ASA BANGLADESH

ASA BANGLADESH Welcome to the Facebook of ASA, the leading Microfinance Institutions (MFIs) of Bangladesh as well as of the world.

বর্জ্য থেকে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে আশার সহায়তানীলফামারী জেলার জলঢাকা উপজেলার আশা ডাঙ্গারহাট ব্রাঞ্চের সদস্য মোহাম্ম...
16/06/2026

বর্জ্য থেকে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে আশার সহায়তা

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আশা ডাঙ্গারহাট ব্রাঞ্চের সদস্য মোহাম্মদ ওমর ফারুকের রমিশা ডেইরি ফার্মে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনের লক্ষ্যে ৬০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করা হচ্ছে। এ প্লান্টের সাহায্যে রান্নার গ্যাস ও ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে- যা ডেইরি ফার্মে ব্যবহার করা হবে। আশা এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি ও পরামর্শ সহায়তা প্রদান করছে।

ডেইরি ফার্মটিতে বর্তমানে প্রায় ১০০টি ফ্রিজিয়ান জাতের গাভী রয়েছে। খামারে উৎপাদিত গোবর ও জৈব বর্জ্য বায়োগ্যাস প্লান্টে ব্যবহৃত হবে।

এমএসএমই অপারেশনাল ইফিসিয়েন্সি শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা (১০-১১ জুন ২০২৬) আশা কেন্দ্রীয় কার্যালয়ে সফলভাবে স...
11/06/2026

এমএসএমই অপারেশনাল ইফিসিয়েন্সি শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা (১০-১১ জুন ২০২৬) আশা কেন্দ্রীয় কার্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ২৬ জন অফিসার (এমএসএমই) অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে মুহাম্মদ আবদুস সামাদ, ইভিপি (প্রোগ্রাম) উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। সমাপনী অধিবেশনে সুশীল রায়, ইভিপি (অপারেশন) অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন।

11/06/2026
গত ৮-৯ জুন ২০২৬ আশা কেন্দ্রীয় কার্যালয়, শ্যামলী, ঢাকায় ম্যানেজমেন্ট ট্রেইনি, ডিএম (ট্রেইনি) এবং আরএমদের (ট্রেইনি) অংশগ্র...
10/06/2026

গত ৮-৯ জুন ২০২৬ আশা কেন্দ্রীয় কার্যালয়, শ্যামলী, ঢাকায় ম্যানেজমেন্ট ট্রেইনি, ডিএম (ট্রেইনি) এবং আরএমদের (ট্রেইনি) অংশগ্রহণে দুইদিনব্যাপী রিফ্রেসার্স কোর্স অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী।

দুইদিনব্যাপী এ রিফ্রেসার্স কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করার সুযোগ লাভ করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারী ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ ৯ জুন ২০২৬ ময়মনসিংহ শহরে আশার নিজস্ব ভবনের শুভ উদ্বোধন করেন আশার প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলে...
09/06/2026

আজ ৯ জুন ২০২৬ ময়মনসিংহ শহরে আশার নিজস্ব ভবনের শুভ উদ্বোধন করেন আশার প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পিডি, বিপুল চন্দ্র বণিক, ডিভিশনাল কর্মকর্তা ও জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ ১ জুন ২০২৬ আশা কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু হয়। আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক ...
01/06/2026

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ ১ জুন ২০২৬ আশা কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু হয়। আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আর্থিক অনিয়ম, তছরুপ ও হস্তমজুদ চিহ্নিতকরণে কৌশল ও করণীয় বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা শুরুআর্থিক অনিয়ম, তছরুপ ও হস্তমজুদ চি...
19/05/2026

আর্থিক অনিয়ম, তছরুপ ও হস্তমজুদ চিহ্নিতকরণে কৌশল ও করণীয় বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা শুরু

আর্থিক অনিয়ম, তছরুপ ও হস্তমজুদ চিহ্নিতকরণে কার্যকর কৌশল ও করণীয় বিষয়ক দুদিনব্যাপী (১৯-২০ মে, ২০২৬) প্রশিক্ষণ কর্মশালা আজ আশা কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে আশা প্রেসিডেন্ট বলেন, আর্থিক অনিয়ম ও তছরুপের ঘটনা সম্প্রতিকালে বেশ বৃদ্ধি পেয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। এসব নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ ও চিহ্নিতকরণে আরও সতর্ক হয়ে দায়িত্বপালন করতে কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি তিনি আহবান জানান। কর্মশালায় আরএম (প্রোগ্রাম) পর্যায়ের মোট ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Address

ASA Tower, 23/3 Biruttom ANM Nuruzzaman Road, Shyamoli, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ASA BANGLADESH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ASA BANGLADESH:

Share