বন্ধু ফাউন্ডেশন

বন্ধু ফাউন্ডেশন বন্ধু ফাউন্ডেশন
--মানুষের কল্যাণে

হাম (Measles): অবহেলা নয়, সচেতনতা জরুরিহাম একটি অত্যন্ত সংক্রামক ও মারাত্মক ভাইরাসজনিত রোগ—যা এখনো বিশ্বজুড়ে শিশু মৃত্যু...
29/03/2026

হাম (Measles): অবহেলা নয়, সচেতনতা জরুরি

হাম একটি অত্যন্ত সংক্রামক ও মারাত্মক ভাইরাসজনিত রোগ—যা এখনো বিশ্বজুড়ে শিশু মৃত্যুর একটি বড় কারণ।

কেন ভয়ংকর ? 👇
👉 একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০–১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে।
👉 বাতাসে ভাইরাস কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
👉 ২০২৩/২০২৪ সালে আনুমানিক ৯৫,০০০ মানুষ হাম থেকে মারা গেছে, যাদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী শিশু।

লক্ষণগুলো কী ? 👇
👉 উচ্চ জ্বর
👉 কাশি, সর্দি, চোখ লাল হওয়া
👉 মুখের ভেতরে সাদা দাগ
👉 পরে সারা শরীরে লাল ফুসকুড়ি

ঝুঁকি ও জটিলতা
👉নিউমোনিয়া
👉ডায়রিয়া ও পানিশূন্যতা
👉অন্ধত্ব
👉মস্তিষ্কে সংক্রমণ (এনসেফালাইটিস)
👉এমনকি মৃত্যুও

হামের টিকা (WHO ও বাংলাদেশ EPI অনুযায়ী)
🟢 MR Vaccine (Measles-Rubella)
👉 ১ম ডোজ: ৯ মাস বয়সে।
👉 ২য় ডোজ: ১৫ মাস বয়সে।

🟢 কিছু দেশে:
👉 MMR Vaccine (Measles, Mumps, Rubella) দেওয়া হয়।

WHO বলছে 👇

👉 কমপক্ষে ২ ডোজ টিকা অত্যন্ত জরুরি।
👉 টিকা নিরাপদ ও কার্যকর।
👉 ২০০০ সাল থেকে টিকাদান কার্যক্রমের মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণ বাঁচানো হয়েছে।

প্রশ্ন: টিকা নিলেও কি হাম হতে পারে ?
উত্তরে WHO বলছে 👇

হ্যাঁ, খুব অল্প ক্ষেত্রে হতে পারে—কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ।
১ ডোজ টিকা ≈ প্রায় ৯৩% সুরক্ষা দেয়।
২ ডোজ টিকা ≈ প্রায় ৯৭% সুরক্ষা দেয়।
অর্থাৎ, টিকা নেওয়ার পরেও ২-৭% মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে।

✅ তবে পার্থক্যটা বড়

টিকা নেওয়া থাকলে 👇
🟢 রোগ সাধারণত হালকা হয়।
🟢 জটিলতার ঝুঁকি অনেক কম থাকে।
🟢 হাসপাতালে ভর্তি বা মৃত্যুর সম্ভাবনা খুব কম।

টিকা না নিলে 👇
🔴 গুরুতর জটিলতা হওয়ার ঝুঁকি বেশি।
🔴 নিউমোনিয়া, এনসেফালাইটিস, মৃত্যু পর্যন্ত হতে পারে।

কারা বেশি ঝুঁকিতে 👇
👉 ৫ বছরের কম বয়সী শিশু।
👉 অপুষ্ট শিশু।
👉 দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার মানুষ।

গুরুত্বপূর্ণ কথা 👇
হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই—
তাই প্রতিরোধই সবচেয়ে বড় উপায়।

শেষ কথা:
টিকা ১০০% গ্যারান্টি না দিলেও—
👉 এটি জীবন বাঁচায়
👉 রোগকে হালকা করে
👉 জটিলতা থেকে রক্ষা করে
তাই সময়মতো পূর্ণ ডোজ টিকা নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।
#হাম #স্বাস্থ্যসচেতনতা

