Dhaka Veterinary Student’s Association-DVSA

Call Directions Website Contact the organization

Dhaka Veterinary Student’s Association-DVSA ঢাকা জেলার অভ্যন্তরীণ সকল ভেটেরিনারি ছাত্র-ছাত্রীবৃন্দের একটি সংগঠন।

🥚🌿 Egg Day 2026 | Good Eggs, Healthy Lives 🌿🥚Small Egg • Big Nutrition • Brighter Future! 💛Eggs are more than just a foo...
09/10/2026

🥚🌿 Egg Day 2026 | Good Eggs, Healthy Lives 🌿🥚

Small Egg • Big Nutrition • Brighter Future! 💛

Eggs are more than just a food—they are a powerhouse of high-quality protein, essential vitamins, and minerals that support growth, health, and well-being. From strengthening nutrition to contributing to food security and sustainable livelihoods, eggs play an important role in building a healthier future. 🥚💚

On this Egg Day, the Dhaka Veterinary Students’ Association (DVSA) celebrates the nutritional value of eggs and recognizes the vital role of poultry health, animal welfare, and veterinary professionals in ensuring safe, nutritious, and sustainable food for all.

Let's promote egg consumption, support responsible poultry farming, and work together toward a healthier nation. 🇧🇩

💛 Good Eggs, Healthy Lives!
🌱 Eggs for a Healthier Tomorrow!

Dhaka Veterinary Students’ Association (DVSA)

🐾 WORLD RABIES DAY 2026 | POSTER & REELS COMPETITION 🐾Spread Awareness. Stop Rabies. Save Lives. 🐕🦇🩺The Dhaka Veterinary...
29/09/2026

🐾 WORLD RABIES DAY 2026 | POSTER & REELS COMPETITION 🐾

Spread Awareness. Stop Rabies. Save Lives. 🐕🦇🩺

The Dhaka Veterinary Students’ Association (DVSA) is organizing a Poster & Reels Competition to raise awareness about rabies and promote responsible prevention practices.

🌍 OPEN FOR ALL STUDENTS!

This competition is open for all students , whether you are a DVSA member or not.

Bring your creativity, knowledge, and ideas together to raise awareness about rabies and help spread the message of prevention. 🐾🩺🌍

🎨 POSTER COMPETITION
Participation: Individual — 1 participant per poster
Topic: Anything about Rabies
Submit one single poster
The official DVSA logo must be clearly used in the poster.

🎬 REELS COMPETITION
Topic: “Rabies: From Awareness to Prevention”
Reels can be created individually or with a team of up to 3 members.
Team participation is optional; individual reels are also welcome.
The official DVSA logo must be included in every reel.

📌 SUBMISSION GUIDELINES
Reels must follow Facebook post standards and be suitable for publication on Facebook.

The official DVSA logo files are available through the Google Drive link provided in the comments.

The provided DVSA logo must be used in all submitted posters and reels.

The registration form must be completed before submitting your content

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfSUkNUJxOQ0qzE_tD9uo800QlDnH5vDcoamRmYNzk6ucFaag/viewform?usp=publish-editor

After completing the form, submit your final content through the official DVSA email

[email protected]

Submission Deadline: 03 October 2026

🏆 PRIZES & CERTIFICATES

🥇 Champion: BDT 1,000 Prize Money + champion + Participants certificate

📜 Online certificates for all participants

📢 LET YOUR CREATIVITY SPEAK!

Create. Educate. Inspire.
Spread Awareness. Stop Rabies. Save Lives. 🐾🌍

Organized by:

Dhaka Veterinary Students’ Association (DVSA)

Together for a Healthier Animal World 💙

🐾 World Rabies Day 2026 | DVSA🌍 Zero Rabies. Zero Deaths. One Health, One Future. 🐾Rabies is 100% preventable, yet 100% ...
27/09/2026

🐾 World Rabies Day 2026 | DVSA
🌍 Zero Rabies. Zero Deaths. One Health, One Future. 🐾
Rabies is 100% preventable, yet 100% fatal once clinical signs appear.
This World Rabies Day, let’s turn awareness into action—vaccinate pets, prevent the spread, protect communities, and promote responsible animal care. 🐶🐱🦇
💉 Vaccinate. Educate. Prevent. Protect.
Together, let’s work toward a Rabies-Free Bangladesh and a healthier future for both animals and people.
World Rabies Day 2026
“Zero Rabies • Zero Deaths”

— Dhaka Veterinary Students’ Association (DVSA)

ভেটেরিনারি পেশার পেশাগত মর্যাদা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে DVSA-এর অবস্থান
17/09/2026

