Bangladesh Youth Mock Parliament - BYMP

Bangladesh Youth Mock Parliament - BYMP BYMP is a creative and new approach of "Young People" to catch attentions of the Policy Maker’s We believes that the youth are the future of Bangladesh.

Bangladesh Youth Mock Parliament (BYMP) is a creative and new approach of "Young People" to catch attentions of the Policy Maker’s on different issues. About 50 million people, or one third of the population, fit into this demographic. Although young people have the greatest potential to change the country, they are often ignored. Engaging youth in socio-economic development in Bangladesh is there

fore necessary. Bangladesh Youth Mock Parliament (BYMP) was started since 2014. BYMP followed the rules of business alike of Bangladesh National Parliament, supervised by their officials. The demand always share with the policy makers through publication of a proceeding of the youth mock parliament and later with the assistance of the Parliament secretariat this proceedings share with the Members of the Parliament of Bangladesh. The Youth Parliamentarians are students, aged between 14 to 25 years. They are secular, creative, culturally-minded and patriotic. The Youth Mock Parliament has Prime Minister, Opposition Leader, Minister and Deputy Opposition Leader as well among the youths.

11/05/2026

বাজেট শুধু ব্যয়ের পরিকল্পনা নয়— এটি তরুণদের ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা।

ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর সদস্য নাহিয়ান সোহা মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুযোগ বৃদ্ধি-কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কারণ দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা তরুণদের কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করে তোলে।

“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি তুলে ধরেছেন এমন একটি বাজেটের প্রত্যাশা—যেখানে তরুণদের দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মসংস্থানের পথ আরও শক্তিশালী হবে।

আপনার মতে, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাজেটে কী ধরনের উদ্যোগ থাকা উচিত?

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা

মায়ের ভালোবাসা কোনো সংজ্ঞায় বাঁধা যায় না। তিনি আমাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয়, প্রথম সাহস। একজন মা শুধু একটি পরিবারই গ...
10/05/2026

মায়ের ভালোবাসা কোনো সংজ্ঞায় বাঁধা যায় না। তিনি আমাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয়, প্রথম সাহস।

একজন মা শুধু একটি পরিবারই গড়ে তোলেন না, তিনি গড়ে তোলেন একটি সচেতন, মানবিক ও সুন্দর প্রজন্ম। আজ “Mother’s Day”-তে Youth Against Hunger Bangladesh জানায় পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

ধন্যবাদ মা, প্রতিটি নিঃস্বার্থ ভালোবাসা আর নিরব ত্যাগের জন্য।

10/05/2026

“তারুণ্যের বাজেট ভাবনা - ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ যুব ছায়া সংসদ এর ফরিদপুর-৩ আসনের যুব সংসদ সদস্য আবু হুজাইফা রহমান জীপু, তুলে ধরেছেন তরুণদের প্রত্যাশা, উন্নয়ন ভাবনা ও আগামীর বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি।

#তারুণ্যের_বাজেট_ভাবনা #বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ

We are proud to recognize Fardina Jerin as our Best Member of the Month!Her dedication, leadership, and unwavering commi...
07/05/2026

We are proud to recognize Fardina Jerin as our Best Member of the Month!

Her dedication, leadership, and unwavering commitment to the mission of Youth Against Hunger Bangladesh have made a remarkable impact on our team and community. She continues to inspire others through her passion, responsibility, and active contribution.

We appreciate her valuable efforts and look forward to her continued journey of creating positive change.
Congratulations, Gardina Jerin!

07/05/2026

বাংলাদেশ যুব ছায়া সংসদ এর সংরক্ষিত মহিলা আসনের যুব সংসদ সদস্য স্বর্না খাতুন মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত "শিক্ষা খাত ও কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক"।

“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়- একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠলেই গড়ে ওঠে সক্ষম ও উৎপাদনশীল প্রজন্ম।

আপনার মতে, বাজেট ২০২৬-২৭ এ কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?

মতামত দিন, যুক্ত হোন আলোচনায়।

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা

07/05/2026

জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে যমুনা টেলিভিশনের “সকালের বাংলাদেশ” অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা নিয়ে মানুষের সচেতনতা ও প্রচলিত ধারণার বাস্তবতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গাজী আনিকা আসলাম।

#তারুণ্যের_বাজেট_ভাবনা #বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ

06/05/2026

বাজেট মানেই কি শুধু সংখ্যার হিসাব? নাকি এতে জড়িয়ে থাকে কোটি তরুণের আগামীর স্বপ্ন, সম্ভাবনা আর বাস্তবতা?

দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আগামী জাতীয় বাজেট নিয়ে যুবসমাজের প্রত্যাশা ও বিশ্লেষণ তুলে ধরতে Bangladesh Youth Mock Parliament - BYMP ও Youth Against Hunger Bangladesh যৌথভাবে আয়োজন করছে— “তারুণ্যের বাজেট ভাবনা” বিষয়ক লাইভ অনুষ্ঠান।

কাজী মাশরুর এর সঞ্চালনায় তারূন্যের বাজেট ভাবনা সিরিজের ১ম পর্বে ❝নিরাপদ খাদ্য ও ন্যায্যমূল্য নিশ্চিতে ২৬-২৭ অর্থবছরের বাজেটে খাদ্য খাতে সরকারের অগ্রাধিকার কী?❞ বিষয়ে আলোচনা করবার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন Bangladesh Youth Mock Parliament - BYMP এর খাদ্য মন্ত্রী রিফতি-আল-জাবেদ।

নিরাপদ খাদ্য, তরুণদের ভূমিকা এবং আগামীর বাংলাদেশ সবকিছু নিয়েই এই বিশেষ আলোচনা।

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

06/05/2026

শিক্ষা নয়, স্বাস্থ্য নয়- দুটোই জরুরি; তবে কোনটা আগে?

ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর সদস্য আবিরুজ্জামান মজুমদার রাফিন মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত স্বাস্থ্যখাত। কারণ একটি সুস্থ জাতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় । আর স্বাস্থ্যই হচ্ছে উন্নয়নের মূল ভিত্তি।

“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়- একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠলেই গড়ে ওঠে সক্ষম ও উৎপাদনশীল প্রজন্ম।

আপনার মতে, বাজেট ২০২৬-২৭ এ কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?

মতামত দিন, যুক্ত হোন আলোচনায়।

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা

06/05/2026

আমি ফারদিনা জেরিন।
অনেকেই আমাকে জিজ্ঞেস করে— আমার মতো একজন তরুণ কেন Youth Against Hunger Bangladesh–এ যুক্ত হলো?

আমি মনে করি, আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে সঠিক সচেতনতার অভাব। তাই আমি চাই— খাদ্য বিষয়ক সচেতনতা শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে, তরুণদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ুক। এখানে যুক্ত হয়ে আমি বুঝেছি— ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাবার— এই বিষয়গুলো শুধু জানলেই হবে না, এগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করাও জরুরি।

আমরা সবাই SDG Goal 2: No Hunger নিয়ে কথা বলি, কিন্তু আমি বিশ্বাস করি—এটা শুধু নথিপত্রে থাকলে হবে না, আমাদের মতো উন্নয়নশীল দেশে এটাকে বাস্তবে রূপ দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমরা অনেকেই খাবার আর নিরাপদ ও পুষ্টিকর খাবারের পার্থক্যটা বুঝি না। এই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। সবচেয়ে বড় বিষয় তরুণদের কণ্ঠস্বরই হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

আমি সবার কাছে একটা কথাই বলতে চাই: “তোমার জ্ঞান, তোমার কণ্ঠ—শুধু নিজের মধ্যে রাখো না। Youth Against Hunger–এর মাধ্যমে সেটা পৌঁছে দাও দেশ থেকে দেশান্তরে, আর পরিবর্তনের অংশ হয়ে ওঠো।”

#তারুণ্যের_বাজেট_ভাবনা #বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ

05/05/2026

বাজেট শুধু সংখ্যার হিসাব নয়— এটি ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ।

ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর সদস্য কানিজ সাদিয়া কবিতা মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষা ও স্বাস্থ্যখাত। কারণ একটি দক্ষ, সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতেই এই দুই খাতের বিকল্প নেই।

“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়— টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে উঠে শ্রেণিকক্ষ ও হাসপাতাল থেকেই।

আপনার মতে, বাজেট ২০২৬-২৭ এ কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?
মতামত দিন, যুক্ত হোন আলোচনায়।

বাজেট শুধু সংখ্যার হিসাব নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ।

ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর সদস্য কানিজ সাদিয়া কবিতা মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষা ও স্বাস্থ্যখাত। কারণ একটি দক্ষ, সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতেই এই দুই খাতের বিকল্প নেই।

“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়—টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে উঠে শ্রেণিকক্ষ ও হাসপাতাল থেকেই।

আপনার মতে, বাজেট ২০২৬-২৭ এ কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?
মতামত দিন, যুক্ত হোন আলোচনায়।

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা

তারূন্যের বাজেট ভাবনা | পর্ব- ০১ বাজেট মানেই কি শুধু সংখ্যার হিসাব? নাকি এতে জড়িয়ে থাকে কোটি তরুণের আগামীর স্বপ্ন, সম্ভা...
05/05/2026

তারূন্যের বাজেট ভাবনা | পর্ব- ০১

বাজেট মানেই কি শুধু সংখ্যার হিসাব? নাকি এতে জড়িয়ে থাকে কোটি তরুণের আগামীর স্বপ্ন, সম্ভাবনা আর বাস্তবতা?

দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আগামী জাতীয় বাজেট নিয়ে যুবসমাজের প্রত্যাশা ও বিশ্লেষণ তুলে ধরতে
Bangladesh Youth Mock Parliament - BYMP ও Youth Against Hunger Bangladesh যৌথভাবে আয়োজন করছে— “তারুণ্যের বাজেট ভাবনা” বিষয়ক লাইভ অনুষ্ঠান।

কাজী মাশরুর এর সঞ্চালনায় আগামী ০৬ মে ২০২৬ রাত ৯.০০ মিনিটে তারূন্যের বাজেট ভাবনা সিরিজের ১ম পর্বে ❝নিরাপদ খাদ্য ও ন্যায্যমূল্য নিশ্চিতে ২৬-২৭ অর্থবছরের বাজেটে খাদ্য খাতে সরকারের অগ্রাধিকার কী?❞ বিষয়ে আলোচনা করবার জন্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Bangladesh Youth Mock Parliament - BYMP এর খাদ্য মন্ত্রী রিফতি-আল-জাবেদ।

নিরাপদ খাদ্য, তরুণদের ভূমিকা এবং আগামীর বাংলাদেশ সবকিছু নিয়েই এই বিশেষ আলোচনা। উক্ত আলোচনার অংশ হতে ০৬ মে ২০২৬ এর ঠিক রাত ০৯.০০ মিনিটে চোখ রাখুন Bangladesh Youth Mock Parliament - BYMP এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব ও চ্যানেলে।

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ #তারুণ্যের_বাজেট_ভাবনা

Address

2/8 Block F Lalmatia Dhaka
Dhaka
DHAKA1200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801689604611

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Youth Mock Parliament - BYMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Youth Mock Parliament - BYMP:

Share