আলোক আলয়

আলোক আলয় "আলোক আলয় – Alok Aloy" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ?

পথশিশুদের জন্য দুর্ভোগ নিয়ে আসছে শীতশীতকালের নাম শুনলেই চোখে ভাসে হরেক রকম পিঠাপুলি আর বনভোজনের কথা। কল্পনায় নাকে লাগে ক...
12/11/2024

পথশিশুদের জন্য দুর্ভোগ নিয়ে আসছে শীত

শীতকালের নাম শুনলেই চোখে ভাসে হরেক রকম পিঠাপুলি আর বনভোজনের কথা। কল্পনায় নাকে লাগে কাঁচা খেজুর রসের মন মাতানো ঘ্রাণ। আমাদের কাছে শীত মানে রং-বেরঙের শীতপোশাক, কার পোশাকটা কতো স্টাইলিশ তা নিয়ে কথা কাটাকাটি। যারা ঢাকায় থাকি তাদের তো আজীবনের আক্ষেপ শীত কম পড়ে বলে। ইট পাথরের দেয়ালের ভেতরে হুডি-চাদর-জ্যাকেট-টুপিতে শীতকে ধরাশায়ী করে বিজয়ীর হাসি হাসতে দেখা যায় আমাদের।

কিন্তু যারা হাড়কাঁপানো উত্তুরে বাতাস আর শীতে খালি গায়ে রাস্তার বরফঠান্ডা কংক্রিটের ফুটপাতে থাকে, তাদের কাছে শীতের মানেটা আলাদা। ওরা শীতপোশাকের স্টাইল নিয়ে মাতামাতি করেনা, একটা যেনতেন পোশাক হলেই ওদের চলে। তীব্র শীতে যখন আমাদের কম্বলের নিচ থেকে উঠতেই ইচ্ছে করেনা, তখন ওরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে পথে পথে ঘোরে খাবার জোগাড়ের আশায়।
শীত নামলে যখন আমরা দলবেঁধে বনভোজনে যাই, ওরা তখন একটা কম্বলের জন্য দোরে দোরে ঘোরে। অনেকসময় দশ-বারো বছরের পথশিশুদের ঘাড়ে থাকে ছোট ভাই বা বোনের দায়িত্ব। নিজের ছেঁড়াফাটা জামা দিয়েই ছোটভাই বা বোনকে জড়িয়ে রেখে কমাতে চায় শীতের তীব্রতা। দূর থেকে দেখে শীত যেন মুখ লুকিয়ে হাসে।
আমাদের জীবনে শীত আনন্দ আর উচ্ছলতা নিয়ে এলেও ওদের জীবনে শীত এক অভিশাপ। কারণ শীতে আমাদের মতো ওদের কম্বলের নিচে অলস বসে থাকলেই হয়না। ওদের রাস্তায় বেরোতে হয়, হাড়কাঁপানো শীত উপেক্ষা করে ওদের খাবার জোগাড়ের সংগ্রাম করতে হয়।
আমরা নিজের ছোট্ট সন্তানটাকে মাঝরাতে তীব্র শীতের মধ্যে ফুটপাতে শুয়ে থাকতে দেখতে পারবো? ওরাও তো না কারো সন্তান। ওদের দেখে কি আমাদের একটুও মায়া লাগে না?

আসুন পথশিশুদের শীত থেকে বাঁচাতে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি। হোকনা তা কমদামী কম্বল দিয়ে, হোকনা তা একটুখানি উষ্ণ স্নেহ দিয়ে। অন্তত মানুষের কাছে বড়াই করার জন্য হলেও ওদের একটুখানি সাহায্য করুন। আপনার উদ্দেশ্য যাই হোক, ওরা একটুখানি উষ্ণতা পাবে। আসুন উষ্ণতা ছড়িয়ে দিই যে যতটুকু পারি।

©️ Habibun Nahar Mimi
#আলোক_আলয়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোক আলয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোক আলয়:

Share