ভেটেরিনারি পেশার পেশাগত মর্যাদা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে DVSA-এর অবস্থান

ভেটেরিনারিয়ানদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিবাদময়মনসিংহে ডা. আব্দুল হান্নান ও ডা. আশিকের ওপর সংঘটিত ন্যাক্কারজ...
26/08/2026

ভেটেরিনারিয়ানদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিবাদ

ময়মনসিংহে ডা. আব্দুল হান্নান ও ডা. আশিকের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৩:৪৫ মিনিটে, ঢাকার কৃষিবিদ চত্বর, খামারবাড়ি সড়ক, ফার্মগেট-এ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (VAB)-এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি পেশাজীবীদের ওপর সংঘটিত সহিংসতা, পেশাগত মর্যাদার অবমাননা এবং নিরাপদ কর্মপরিবেশের ক্রমবর্ধমান সংকটের বিরুদ্ধে আয়োজিত এ সমাবেশে Dhaka Veterinary Students’ Association (DVSA) ও BASAVA-এর সদস্যবৃন্দসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে কর্মরত অসংখ্য সম্মানিত ভেটেরিনারিয়ান সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন ভেটেরিনারিয়ানের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি চিকিৎসাসেবা প্রদানকারী পেশাজীবীদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং সামগ্রিক প্রাণিস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদানও ব্যাহত হবে।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভেটেরিনারিয়ানদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা, হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

একই সঙ্গে দেশের সকল ভেটেরিনারি পেশাজীবী, শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট মহলকে যেকোনো ধরনের সহিংসতা ও পেশাগত অবমাননার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সোচ্চার অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। আমাদের দাবি কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়—এটি একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানবিক চিকিৎসা পরিবেশ নিশ্চিত করার দাবি।

চিকিৎসকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি চিকিৎসাসেবা, পেশাগত নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যের ওপর সরাসরি আঘাত।

ভেটেরিনারিয়ানরা প্রাণিসম্পদ, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত দায়িত্ব।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—হামলার বিরুদ্ধে প্রতিবাদ চলবে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দাবি অব্যাহত থাকবে এবং ভেটেরিনারিয়ানদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হোক।
ভেটেরিনারিয়ানদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।
হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।
ভেটেরিনারি পেশাজীবীদের নিরাপত্তায় ঐক্য অটুট থাকুক।

#ভেটেরিনারি_চিকিৎসক #প্রতিবাদ_সমাবেশ

ময়মনসিংহ জেলা স্কুলের পেছনে অবস্থিত ‘ডক্টর’স পেট কেয়ার’-এ হামলা, ভাঙচুর এবং চিকিৎসককে মারধরের ঘটনায় ঢাকা ভেটেরিনারি স্টু...
22/08/2026

ময়মনসিংহ জেলা স্কুলের পেছনে অবস্থিত ‘ডক্টর’স পেট কেয়ার’-এ হামলা, ভাঙচুর এবং চিকিৎসককে মারধরের ঘটনায় ঢাকা ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (DVSA) গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

একজন ভেটেরিনারি চিকিৎসক শুধু একটি প্রাণীর চিকিৎসাই করেন না; তিনি প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য ও One Health ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে নিরাপদ ও নিরবচ্ছিন্ন প্রাণিসেবা নিশ্চিত করা।

চিকিৎসাসেবা নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা মতবিরোধ সৃষ্টি হলে তার সমাধান আইন, সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে হওয়া উচিত। কোনো পরিস্থিতিতেই একজন চিকিৎসক বা চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর কিংবা শারীরিক লাঞ্ছনা গ্রহণযোগ্য হতে পারে না।

DVSA-এর পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

চিকিৎসকের নিরাপত্তা কোনো দাবি নয়—এটি একটি অধিকার।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হোক, ভেটেরিনারি চিকিৎসার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।

— Dhaka Veterinary Students’ Association (DVSA)

3rd National One Health Youth Symposium 2026 🌍🐾A remarkable gathering of young minds for a healthier and more sustainabl...
21/08/2026

3rd National One Health Youth Symposium 2026 🌍🐾

A remarkable gathering of young minds for a healthier and more sustainable future!

The 3rd National One Health Youth Symposium 2026, held on 13 August 2026 at the AIUB Auditorium, brought together around 100 participants from 22 universities across Bangladesh to connect, learn, and collaborate under the One Health approach.

For the Dhaka Veterinary Students’ Association (DVSA), this event marked our first formal collaboration focused on One Health—a meaningful milestone in our journey toward strengthening interdisciplinary collaboration among students and young professionals.

