এক টাকায় আহার - 1 Taka Meal

Call Directions Website Contact the organization

এক টাকায় আহার - 1 Taka Meal 'Ek Takay Ahar', which refers to 'food for a single penny'. It is a regular program of Bidyanondo Foundation.
(4163)

'সেরা সম্পর্কগুলো খাবার শেয়ার থেকে সৃষ্টি হয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৬ সালে বিদ্যানন্দ ফাউন্ডেশন শুরু করে তাদের ‘এক টাকায় আহার’ কার্যক্রম। এ প্রকল্পের মাধ্যমে পথশিশু, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা মাত্র ১ টাকার বিনিময়ে খাবার কিনে খাওয়ার সুযোগ পায়।

প্রতিদিন হাজার হাজার শিশুকে খাবার প্রদানের মাধ্যমে এ প্রকল্প ইতোমধ্যে এক কোটিরো বেশি মানুষকে খাবার বিতরণ করেছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারীর মতো জরুরী প্রয়োজনে অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে দেশে বিদেশে আলোচিত হয়েছে এ প্রকল্পটি।

সাধারণ মানুষের অনুদানে প্রতিদিন রান্না হয়ে এক টাকায় আহারের নিজস্ব কিচেনে। জন্মদিন, সদকা, আকীকা, মৃত্যুবার্ষিকী সহ বিভিন্ন দিনে দাতারা অনুদান নিয়ে খাবার শেয়ার করেন শিশুদের সাথে।

এক টাকায় আহার হলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটি সফল প্রজেক্ট ,আর সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীন একুশে পদক ২০২৩ পেয়েছে বিদ্যানন্দ ।এছাড়া আমরা আরো একটি উল্লেখযোগ্য পদক পেয়েছি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ,মূলত মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় মানবকল্যাণ পদক-২০২১ পেয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

তাছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথের প্রধান হিসাবে, ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য ২২৩ তম কমনওয়েলথ পয়েন্টস অব লাইট “Point of light” পুরস্কার দিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস কে, মূলত রাণী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশগুলোর অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে এই পুরস্কার ঘোষনা করেন।

"বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা তুলে আনার প্রচেষ্টা এই পেজের। কমিউনিটি স্ট্যান্ডার্ড ঠিক রাখতে কিছু লেখায় ঘটনা অবিকৃত রেখে ভাষাগত সম্পাদনা করা হয়, এক্ষেত্রে ছদ্মনাম কিংবা প্রতীকী ছবি ব্যবহার করা হতে পারে।"

বিস্তারিত জানতে পারেনঃ 01878116234 নাম্বারে কল করে।

অনুদান পাঠানোর মাধ্যমঃ

১/ অনলাইন লিংকঃ www.bidyanondo.org/donate

২/ পেপল - [email protected]

ব্যাংকঃ

১/ The City Bank Limited
Acc. :1103004604001
Name: BIDYANONDO FOUNDATION
Branch: Agrabad, Chittagong
SWIFT CODE : CIBLBDDH
ROUTING NO : 225150135

২/ United Commercial Bank Ltd. (UCBL)
Account Name: BIDYANONDO FOUNDATION
AC: 0952101000026716
SWIFT CODE : UCBLBDDHGAB
ROUTING NO : 245261738
Corporate Branch.

৪/Social Islamic Bank Ltd
Acc: 0221360001049
Name: Bidyanondo Foundation,
Branch: Nawabpur
Swift Code: SOIVBDDH,
Routing No: 195274754

৫/ DUTCH-BANGLA BANK LTD
Acc: 10612012479
Name: Bidyanondo Foundation
Routing No : 090671186
Branch: Narayangonj

বিকাশঃ

১/ মার্চেন্ট একাউন্টঃ 01878116230 (counter no: 1)
২/ পারসোনাল একাউন্টঃ 01844546000

রকেট ও নগদঃ

১/ রকেট একাউন্ট: 017141180737, Biller ID: 151
২/ নগদ মার্চেন্ট একাউন্টঃ 01631554646 (counter no: 1)

ট্রাস্ট অজিয়াটা পে (ট্যাপ) মার্চেন্ট একাউন্টঃ 01766685686


এক টাকায় আহারের রান্না ঘরের ঠিকানাঃ

# ঢাকা অপারেশন- বাড়ি নং- ১৩ (দ্বিতীয় তলা), রোড নং-২/বি, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর, 01878116234.

# চট্টগ্রাম অপারেশন- এম আই চৌধুরী মঞ্জিল, ঠিকানাঃ কসমোপলিটন আ/এ এর মুখ,২নং গেইট, পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্টগ্রাম 01878116235.

# রাজশাহী অপারেশন - মোনাফের মোড় পল্টুর মাঠের পাশে, বাসা নং ৩৩ থানা : বোয়ালিয়া জেলা : রাজশাহী। 01882121548.

# বিদ্যানন্দ মেগাকিচেনঃ চর সুভারকুঠি, হলোখানা, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। মোবাইলঃ 01844546030

22/10/2026

ক্ষুধা বয়স মানে না, ছোট-বড় বোঝে না।

শিশু থেকে বৃদ্ধ ক্ষুধার কষ্ট সবারই এক। পেটের ক্ষুধা মেটাতে একবেলা খাবারই কখনো হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি।

21/10/2026

সারাদিনের পরিশ্রমের শেষে এক প্লেট ভাতই এই মানুষগুলোর সব ক্লান্তি ভুলে থাকার কারণ।

