Save the Helpless

Save the Helpless মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।
যোগাযোগ: 01810-062523

🌍 মানবতার সেবা আমাদের অঙ্গীকার! 🌍

Save the Helpless একটি অলাভজনক, অরাজনৈতিক, মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন, যা ১৭ই জানুয়ারি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে এর পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৯ সালের নভেম্বর মাসে। আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের জীবনমান উন্নত করা।

আমাদের প্রধান কার্যক্রম:
🔹 পথশিশুদের জন্য সহায়তা – খাবার, পোশাক ও শিক্

ষা উপকরণ বিতরণ।
🔹 রক্তদান কার্যক্রম – রক্তদাতাদের সংযোগ স্থাপন ও জরুরি রক্তের ব্যবস্থা করা।
🔹 হাফেজি মাদ্রাসায় কোরআন সামগ্রী প্রদান – কোরআন শরীফ, টুপি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
🔹 এতিমখানায় সহায়তা কার্যক্রম – খাদ্য, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণের উদ্যোগ।
🔹 অসহায় পরিবারদের সহায়তা – খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সহায়তা প্রদান।
🔹 রিকশাচালকদের সহায়তা – মৌলিক চাহিদা ও আর্থিক সহায়তা প্রদান।

❤️ আমাদের লক্ষ্য:
"মানবতার কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা।"

📌 আমাদের সাথে যুক্ত হয়ে আপনি যা করতে পারেন:
✅ অসহায় ও দরিদ্রদের সাহায্য করতে পারেন।
✅ রক্তদান কর্মসূচিতে অংশ নিতে পারেন।
✅ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন।
✅ মানবতার জন্য কাজ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

📢 আপনার সাহায্যেই বদলে যাবে কারো জীবন!
👉🏼 আমাদের কার্যক্রমে অংশ নিতে বা যেকোনো সাহায্যের জন্য ইনবক্স করুন।
👉🏼 আপনার সহযোগিতা আমাদের আরও শক্তিশালী করবে!

🙏 Save the Helpless – একসাথে মানবতার জন্য! 💙

ঈদের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝেLet’s Share the Joy of Qurbani
27/05/2026

ঈদের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে
Let’s Share the Joy of Qurbani








🚨 হারানো বিজ্ঞপ্তি | Please Help 🚨সবার কাছে বিনীত অনুরোধ—ছবিতে থাকা এই মানুষটিকে যদি কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জেনে ...
06/05/2026

🚨 হারানো বিজ্ঞপ্তি | Please Help 🚨

সবার কাছে বিনীত অনুরোধ—
ছবিতে থাকা এই মানুষটিকে যদি কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে পরিবারের সাথে দ্রুত যোগাযোগ করুন। 🙏

নাম: মোঃ মঈনুদ্দুর রহমান মল্লিক
বয়স: ৪৮ বছর
ঠিকানা: ভি এইড রোড, কালিবাড়ি পাড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

📅 গত ১৪ এপ্রিল ২০২৬, বিকাল আনুমানিক ৪টার দিকে ঢাকা, মিরপুর ৬০ ফিট পাকা মসজিদ ও শিমুল তলা মসজিদের আবু বকর মাদ্রাসার গলির সামনে থেকে তিনি হারিয়ে যান।

💔 তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। পরিবারটি অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।

📞 যোগাযোগ:
☎️ 01334-717441
☎️ 01705-768314

🙏 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

❤️ মানবতার পাশে দাঁড়ানোই আমাদের শক্তি১ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবসযারা আমাদের শহর গড়ে, তারাই অনেক সময় সবচেয়ে অবহেলিত।আজ...
01/05/2026

❤️ মানবতার পাশে দাঁড়ানোই আমাদের শক্তি
১ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস

যারা আমাদের শহর গড়ে, তারাই অনেক সময় সবচেয়ে অবহেলিত।
আজকের দিনে প্রতিজ্ঞা হোক—প্রতিটি শ্রমিকের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করব আমরা।

🤝 Help the hands that build our world

আপনিও পাশে থাকুন, একটি সহায়তাই বদলে দিতে পারে একটি জীবন।

— Save the Helpless

দেশে ও প্রবাসে—আপনারা যেখানেই থাকুন না কেন,সবাইকে জানাই  ঈদের শুভেচ্ছা 🌙ঈদ হোক আনন্দের, ভালোবাসার আর ভ্রাতৃত্বের বন্ধনে ...
19/03/2026

দেশে ও প্রবাসে—আপনারা যেখানেই থাকুন না কেন,
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা 🌙
ঈদ হোক আনন্দের, ভালোবাসার আর ভ্রাতৃত্বের বন্ধনে ভরা।
সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন—এই কামনাই করি।
ঈদ মোবারক! 🤍

রমজানের চলমান ইফতার প্রোগ্রাম  আজকের ৪০ জনের মাঝে বিতরণ করা হলো   #ইফতার        #2026
14/03/2026

রমজানের চলমান ইফতার প্রোগ্রাম আজকের ৪০ জনের মাঝে বিতরণ করা হলো #ইফতার #2026

আলহামদুলিল্লাহ 🤲গত শুক্রবারের ধারাবাহিকতায় আজকের ইফতার প্রোগ্রামটিও সফলভাবে সম্পন্ন হয়েছে।সবার আন্তরিক সহযোগিতা ও দোয়...
07/03/2026

আলহামদুলিল্লাহ 🤲
গত শুক্রবারের ধারাবাহিকতায় আজকের ইফতার প্রোগ্রামটিও সফলভাবে সম্পন্ন হয়েছে।
সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আপনিও চাইলে এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।
দান করতে চাইলে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা নিচের নম্বরে যোগাযোগ করুন—
📞 যোগাযোগ: 01640502742
আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।






শুক্রবারের প্রোগ্রামের ইফতার প্যাকিংয়ের সময়ের কিছু খণ্ডচিত্র।আলহামদুলিল্লাহ 🤲আমাদের ছোট্ট প্রচেষ্টায় আমরা ১০০ জন মানু...
07/03/2026

শুক্রবারের প্রোগ্রামের ইফতার প্যাকিংয়ের সময়ের কিছু খণ্ডচিত্র।
আলহামদুলিল্লাহ 🤲
আমাদের ছোট্ট প্রচেষ্টায় আমরা ১০০ জন মানুষের মাঝে ইফতার পৌঁছে দিতে পেরেছি।
যারা দান করেছেন এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং এই নেক কাজ কবুল করুন। আমীন।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আগামী প্রোগ্রামগুলোও সফলভাবে সম্পন্ন করতে পারি।

01/03/2026

Iftar Donation | Save The Helpless




Address

A/88, Road No-7 , Section 1, North Bisil, Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Save the Helpless posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save the Helpless:

Share