We are especially proud that several DVSA members actively contributed as volunteers and played key roles in coordinating and managing the overall program, demonstrating the leadership, teamwork, and commitment of our members.

This experience has been an inspiring opportunity for our members to engage with students from diverse academic backgrounds, contribute to a national-level platform, and further strengthen our commitment to the One Health movement in Bangladesh.

A heartfelt thank you to One Health Youth Alliance Bangladesh (OHYAB) for the collaboration, trust, and opportunity. We truly value this partnership and look forward to many more meaningful collaborations and impactful One Health initiatives in the future.

Together, let’s build a healthier future through One Health, One Collaboration, One Community. 🌍🤝

Dhaka Veterinary Students’ Association (DVSA)

গাজীপুর সদরে ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের প্রাণিসেবা কার্যক্রমঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (...
20/08/2026

গাজীপুর সদরে ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের প্রাণিসেবা কার্যক্রম

ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (DVSA)-এর উদ্যোগে আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, গাজীপুর সদর উপজেলার জাঝর ঈদগাহ মাঠে একটি দিনব্যাপী প্রাণিসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

খামারি ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টদের সেবায় আয়োজিত এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে ভ্যাক্সিনেশন, ভেটেরিনারি চিকিৎসাসেবা, ওষুধ ও গো-খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি খামারিদের মাঝে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা ও আধুনিক খামার পরিচালনা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাজীপুর সদর, গাজীপুর।

খামারিদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা ও খামার পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ডেইরি বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান তোতন, সিকৃবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস. এম. হারুন-অর-রশিদ, ভেটেরিনারি সার্জন, গাজীপুর সদর।

এছাড়াও উপস্থিত ছিলেন—

• ডাঃ এ. কে. এম. মুক্তাদিরু আলিফ (যবিপ্রবি), সভাপতি, ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন
• ডাঃ ইয়াসির আরাফাত (শেকৃবি), সাবেক সভাপতি, ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন
• ডাঃ পৃথ্বীরাজ কংস বনিক (গাকৃবি), যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন
• ডাঃ শাহাদাত উল্লাহ সুহৃদ (গাকৃবি), সহ-সভাপতি, ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন

এছাড়াও DVSA-এর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

🤝 কৃতজ্ঞতা ও ধন্যবাদ

ক্যাম্পেইনের স্পন্সর ও সার্বিক সহযোগী হিসেবে ACI Animal Health-কে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় Zaman ভাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ।

একইসঙ্গে আজকের কার্যক্রম সফল করতে সহযোগিতা করা DVSA-এর সকল সদস্য, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক, খামারি এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই প্রাণিসেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাণিসেবা, জনসচেতনতা ও One Health-এর অঙ্গীকার নিয়ে DVSA ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে আরও বিস্তৃত সেবামূলক ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে—এই প্রত্যাশা।

Dhaka Veterinary Students’ Association (DVSA)
For Veterinary Students, Animal Health & One Health 🐾

Dr Safiul Ahad Sardar swapon sir Convener, Bangladesh Veterinary Association (BVA); Former Director, Central Veterinary ...
10/08/2026

Dr Safiul Ahad Sardar swapon sir

Convener, Bangladesh Veterinary Association (BVA);
Former Director, Central Veterinary Hospital (CVH);

Former Elected Joint Secretary-General, Krishibid Institution Bangladesh (KIB);
Former Joint Secretary-General, Agriculturists’ Association of Bangladesh (AAB); and currently serving as a Coordinator of the Ziaur Rahman Foundation.

Dhaka Veterinary Students Association (DVSA) is always grateful and honored to receive your valuable guidance and support.

We sincerely pray that Almighty Allah grants you the strength and opportunity to continue contributing for many more years through your knowledge, experience, and leadership toward the advancement of the veterinary profession, the welfare of veterinarians, and the development of Bangladesh’s livestock sector.

With deepest respect and gratitude,
Dhaka Veterinary Students Association (DVSA)

🐱💙 Happy International Cat Day! 🐾Today, we celebrate our adorable feline companions and the joy, comfort, and companions...
08/08/2026

🐱💙 Happy International Cat Day! 🐾

Today, we celebrate our adorable feline companions and the joy, comfort, and companionship they bring into our lives. 🐈✨

Let’s promote responsible pet ownership, compassionate care, vaccination, proper nutrition, and animal welfare for every cat. ❤️

Because every paw deserves love, care, and a healthy life. 🐾

Happy Cat Day from Dhaka Veterinary Students Association (DVSA)! 🇧🇩🐱

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Veterinary Student’s Association-DVSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka Veterinary Student’s Association-DVSA:

Shortcuts

Share