কেউ রোদে পুড়ে, কেউ ঘাম ঝরিয়ে, কেউবা সারাদিন রাস্তায় ছুটে বেড়ান শুধু দুমুঠো খাবারের আশায়। নিজের শরীরের কষ্টটুকু ভুলে পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেক সময় নিজের ক্ষুধাটাকেও অবহেলা করেন তাঁরা। এই মানুষগুলোর কাছে এক প্লেট ভাত শুধু খাবার নয়, এটা সারাদিনের কষ্টের পর একটু শান্তি, বেঁচে থাকার নতুন শক্তি।

কারণ, এই এক প্লেট ভাতের আশাতেই তো প্রতিদিন এত সংগ্রাম, এত ছুটে চলা, এত কিছু সহ্য করে বেঁচে থাকা।

20/10/2026

ডিম একটা বাড়াই দেওন যাইবো, বাপজান?

খাবার নিতে গিয়ে সংকোচের সঙ্গে কথাটা বলেন বৃদ্ধ বাবা। নদীভাঙনে হারিয়েছেন নিজের ঘরবাড়ি, হারিয়েছেন শেষ আশ্রয়টুকুও। এখন পথই তাঁর বাড়ি, পথই তাঁর ঘর।

কপালে খাবার জুটলে খান, নাহয় থাকতে হয় উপোস। জীবনের এই শেষ বয়সেও একটু ভালো খাবারের জন্য এমন সংকোচ নিয়ে বলতে হয় তাঁকে। আহা, মানুষের জীবন কতটা অসহায় হলে একটা ডিম বেশি চাওয়ার আগেও এতটা দ্বিধায় পড়তে হয়!

20/10/2026

তিন বেলা খাবারই জোটে না, গোশত পামু কোথায়?

বৃদ্ধ মায়ের সরল উত্তর। গরুর গোশত দিয়ে ভাত খেতে গিয়ে নিজের জীবনের কষ্টগুলো আর লুকিয়ে রাখতে পারলেন না। যে মানুষটার কাছে তিন বেলা পেট ভরে খাওয়াটাই স্বপ্ন, তাঁর কাছে গোশত যেন অনেক দূরের বিলাসিতা।

চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা বিদ্যানন্দের স্টল থেকে মিষ্টান্ন তুলে দিচ্ছেন পূজায় আসা ছোট্ট শিশুটির হাতে। আজ স্বেচ্ছাসেবী...
19/10/2026

চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা বিদ্যানন্দের স্টল থেকে মিষ্টান্ন তুলে দিচ্ছেন পূজায় আসা ছোট্ট শিশুটির হাতে।

আজ স্বেচ্ছাসেবী হিসেবে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। পূজা উপলক্ষে সম্প্রীতির এই আয়োজনে তাঁর অংশগ্রহণ মনে করিয়ে দেয়, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াতেই প্রকৃত আনন্দ।

19/10/2026

কতটা অসহায় হলে একজন বৃদ্ধ মানুষ দুবেলা খাবারের জন্য পথে নামতে বাধ্য হন?

পেটের জ্বালা বড় জ্বালা। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, তবুও পেটের ক্ষুধা মেটাতে পথে নামতে হয় এই বৃদ্ধ বাবাকে। সন্তান থেকেও যেন নেই, কেউ খোঁজ নেয় না, কেউ জানতে চায় না বৃদ্ধ মানুষটা খেয়েছেন কি না!

যে বয়সে সন্তানের ভালোবাসা আর একটু যত্ন নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে দুমুঠো খাবারের জন্য লড়তে হচ্ছে তাঁকে। আহারে জীবন!

19/10/2026

ক্ষুধার্ত মানুষের কাছে একবেলা খাবারের মূল্য সবচেয়ে বেশি।

পেটভরা মানুষের কাছে যা সাধারণ, ক্ষুধার্ত মানুষের কাছে তা-ই যেন বেঁচে থাকার আশীর্বাদ।

18/10/2026

বাবারে, এই ব্যাগটার মধ্যেই আমার পুরা সংসার।

যেখানে রাত, সেখানেই ঘুম। মাথার নিচে নিজের সম্বলটুকু ব্যাগ রেখে ঘুমিয়ে পড়েন মানুষটি। এমন হাজারো মানুষ ঘুরে ফিরে আমাদের আশপাশে। খাবারের ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, নেই মাথা গোঁজার কোনো স্থায়ী ঠাঁই। এভাবেই কাটে তাঁদের দিন-রাত, অনিশ্চয়তায় ঘেরা এক জীবন।

18/10/2026

বিদ্যানন্দের এই যেন এক আজব বাজার!

পঞ্চাশ পয়সায় মেলে এক কেজি চাল, আর ৫ টাকায় করা যায় হাজার টাকার বাজার।

এ বাজারে পণ্যের চেয়েও বড় হয়ে ওঠে মানুষের মুখের হাসি, সামান্য টাকায় পূরণ হয় অনেক দিনের ছোট ছোট চাওয়া।

17/10/2026

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আজ স্বেচ্ছাশ্রম দিতে যুক্ত হয়েছেন বিদ্যানন্দের ৫ টাকায় পূজার বাজার উদ্যোগে।

এই আয়োজনে আনন্দের সঙ্গে পূজার বাজার করেছেন পাঁচ শতাধিক অসহায় পরিবার। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি নতুন কাপড় পেয়ে খুশিতে উচ্ছ্বসিত ক্রেতারা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when এক টাকায় আহার - 1 Taka Meal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এক টাকায় আহার - 1 Taka Meal:

Shortcuts

Share