Sab'a Sanabil - Orphan, Madrasa & Maktab Teacher Sponsorship

Call Directions Website Contact the organization

Sab'a Sanabil - Orphan, Madrasa & Maktab Teacher Sponsorship Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sab'a Sanabil - Orphan, Madrasa & Maktab Teacher Sponsorship, Charitable organisation, House #25, Road #03, Sector #12, priyanka city, Uttara, Dhaka.

সাব'আ সানাবিল ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচলাইত শিশু ও বয়স্কদের মক্তব শিক্ষা কার্যক্রম। পাশাপাশি দেশের প্রত্যন্ত এলাকায় এতিম ও মেধাবী শিক্ষাবৃত্তি এবং শিক্ষক স্পনসরশীপ পোগ্রাম।

14/10/2026
14/09/2026

আমাদের কিছু হতদরিদ্র ও এতিম বাচ্চাদের জন্য মাসিক স্পন্সর প্রয়োজন। যারা আগ্রহী আছেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন।
আগ্রহীরা কমেন্ট বক্সে দেওয়া Google Form-টি পূরণ করে আমাদের জানান।

হিফজ শিক্ষক প্রয়োজনএকটি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও অভিজ্ঞ হিফজ শিক্ষক প্রয়োজন।যোগ্যতা:মাশক্ব করাতে পারদর্শী হতে হ...
24/08/2026

হিফজ শিক্ষক প্রয়োজন

একটি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও অভিজ্ঞ হিফজ শিক্ষক প্রয়োজন।

যোগ্যতা:

মাশক্ব করাতে পারদর্শী হতে হবে
📌 ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
📌 দক্ষতা ও আমানতদারির সাথে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে

সুযোগ-সুবিধা:

🏠 থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে
💰 হাদিয়া আলোচনা সাপেক্ষে

যোগাযোগ:

আগ্রহী প্রার্থীরা তিলাওয়াতের অডিও/ভিডিও এবং সিভি WhatsApp অথবা ইনবক্সে পাঠিয়ে যোগাযোগ করুন।

📱 যোগাযোগ: +8801805034845(WhatsApp)

📍 স্থান: ফুলবাড়ী, কুড়িগ্রাম

‎খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম একটি এলাকায় আমাদের একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যেখানে বর্তমানে প্রা...
18/08/2026

‎খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম একটি এলাকায় আমাদের একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যেখানে বর্তমানে প্রায় ৫০ জন কোমলমতি শিশু দ্বীনি শিক্ষা গ্রহণ করছে।ভৌগোলিক কারণে এলাকাটি যেমন দুর্গম, সেখানকার জীবনযাত্রাও তেমনই কঠিন। তার ওপর বর্তমানে সেখানে কোনো বিদ্যুৎ নেই। মাদ্রাসার একমাত্র ভরসা সোলার সিস্টেমটিও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। প্রচণ্ড গরমে না পাওয়া যায় ফ্যানের বাতাস, না রাতে একটু আলো জ্বালানোর কোনো ব্যবস্থা।
‎
‎এমন এক চরম প্রতিকূল পরিবেশেও শেরপুর জেলা থেকে আসা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক সপরিবারে এই মাদ্রাসার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তীব্র গরম, ফ্যানহীন দিন আর অন্ধকারের কষ্টকে মেনে নিয়ে তিনি দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের তীব্র আর্থিক সংকটের কারণে আমরা ওনার মাসিক হাদিয়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারছি না।সব কষ্ট মুখ বুজে সহ্য করলেও, বর্তমানে ওনার কাছে সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে—পরিবারের দুবেলা খাবারের অভাব। নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে ক্ষুধার এই তীব্র কষ্ট সহ্য করা আসলেই অসম্ভব। এক-আধদিন হয়তো মানিয়ে নেওয়া যায়, কিন্তু দিনের পর দিন এই অনাহার-অর্ধাহার কীভাবে সহ্য করা সম্ভব?তিনি অন্য সব কষ্ট একপাশে সরিয়ে রেখে, শুধু পরিবারের এই অন্নকষ্টটুকু দূর করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
‎
‎প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন কত টাকা অনর্থক কাজে অপচয় করি। অথচ নিয়ম মেনে সঠিক জায়গায় দান-সদকার ফজিলত অপরিসীম। আমরা চাইলেই আখেরাতের পুঁজি হিসেবে এই সুযোগটি লুফে নিতে পারি। আসুন, দুনিয়া ও আখেরাতের মহাকল্যাণের উদ্দেশ্যে আমরা এই মহান দায়িত্বে শামিল হই।কোনো সহৃদয়বান ও দ্বীনদার ভাই বা বোন যদি প্রতি মাসে অন্তত ৫,০০০ (পাঁচ হাজার) টাকা দিয়ে এই উস্তাদের পাশে দাঁড়াতে পারেন, তবে একটি পরিবারের খাবারের কষ্ট দূর হবে এবং শিক্ষক মহোদয় নিশ্চিন্তে দ্বীনের খেদমত করে যেতে পারবেন।আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উত্তম কাজে কবুল করুন। আমিন।
‎
‎

Address

House #25, Road #03, Sector #12, Priyanka City, Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sab'a Sanabil - Orphan, Madrasa & Maktab Teacher Sponsorship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sab'a Sanabil - Orphan, Madrasa & Maktab Teacher Sponsorship:

Shortcuts

Share