07/08/2022
আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার সবাইকে।
Human Welfare Foundation (মানবকল্যান ফাউন্ডেশন) এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আমাদের মুল লক্ষ্য হলো গরিব, অসহায় ও পথ-শিশুদের জন্য কিছু করব।
অনেকে গরিব ফ্যামিলি আছে যাদের চাল আনতে ডাল ফুরায়, তাদেরকে সাহায্য করা।
অনেক অসহায় লোক আছে যাদের দেখাশোনা করার মতো কেউ নেই, তাদের দেখাশোনা করা।
এবং পথ-শিশু আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, একবেলা খাবারের জন্য ছটফট করে।
তাদের জন্য খাবারের ব্যাবস্থা করা।
এগুলো হচ্ছে আমাদের মুল উদ্দেশ্য।
আমরা সবাই তো প্রতিনিয়ত বাজারে গিয়ে অযথা টাকা ব্যয় করি,
বাজারে গিয়ে চা-পান-সিগারেট এগুলা খাই, চা-পান-সিগারেট এগুলা কিন্তু শরিরের জন্য ক্ষতিকর তাও আমরা এগুলা খাই।
তারপর বন্ধুদের সাথে গেলে অনেক টাকা ব্যয় করি।
তো আমরা যদি সেই টাকা থেকে প্রতি মাসে ১০০-২০০৳ গরিব, অসহায় ও পথ-শিশুদের জন্য ডোনেট করি তাইলে একজন গরিব অসহায় লোকদের জন্য একবেলা হলেও খাবার খাওয়ানো যাবে।
তো সবাই আসুন আমাদের Human Welfare Foundation(HWF) এ সংযুক্ত হয়ে সবার সাহায্যে এগিয়ে চলি।