24/09/2026
"সবাই সাহায্যের হাতটি প্রসার করি"
এই ভাইটি আমাদের " জনসেবা ফাউন্ডেশন এ তার করুন কাহিনী তুলে ধরেন। তিনি বলেন "তার পরিবারের সবাই অসুস্থ। এই সামান্য হালিম বিক্রি করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তার উপর পূঁজিও নেই। আমি ব্যবসা বাড়াবো? এদিকে আমার এই হালিমের দোকানের ছাদ নেই। বৃষ্টি হলে ভিজে যাই। আমার ছেলেটার হাত ভেঙে গেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। আমি কারওর করুণার পাত্র হতে চাই না। এমন কি আপনাদের কাছে কোন ভিক্ষাও চাই না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই"। এই ভাইটির কথা বিবেচনা ও সরজমিনে তদন্ত করে প্রবাসী বন্ধুদের কাছে তার জন্য অনুদানের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। ইনশাহ আল্লাহ আগামীতে এই ভাইয়ের দোকানের ছাদের ব্যবস্থা হবে। আপনাদের যারা এই ভাইকে সহযোগীতা করতে ইচ্ছে হয় তবে এই +8801786-472-597 বিকাশ পারসোনালে অনুদান পাঠাতে পারেন। আপনার দান বিফলে যাবে না। মনে রাখবেন " দানে মুসিবত দূর হয়"।
আরজ গুজার
জনসেবা ফাউন্ডেশন