01/09/2024
দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশ!এর নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যের উপরও, যা আমরা খালি চোখে দেখতে পাইনা! তাই এই মূহুর্তে জলবায়ু পরিবর্তন, দূষন ও মানুষের স্বাস্থ্যঝুকি কমাতে, আমাদের সবাইকে বর্জ্য ব্যাবস্থাপনায় অনেক মনোযোগী হতে হবে।
প্রথমত,সচেতনতা তৈরি হতে হবে, আমাদের নিজেদের মধ্যে। রাস্তাঘাটে চিপসের প্যাকেট ফেলে দিয়ে,জল্যাবদ্ধতা তৈরী করে,সিস্টেমকে দোষারোপ করা যাবেনা।দ্বিতীয়ত,সিস্টেম, জনপ্রতিনিধি এবং জনগন, এই তিনটি মাধ্যমের সচেতনতা এবং ইচ্ছা সমন্বয় ঘটিয়ে একসাথে কাজ করতে হবে।
বর্জ্য ব্যাবস্থাপনা বা waste management একেবারেই বাসা থেকে শুরু হতে হবে।আপনার বাসায় চারটি ডাস্টবিন রাখতে বললে,রাখবেন? সেখানে আলাদা আলাদা করে, Organic waste( খাবারের উচ্ছিষ্ট), পেপার,প্লাস্টিক এবং বাকি সব রাখতে পারবেন? সেগুলো আবার নির্দিষ্ট জায়গায় ফেলতে পারবেন? ইউরোপ আমেরিকা কিন্তু এভাবেই বর্জ্য ব্যাবস্থাপনা করে,পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত রেখে এবং বর্জ্য ব্যাবস্থানার চারটি মেথডের (Landfills, Incineration, recycling, and composing) মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বর্জ্য ব্যাবস্থাপনার ইন্ডাস্ট্রিকে বিলিয়ন ডলারের ব্যাবসায় পরিনত করছে। জলবায়ু পরিবর্তন রোধে,বর্জ্য ব্যাবস্থাপনা,আমাদের ভূমিকা এবং আমাদের কি কি পদক্ষেপ নেয়া উচিত,আলাদা আলাদা করে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে,গ্রামে,শহরে,জেলা,উপজেলা,বিভাগে এবং দেশের বাইরে কিভাবে waste management এর industry তৈরী হয়েছে,বিস্তারিত ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। এই পেইজে চোখ রাখুন।
আর আপনি যদি climate change and waste management নিয়ে কাজ করেন,তাহলে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন আপনার কাজের বিস্তারিত।