ভালোবাসা বিনিময় 💙-বন্ধু ফাউন্ডেশন
27/03/2026

ভালোবাসা বিনিময় 💙
-বন্ধু ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষ...
20/03/2026

আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ঈদ মোবারক।
আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের পথচলার অনুপ্রেরণা।
সবার জীবন হোক শান্তি, সুখ ও বরকতে ভরপুর।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ!বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছরের “ঈদ উপহার” প্রজেক্ট সফলভাবে সম্পন্ন...
18/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ!
বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছরের “ঈদ উপহার” প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিম্ন আয়ের অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার ছোট্ট চেষ্টা করেছি।

আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে একটুখানি হাসি ফোটাতে পারে, তবেই আমাদের পরিশ্রম সার্থক।
আপনাদের দোয়া ও ভালোবাসা
আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি।
আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক!
-বন্ধু ফাউন্ডেশন

বন্ধু ফাউন্ডেশন এর নিয়মিত আয়োজন  "ঈদ উপহার" প্রজেক্ট-২০২৬আলহামদুলিল্লাহ্‌ প্যাকেজিং এর কাজ চলমান, আগামীকাল ইফতারের পর থে...
16/03/2026

বন্ধু ফাউন্ডেশন এর নিয়মিত আয়োজন "ঈদ উপহার" প্রজেক্ট-২০২৬

আলহামদুলিল্লাহ্‌
প্যাকেজিং এর কাজ চলমান, আগামীকাল ইফতারের পর থেকে নিম্ন আয়ের ফ্যামিলিকে তাদের বাড়িতে যেয়ে পৌঁছে দিব ঈদ উপহার।

রামাদান—ভাগাভাগির মাস, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সময়।আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুমহান সুযোগ নিয়ে আবা...
06/03/2026

রামাদান—ভাগাভাগির মাস, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সময়।
আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুমহান সুযোগ নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র রামাদান।
এই বরকতময় মাসে অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটাতে বন্ধু ফাউন্ডেশন আবারও শুরু করতে যাচ্ছে তাদের নিয়মিত মানবিক উদ্যোগ—
“ঈদ উপহার প্রজেক্ট”।
২০২০ সালে করোনা মহামারির কঠিন সময়ে, ঈদ উপলক্ষে সেমাই, চিনি ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়েই বন্ধু ফাউন্ডেশনের যাত্রা শুরু।
আলহামদুলিল্লাহ, তারপর থেকে প্রতি বছর আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা এই কার্যক্রম বাস্তবায়ন করে আসছি।
ইনশাআল্লাহ, এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই আপনাদের সাথে নিয়ে।

আপনার সামান্য অনুদানও কারও ঈদকে আনন্দময় করে তুলতে পারে।
আসুন, একসাথে ঈদের খুশি পৌঁছে দিই অসহায় পরিবারগুলোর ঘরে।
বন্ধু ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে শরিক হতে যোগাযোগ করুন—
01875-215481

অনুদান পাঠানোর মাধ্যম—
বিকাশ: 01875-215481 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট:
Name: Abdul Mannan
Bank: Islami Bank
Branch: Senpara, Mirpur
A/C No: 20507290200142114

সকালে বৃষ্টির বাবার সাথে মুঠোফোনে কথা হয়, বৃষ্টির বাবা জানায় আজ বৃষ্টির পায়ে অপারেশন হবে।ওটিতে সিরিয়াল দিয়ে তাঁরা অপেক্ষ...
23/02/2026

