English Speaking Partner - ESP

English Speaking Partner - ESP ইংরেজিতে হবে কথা, দূর হবে সকল জড়তা।

We do not judge you.

11/03/2023

In Between 150-200 words tell something about the recent condition of Bangladesh Cricket Team.

চলুন পরিচিত হই আপনাদের English Speaking Partner Shoumik Nandi এর সাথে! বর্তমানে IBA- Dhaka University তে অধ্যয়নরত সৌমিক ...
30/10/2022

চলুন পরিচিত হই আপনাদের English Speaking Partner Shoumik Nandi এর সাথে!

বর্তমানে IBA- Dhaka University তে অধ্যয়নরত সৌমিক স্কুল জীবন থেকেই ছিলো সুদক্ষ বিতার্কিক। তার এই দক্ষতা দিয়ে অর্জন করেছে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার। শুনে নেই সৌমিক নন্দীর থেকেই কিছু কথা-

''English এর ভয় আমাদের মনে এতটাই গেঁথে গেছে যে আমাদের তা থেকে বেরিয়ে আসতে বছরের পর বছর লেগে যাচ্ছে।

আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে ( যেমন চাকরী, মৌখিক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষায়) সফল হতে হলে English Speaking Fluency এর basic শেখাটা কতটা গুরুত্বপূর্ণ তা মাথায় রেখে, আমরা আপনাকে সেই ভয় থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য আপনার কাছে একটি সুযোগ চাচ্ছি।

এক-কালে, আমার মতো ভীতু ছেলেটির ইংরেজিতে কথা বলার ভয় কীভাবে কেটেছে তা আমি শেয়ার করব। প্রতিদিন নিজেকে আরেকটু develop করার জন্য কিছু সহজ Self-made technique share করবো এবং অবশ্যই, আপনি এখন যেখানে আছেন সেখানে আমি ছিলাম এবং তাই আমি আপনাকে judge করব না, তাই না?

তাহলে কেন একটি সুযোগ দিয়ে দেখবেন না?''

ইচ্ছা থাকলে উপায় হয় আর এই উপায় নিয়েই আমরা ESP (English Speaking Partner) আছি, কিন্তু ইচ্ছাটুকু আপনাদের। কেননা, আমরা জানি...
22/10/2022

ইচ্ছা থাকলে উপায় হয় আর এই উপায় নিয়েই আমরা ESP (English Speaking Partner) আছি, কিন্তু ইচ্ছাটুকু আপনাদের। কেননা, আমরা জানি ইংরেজি শিখতে পারলেও বলতে পারাটা একটা অভ্যাসের ব্যাপার। আর এই চর্চা করার জন্য উপযুক্ত পরিবেশ পেলে আর কি লাগে?

আমাদের সার্ভিসঃ

১. সপ্তাহে ২ দিন আমরা দুইটা সেশন করবো।

২. প্রতিটা সেশন এর আগে একটা করে টপিক দেওয়া হবে। যেমন ধরুন, " আপনার প্রিয় ঋতু সম্পর্কে" একটা সেশনে কথা বলা হবে। অথবা "আজকাল বাংলাদেশে ডিভোর্সের হার কেনো এত বেশী" এই সম্পর্কে সবার থেকে মতামত জানতে চাওয়া হলো।

৩. কিন্তু ৩০-৪০ মিনিট এর এই সেশনে আমরা শুধু ইংরেজিতে কথা বলবো, আলোচনা করবো, আড্ডা দিব।

এখানে আপনি ভয় ও পাবেন না, লজ্জাও পাবেন না। কেননা, এখানে যারা আসবে সবাই ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে আসবে।

অনেকের সাথে প্র‍্যাক্টিস করতে অথবা ইংরেজিতে কথা বলতে ইতস্ততবোধ করলেও, আমাদের এই সেশনে স্বতঃস্ফূর্তভাবে আপনারা প্র‍্যাক্টিস করতে পারবেন কারণ, We don't judge you.

ইংরেজি শুনতে, লিখতে অথবা বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু বলার সময়ই যত বিপদ!!!!!  স্কুল, কলেজে খুব ভালো রেজাল্ট করার পরও ইউ...
21/10/2022

ইংরেজি শুনতে, লিখতে অথবা বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু বলার সময়ই যত বিপদ!!!!!

স্কুল, কলেজে খুব ভালো রেজাল্ট করার পরও ইউনিভার্সিটিতে ওঠার পর ফ্যাকাল্টিদের সাথে কমিউনিকেট করতে অনেকেই ইতস্তত বোধ করে। ইংরেজিতে লেকচারগুলো বুঝতে পারলেও টিচারের সাথে কথা বলতে অথবা কোনো প্রশ্ন করতে গিয়ে ভুল ইংরেজি বলে হাসির পাত্র হওয়ার ভয় লাগে।

আত্মবিশ্বাসের অভাবে কোনো প্রেজেন্টেশন গ্রুপেও জায়গা না পেয়ে হতাশায় ভুগে অনেকে। একই কারণে কোন কম্পিটিশনে অংশগ্রহণ করতেও দ্বিধাবোধ করে।

ছাত্রজীবনে ইংরেজি গ্রামার শিখেছেন ঠিকই কিন্তু speaking এ নিজেকে দূর্বল ভাবছেন?

এর একমাত্র সমাধান হলো ইংরেজি বলার অভ্যাস গড়ে তোলা। আর তার জন্য দরকার এমন একটি পরিবেশ যেখানে judged হওয়ার ভয় ছাড়াই স্বাচ্ছন্দ্যে ইংরেজি বলতে পারবেন বা ভুল বললেও judge না করে সঠিকটা শিখিয়ে দেওয়ার মতো একজন বন্ধু।

এজন্যই 'English Speaking Partner', কেননা, we don't judge you.

Address

Dhaka

Telephone

+8801725283331

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Speaking Partner - ESP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share