new Wing members, "you are not just joining a platform. You are becoming someone's most trusted solution."

Welcome at CU wing. 💞💞

Community : সরলীকরণ-Sorolikoron' কমিউনিটি

আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন অফিসে প্রতিনিধি প্রেরণ রাজশাহী থেকে!রাজশাহী থেকে কাউকে আসতে হয়নি, ঢাকা থেকেই একজন প্রতিনিধি হ...
10/06/2026

আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন অফিসে প্রতিনিধি প্রেরণ রাজশাহী থেকে!

রাজশাহী থেকে কাউকে আসতে হয়নি, ঢাকা থেকেই একজন প্রতিনিধি হয়েছে রাজশাহীর।

সরলীকরণ সার্ভিসের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রাম শহরে আপনিও বিশ্বস্ত প্রতিনিধি নিয়োগ করতে পারেন

আপনার সময় বাঁচবে, যাতায়াত ভাড়া বাঁচবে, শ্রম বাঁচবে!

ধন্যবাদ সরলীকরণ টিমের ফ্রন্টলাইনারদের! এবং সরলীকরণে আস্থা রাখা সকল গ্রাহকদের।

Join : সরলীকরণ-Sorolikoron' কমিউনিটি

অনেকেই জানেন, সরলীকরণের একটি স্বেচ্ছাসেবামূলক প্রজেক্ট - এফবিএস বুক ব্যাংক, ঢাবি।আজকে মার্কেটিং ডিপার্টমেন্ট-এর প্রফেসর ...
09/06/2026

অনেকেই জানেন, সরলীকরণের একটি স্বেচ্ছাসেবামূলক প্রজেক্ট - এফবিএস বুক ব্যাংক, ঢাবি।

আজকে মার্কেটিং ডিপার্টমেন্ট-এর প্রফেসর রাজিয়া ম্যাম তাঁর সংগ্রহে থাকা পুরনো বইগুলো শিক্ষার্থীদের জন্য পাঠিয়ে দিলেন বুক ব্যাংকে।

ম্যামকে অসংখ্য ধন্যবাদ❤️

Growth Matter ✅PC: ©
02/06/2026

Growth Matter ✅

PC: ©

"কুরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন!"ঈদ মোবারক! 🌸🌸
27/05/2026

"কুরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন!"

ঈদ মোবারক! 🌸🌸

Address

সরলীকরণ-Sorolikoron
Dhaka

Opening Hours

Monday 07:00 - 23:30
Tuesday 07:00 - 23:30
Wednesday 07:00 - 23:30
Thursday 07:00 - 23:30
Friday 07:00 - 23:30
Saturday 07:00 - 23:30
Sunday 07:00 - 23:30

Telephone

+8801886280173

Alerts

Be the first to know and let us send you an email when সরলীকরণ-Sorolikoron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সরলীকরণ-Sorolikoron:

Share