22/06/2026
আশুলিয়া ও সাভার ইউনিয়ন পরিষদের উদ্যোগে, অভিযাত্রিক ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং Global Alliance for Improved Nutrition (𝐆𝐀𝐈𝐍) - এর সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে ‘আশুলিয়া ও সাভার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP)’- এর ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আশুলিয়া ও সাভার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় 'Climate Action at Local Level (𝐂𝐀𝐋𝐋)’ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং পুষ্টি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও পুষ্টি-সংবেদনশীল উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের অংশগ্রহণ ও সমন্বয় নিশ্চিত করে স্থানীয় পর্যায়ে পুষ্টি ও জলবায়ু বিষয়ক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব, সহনশীল ও টেকসই কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।