07/10/2024
বন্যায় কোনো বৈষম্যতা না থাকুক।🙏
ভয়াবহ বন্যার কবলে পরে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষের অবস্থা এখনো স্থিতিশীল নয়।
তার মধ্যেই প্রতিবছরের ন্যায় এবার ও পাহাড়ী পানির ঢলে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের অনেক জেলায় বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী এবং গৃহহীন।
এমতাবস্থায় আমরা সবাই যেমন ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের পাশে দাড়িয়েছি একইভাবে নিজেদের সাধ্যমত এই অসহায়, খেটে খাওয়া সহজ সরল মানুষদের পাশে যেন দাঁড়াই। নাহয় এটাও এক ধরনের বৈষম্যতা হবে।
আমাদের নোয়াখালীর জন্য সংগ্রহকৃত ফান্ডের প্রায় ৭,৬৫০ টাকা অবশিস্ট আছে এখনো আমাদের কাছে। সেই সাথে আমরা চাচ্ছি সম্মিলিতভাবে কোনো গ্রুপ বা সংস্থা যদি আমাদের সাথে যুক্ত হতো তাহলে আমরা প্রায় আবারো অন্তত ১০০ পরিবারের জন্য বন্যা থাকাকালীন অবস্থার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী সরবরাহ করব ইনশাআল্লাহ।
আপনাদের সকলের কাছে আকুল আবেদন এই যে, ওরা তো বন্যায় অভ্যস্ত এই চিন্তা বাদ দিয়ে নিজেদের সাধ্যমত এই মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসুন। সেটা আপনার বিশ্বস্ত যে কোনো মাধ্যমেই হোক না কেনো।
আমাদের পূর্ববর্তী ফান্ড ও খরচের সকল হিসাব ইতোমধ্যে দেওয়া হয়েছে প্রতিবারই। তাই এবার ও আমরা বধ্য পরিকর স্বচ্ছতার ব্যাপারে। তাই আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ এই ওয়াদা থাকবে যে - 'আপনার অনুদানের সম্পূর্ণটাই যারা প্রাপ্য তাদের কাছে পৌছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ'।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রাকৃতিক দূর্যোগ থেকে হেফাজত রাখুন।