সকালে বৃষ্টির বাবার সাথে মুঠোফোনে কথা হয়, বৃষ্টির বাবা জানায় আজ বৃষ্টির পায়ে অপারেশন হবে।
ওটিতে সিরিয়াল দিয়ে তাঁরা অপেক্ষায় আছে।
দুপুর ১২টার দিকে আমিও চলে গেলাম মেডিকেল, যেয়ে দেখি অপারেশন হয়নি।
রক্তশূন্যতার কারণে আজকে অপারেশন করা হয়নি।
আগামী শনিবার অপারেশন হবে।
এরমধ্যে দুই ব্যাগ ব্লাড দিতে হবে, যদিও আমার সাথে যোগাযোগ করার আগেই বৃষ্টির বাবা ব্লাড ব্যাংক থেকে ব্লাড কিনে ফেলছে।
তারপরও যদি ব্লাড লাগে দয়াকরে "এবি পজেটিভ" রক্তদাতারা এগিয়ে আসবেন।
সবাই দোয়া করবেন বৃষ্টির জন্য।

21/02/2026

আলহামদুলিল্লাহ।
ইতালি প্রবাসী বন্ধু বৃষ্টির জন্য ৭২৭০/- অনুদান দিয়েছে।

বৃষ্টির জন্য সাহায্য পাঠানোর ঠিকানা।
বিকাশ- (পার্সোনাল)
01875-215481
01618-979418

বন্ধু ফাউন্ডেশন

20/02/2026

#আপডেট।
বৃষ্টির জন্য আজ (২০-০২-২০২৬) ফান্ড সংগ্রহ।
ইতালি প্রবাসী ১৪৬০/-
ইতালি প্রবাসী ১৪৬০/-
ইতালি প্রবাসী ১৪৬০/-
ইতালি প্রবাসী ১৪৬০/-
ইতালি প্রবাসী ৭৩০৩/-
প্রবাসী এক ভাই ১০২৫/-
ইতালি প্রবাসী রুবেল ৫১০০/-
নাম জানা নেই ৫০০/-
টোটাল: ১৯,৭৬৮/-

আপনার ছোট ছোট অনুদানে সুস্থ হয়ে ফিরে আসুক বৃষ্টি।

বৃষ্টির জন্য সাহায্য পাঠানোর ঠিকানা।
বিকাশ- (পার্সোনাল)
01875-215481
01618-979418

বন্ধু ফাউন্ডেশন

মানবিক সাহায্যের আবেদন — ছোট্ট বৃষ্টিকে বাঁচাতে আপনার সহায়তা প্রয়োজন। আসসালামু আলাইকুম।বন্ধু ফাউন্ডেশন একটি অলাভজনক প্রত...
19/02/2026

মানবিক সাহায্যের আবেদন — ছোট্ট বৃষ্টিকে বাঁচাতে আপনার সহায়তা প্রয়োজন।

আসসালামু আলাইকুম।
বন্ধু ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি।
আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ১২ বছর বয়সী একটি নিষ্পাপ মেয়ের জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি।
মেয়েটির নাম বৃষ্টি।
সে ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী।
প্রতিদিনের মতো স্কুল থেকে বাসায় ফেরার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি পা হয়তো কেটে ফেলতে হতে পারে।
ভাবুন তো—যে বয়সে একটি মেয়ে স্বপ্ন নিয়ে স্কুলে যায়, বন্ধুদের সাথে হাসে, খেলাধুলা করে—সেই বয়সে তাকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।
বৃষ্টির বাবা একজন সিএনজি চালক।
সীমিত আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বন্ধু ফাউন্ডেশন বৃষ্টির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
এখন বৃষ্টির পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি নিষ্পাপ শিশুর নতুন জীবনের আশা।
আপনার দানই ফিরিয়ে দিতে পারে তার বেঁচে থাকার সাহস।
আপনার সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ: (পার্সোনাল)
01875-215481
01618-979418

যোগাযোগ:
01875-215481

অনুরোধ: পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
আল্লাহ যেন ছোট্ট বৃষ্টিকে সুস্থতা দান করেন এবং যারা সাহায্য করবেন তাদের উত্তম প্রতিদান দেন। আমিন।
বন্ধু ফাউন্ডেশন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share