Take and give Charity fund

Take and give Charity fund Charity fund

সদকার জন্য কিছু সুন্দর টিপস—১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই ...
20/11/2025

সদকার জন্য কিছু সুন্দর টিপস—

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

১৫. সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

১৬. এই সদকার পন্থাগুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

— পোস্টটি ভালো লাগলে সদকার নিয়তে শেয়ার করুণ!

☞ এই পেইজটি আপনার মহা-উপকারের জন্য। ঘুরে আসবেন এবং Follow দিয়ে রাখবেন ইংশাআল্লাহ্।

19/11/2025

মাত্র ৩৫ হাজার কিংবা যে কোনো পরিমাণ টাকা দান করে হাসপাতালের রোগী অথবা প্রত্যন্ত অঞ্চলের মাদরাসা শিক্ষার্থীদের বিশুদ্ধ ও নিরাপদ পানির দায়িত্ব নিতে পারেন আপনিও।

এদেশের প্রতিটি হাসপাতালে রোগীর স্বজনদের প্রায়ই গরম পানির জন্য চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। আবার তীব্র গরমে ঠান্ডা পানির জন্যও রোগীদের হাহাকার সবার চোখে পড়ে।

এমন যদি হয়, হঠাৎ কোনো একটা হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার যুক্ত হলো, যে ফিল্টারে গরম, ঠান্ডা এবং নরমাল পানি পাওয়া যায়। আপনি দেখলেন, রোগীর স্বজনরা পরম তৃপ্তি নিয়ে লাইন ধরে কেউ গরম কেউ ঠান্ডা পানি নিচ্ছে।

এখন, এই ফিল্টারটির উপহারদাতা যদি হন আপনি, আপনার কেমন লাগবে?

কিংবা আরেকটি দৃশ্য কল্পনা করুন। উপকূলীয় অঞ্চলের একটি দারিদ্র্যপীড়িত মাদরাসা, যেখানে কয়েকশ শিক্ষার্থী পড়াশোনা করে, যার আশপাশে কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই; কিন্তু সেখানে রয়েছে একটি ওয়াটার ফিল্টার।

শিক্ষার্থীরা পড়াশোনার ফাঁকে ফাঁকে সেই ফিল্টার থেকে পরম ‍তৃপ্তি ভরে ঠান্ডা পানি খায়।

আবার তীব্র শীতে এই ফিল্টার থেকে শিক্ষার্থীরা কুসুম গরম পানি খেয়ে সুস্থ থাকে।

এখন এই ফিল্টারটির উপহারদাতা যদি হন আপনি, আপনার কেমন লাগবে?

নিশ্চয় অপার্থিব এক আনন্দ-আবেশে আপনার হৃদয় শীতল হয়ে উঠবে।

হ্যাঁ, এই অপার্থিব প্রশান্তি লাভ, তৃষ্ণার্তের মুখে পানি তুলে দেয়া এবং হাসপাতাল ও শিক্ষা-প্রতিষ্ঠানে স্থায়ী পানি সংকট নিরসনের মতো সাদাকায়ে জারিয়ার সওয়াব অর্জনের সুযোগ তৈরি করছে এবার আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন হাসপাতাল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র্যপীড়িত মাদরাসায় বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে ফিল্টার থেকে একই সাথে গরম, ঠান্ডা এবং নরমাল পানি পাওয়া যাবে।

প্রতিটি ফিল্টারের মূল্য ৩৫ হাজার টাকা। আপনি ৩৫ হাজার কিংবা যে কোনো অঙ্কের টাকা এ খাতে দান করে সাদাকায়ে জারিয়ার অফুরন্ত সওয়াবের ভাগীদার হতে পারেন।

পেমেন্ট ম্যাথড দেখুন কমেন্টে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Take and give Charity fund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Take and give Charity fund:

Share